মেঘ ছিল, বৃষ্টিও
বই কালেকশন

Buy মেঘ ছিল, বৃষ্টিও Online in Bangladesh

লেখক: সমরেশ মজুমদার

4.50
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সমরেশ মজুমদার
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 8177561510
  • Number Of Pages: 199
  • Language: বাংলা
  • Edition: 4th Edition, 2014
৳ 800৳ 800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘মেঘ ছিল, বৃষ্টিও’ বইয়ের ফ্ল্যাপের কথাঃসে ছিল এক আদর্শবান যুবক, একজন সৎ নাগরিক। অন্তত হতে চেয়েছিল। কিন্তু জীবন তাকে স্বস্তিতে রাখেনি। শৈশবেই পিতৃহীন, মাকে নিয়ে মামার বাড়ির আশ্রয়ে প্রতিপালিত। দু’বেলা দু’মুঠো জোটে ঠিকই, কিন্তু অমানুষিক পরিশ্রমের বিনিময়ে। চাকরি একটা খুবই দরকার তার। কিন্তু কে দেবে! ঘুষ দিতে পারলে হয়তো হয়, কিন্তু ঘুষ দেবার মতো অনৈতিক কাজ কল্পনাতেও প্রশ্রয় পায় না তার।অনেক কিছুই ছিল না তার। কিন্তু চোখে পড়ার মতো একটা শরীর ছিল। নিয়মিত ব্যায়ামচৰ্চায় সুগঠিত স্বাস্থ্যের জন্য একটা পদকও জুটেছিল তার। তবু সে ছিল গুরুত্বহীন একজন মানুষ। এই গুরুত্বহীন মানুষটিই কীভাবে একদিন সকলের চোখে হয়ে উঠল বিশেষ মানুষ, এক সাম্রাজ্যের নেপথ্যলোকের পটভূমিকায় লেখা এই উপন্যাস।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Enamur Reza
Enamur Reza ভেরিফাইড
01 Dec 2021

আরেকটি ক্লাসিক সমরেশ। যারা আট কুঠুরী নয় দরজা গর্ভধারিণী এবং নবকুমার ট্রিলজি পড়েছেন তাঁরা সহজেই ধরতে পারবেন উপন্যাস কোনদিকে মোড় নিতে চলেছে। নবকুমার ট্রিলজির সাথে মেঘ ছিল, বৃষ্টিও'র আশ্চর্য মিল। পার্থক্য- নবকুমার ভালো পথে এগিয়েছে। খোকন খারাপ পথে। কিন্তু যারা এই উপন্যাসগুলি পড়েছেন নবকুমার (একটা পর্যায় পর্যন্ত) এবং খোকন- দুজনেই তাঁদের মন জয় করে নিতে পারবে। উপন্যাসের কেন্দ্রবিন্দু খোকন একজন তথাকথিত মাস্তান। জীবনে কোনও নিরীহ মানুষকে হত্যা করা দূরে থাক, হাত পর্যন্ত তুলেনি। অনেক মেয়েকেই তাঁদের অন্ধকার থেকে টেনে তুলেছে। সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারতো। সমরেশ নিজের হাতে খোকন চরিত্রটিকে চমৎকার করে গড়ে তুলেছেন। মাস্তান অথচ মাস্তানদের যম সে। ফিডোর যথাযথ গাইডেন্সে কলকাতার এক "বাদশাহ"তে পরিণত হয় সে। কিন্তু এরপর যা হল, তার প্রাইম থেকে সে ছিটকে পড়তে থাকল। খোকন বিপদের আভাস প্রায়ই টের পেতো, সবসময় নয়। নাইলে সে বৃন্দার ব্যাপারে অনেক আগেই ব্যবস্থা নিতে পারতো। ফিডো তাঁকে সাবধান করে গিয়েছিল বিয়ে করে সংসারি না হতে। কিন্তু খোকন রক্ত-মাংসে গড়া এক মানুষ। পছন্দের মাটিকে না পেয়ে সে টিমেথিকে নিয়ে সংসার গড়তে যায়- তার ডাউনফলের অন্যতম কারণ। উপন্যাসের শেষ সমরেশ যেভাবে শেষ করেছেন অবশ্যই উত্তেজনায় ভরা। তবে তা তাঁর অন্য অনেক উপন্যাসের মতো অতো টান টান ছিল না। নিরীক্ষা ছিল, কিন্তু সেটি সাতকাহনের মতো অতোটা ছিল না। এই একটা উপন্যাস যেটি আমার মনে হয়েছে ৪০০ কিংবা ৫০০ পেজেও লেখক টেনে নিয়ে যেতে পারতেন। সব মিলিয়ে চমৎকার একটি প্যাকেজ। উপন্যাসের শেষ নিয়ে এবার কিছু বলবো। এই উপন্যাসের শেষ অতোটা বিক্ষিপ্ত মনে হয়নি। বিদেশী থ্রিলারধর্মী উপন্যাসের ছায়া দেখতে পেয়েছি। লেখক তাঁর নিজের ছাঁচে গড়া চরিত্র কিভাবে শেষ করবেন সেটি তাঁর একান্তই নিজের অধিকার। এই বিষয়ে আমাদের কারওরই বলা উচিৎ না উনি চরিত্রটিকে অমুকভাবে শেষ করতে পারতেন বা তমুক পরিণতির দিকে নিয়ে যেতে পারতেন। কিন্তু খোকনবাবুকে নিয়ে একটু বলতেই হচ্ছে। আমি মনে করি, গল্পের শেষে লেখক চরিত্রটিকে জীবনের সম্পূর্ণ অন্য একটি দিককে রুঢ় বাস্তবতায় পর্যবসিত করে ছেড়ে দিতে পারতেন। তাতে পাঠকদের আফসোস একটু কমত, বাড়ত না। নবকুমারের ক্ষেত্রে যেমন মনে হয়েছে লেখক তাঁকে একটা উচিৎ শিক্ষাই দিয়েছেন। এখানে সেটি মনে হয়নি। কেন? জানতে চাইলে পড়ে দেখতে হবে এই জীবনের গান গাওয়া থ্রিলারধর্মী উপন্যাসটি।

ahsan habib
ahsan habib ভেরিফাইড
21 Jan 2020

He was an exemplary young man, an honest citizen. Wanted to be the least. But life did not relax him. Fatherless in childhood, raised in the shelter of Mama's house with her mother. Right in the midst of twin alliances, but in exchange for inhuman labor. He needs a job. But who will give! Maybe you can give bribe, but immoral acts like bribery can not be imagined. He didn't have much. But there was a body to the eye. He also earned a medal for regular health in regular exercise. Yet he was an unimportant man. This is how this unimportant man became a special person in the eyes of everyone, a novel written in the background of empire.

Dulal Hossin Emon
Dulal Hossin Emon ভেরিফাইড
10 Jul 2018

গুড

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)