

Buy শার্লক হোমস অমনিবাস - তৃতীয় খন্ড Online in Bangladesh
লেখক: স্যার আর্থার কোনান ডয়েল
- Author: স্যার আর্থার কোনান ডয়েল
- Publisher: তুলি কলম (ভারত)
- Number Of Pages: 388
- Language: বাংলা
- Edition: 9th Edition 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মিঃ শার্লক হোমসের বন্ধুরা জেনে খুশি হবেন যে মাঝে মাঝে বাতের আক্রমণে কিছুটা কাহিল হলেও সে এখনও জীবিত আছে এবং ভাল আছে। বেশ কয়েক বছর হলো ইস্টবোর্ন থেকে পাঁচ মাইল দূরবর্তী ডাউন্স্ অঞ্চলের একটি ছোট গোলা-বাড়িতে সে বাস করছে; সেখানে দর্শন ও কৃষিচর্চায় তার দিন কাটে। এই অবসর যাপনের কালে বিভিন্ন মামলা গ্রহণের জন্য তার কাছে অনেক মোটা টাকার প্রস্তাব এসেছে, কিন্তু সবই সে অগ্রাহ্য করেছে কারণ সে মনে করে যে পাকাপাকিভাবেই সে অবসর নিয়েছে। কিন্তু জার্মান যুদ্ধ বেঁধে যাওয়ায় তার বুদ্ধি ও কর্মকুশলতার • অপূর্ব মিলিত শক্তিকে সে সরকারের কাজে নিয়োগ করেছে এবং তার যে ঐতিহাসিক ফল ফলেছে তারই বিবরণ এই "তার শেষ অভিবাদন" [His Last Bow]। আগেকার যেসব অভিজ্ঞতা দীর্ঘকাল আমার দপ্তরে পড়ে ছিল, গ্রন্থখানিকে সম্পূর্ণ করবার জন্য তার কিছু কিছু অভিজ্ঞতা "তার শেষ অভিবাদন"-এর সঙ্গে যোগ করা হলো।






















