বারোয়ারি বাসা
বই কালেকশন

Buy বারোয়ারি বাসা Online in Bangladesh

লেখক: নিমাই ভট্টাচার্য

3.67
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নিমাই ভট্টাচার্য
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788129519405
  • Number Of Pages: 127
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2013
৳ 190৳ 2005% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"বারোয়ারি বাসা" বই এর ফ্ল্যাপের লেখা সে অনেকদিন আগেকার কথা। তখনও জোব চার্নক গঙ্গার ধারে জলা-জঙ্গলের মাটিতে পা রাখেননি; তখনই হরিহর বসাকের তাঁতের কাপড়-চোপড় জাহাজে চড়ে পৌঁছে যেত চীন-জাপানের বাজারে। হরিহরের একমাত্র পুত্র রামহরি বসাকের আমলে ওদের তৈরি কাপড়-চোপড় ভেসে গেল শ্যামদেশ-বর্মা- জাভা-সুমাত্রার বাজারে। এমন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই ধনী বসাকদের তৈরি কাপড়-চোপড় প্রাচ্য দেশের বাজার দখলে রাখে। এদিকে কোম্পানির আমলে কলকাতা তখন নিত্য নতুনভাবে সেজে উঠছে। ওদিকে কেল্লায় বাস করছে পাঁচ হাজার সিপাহী আর অফিসাররা। এদের দৈনিক খাবার-দাবার জোগান দেবার কাজ বড় অফিসারদের অনুরোধে রামহরিই শুরু করেন। রামহরি দু'হাতে দান করেন ধর্মকর্মে আর দুঃখী আত্মীয়-স্বজন প্রতিবেশিদের। সেই সঙ্গে আহিরীটোলায় তৈরি করেন বিরাট তিনতলা বাড়ি । তারপর একদিন হঠাৎ কেল্লার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে রামহরির মৃত্যু হয় । রামহরির পুত্র হরেকৃষ্ণ নির্ভেজাল কুলাঙ্গার। যার শিক্ষা নেই, ধৈর্য নেই, নিষ্ঠা নেই, সর্বোপরি যে চরিত্রহীন, সে কি কোনকালে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারে? ইতিহাসের পাতা থেকে বিদায় হল বসাক পরিবারের নাম। তারপর? আহিরীটোলার তিনতলার বাড়িতে হাত বদল হতে হতে এখন কত রং-বে-রং-এর মানুষের বাস। এইসব মানুষদের বিচিত্র কাহিনী নিয়েই এই উপন্যাস।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.67
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)