

Buy চোখের জলে শ্যাওলা পড়ে না Online in Bangladesh
লেখক: সমরেশ মজুমদার
- Author: সমরেশ মজুমদার
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 9788129525857
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 4th Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
ঘটনাটা ঘটেছিল কলেজে ঢোকার কিছুদিন পরে। একদিন ক্লাশ করতে গিয়ে শুনতে পেল, ক্লাশ হবে না, ছুটি হয়ে গিয়েছে। দ্বিতীয় বর্ষের একটি ছাত্রী আত্মহত্যা করেছে। প্রেমিকের প্রত্যাখ্যান নাকি মেয়েটি সহ্য করতে পারেনি। এই খবর নিয়ে জটলা তৈরি হয়েছে কলেজ ক্যাম্পাসে। মেয়েটির জন্য সহানুভূতি দেখাচ্ছিল ওরা। কিন্তু তিতির বলল, 'এই মেয়েটা এক নম্বরের গর্দভ। ওর জন্যে আমার মনে একটুও সহানুভূতি আসছে না।' রাত্রি ঘাড় নাড়ল, 'সত্যি। একটা ছেলে সম্পর্ক রাখতে চাইছে না বলে নিজেকে শেষ করে দিতে হবে? সামান্য আত্মমর্যাদা নেই? আমি তো বলব, এরকম মেয়ের বেঁচে থাকার কোনও অধিকার নেই।' রাত্রি এবং তিতির সেই স্কুলের ক্লাশ ওয়ান থেকে একসঙ্গে পড়ছে। ওদের বন্ধুত্ব খুবই নিবিড়। মতান্তর প্রায়ই হয়, কিন্তু এই ব্যাপারে একমত ওরা। তিতির বলল, 'জোর করে সম্পর্ক রাখা যায় না। ছেলেটার হয়তো ওকে ভালো লাগছিল না। মেয়েটার এটা বোঝা উচিত ছিল।'
রিভিউ ও রেটিং (Review & Rating)
#রকমারি_বইপোকা_রিভিও_প্রতিযোগিতা রিভিও__জুলাই/০৫ বই__চোখের জলে শ্যাওলা পড়ে না লেখক__সমরেশ মজুমদার প্রকাশনী__দে'জ মুল্য___২৩৪(রকমারি) কলেজ জীবনের প্রেম নিয়ে কত মানুষ কত কিই না করে। মেয়ে ছেলে একটু ভাবের জন্য লেবাসটা নেহাতই পরিবর্তন করে ফেলে। সায়ে সুগন্ধি পোশাক জুতো পরিপাটী। বেশ লুতেপুতো ধরনের প্রেম। প্রথমে মন পরে দেহ দেয়ার পর সেই প্রেম থাকে না। প্রেম করে বিয়ের পর ৫-৬ বছর পর সাথের মানুষটাকে লাগে অসহ্য। সেইসব এড়াতেই দুই বান্ধবী তিতির আর রাত্রি কথা দেয় পড়ালেখা করে চাকরিতে ঢোকার আগে প্রেম করবে না। চাকরির পর বিয়ে, বিয়ের পর প্রেম। সেই পথেই হেটেছে দুজন। বাধা যে একেবারেই আসেনি তা না। নিজেরও হয়ত দুর্বল হয়েছে। কিন্ত কাটিয়ে ওঠেছেও। এমন করে তাদের পড়ালেখার পাট চুকে। উমেদারির ধন্না দিচ্ছে। তার ওপর বিয়ের চাপ। ঠিক চাপও নয় কেননা তার পরিবারের মাপোর্টও পেয়েছে। কিন্তু পরিস্থিতি এক থাকে না। সেই পরিস্থিতির শিকার তারা দুই বান্ধবী। বিয়ের জন্য পাত্রের ইন্টারভিও নিততে গিয়ে সন্ধান পায় সুপুরুষ, স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ তিমিরের। তিমিরের সাথে তিতিরের বিয়ে সম্পন্ন হয়। এবার পালা রাত্রির। সমাজজীবনেরর এইসব বিভিন্ন দিক ফুটে ওঠেছে সুচারু নিপুণতায় রকমারি লিঙ্ক____ https://www.rokomari.com/book/139593/%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE























