কাকাবাবু সমগ্র ১
বই কালেকশন

Buy কাকাবাবু সমগ্র ১ Online in Bangladesh

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

4.22
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788172152086
  • Number Of Pages: 525
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 1993
৳ 1100৳ 1100
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সমগ্র সমূহ*ভয়ংকর সুন্দর*সবুজ দ্বীপের রাজা*পাহাড় চূড়ায় আতঙ্ক*খালি জাহাজের রহস্য*মিশর রহস্য*কলকাতার জঙ্গলেভয়ংকর সুন্দর বইয়ের সামারিঃসুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা কাকাবাবু সিরিজের প্রথম বই ভয়ংকর সুন্দর। কাকাবাবুর আসল নাম 'রাজা রায়চৌধুরী'। কাকাবাবু মধ্যবয়সী অবসরপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী এক মানুষ, যিনি অসম্ভব সাহসী ও পণ্ডিত ব্যক্তি। তিনি ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তা যিনি একবার আফগানিস্তানে কামাল নামে এক বন্ধুকে দুর্ঘটনার কবল থেকে বাঁচানোর চেষ্টায় পঙ্গু হন। সব গল্পেই কাকাবাবুর সাথী ক্রাচ। গল্পে তাঁর সঙ্গী তাঁর ভাইপো সন্তু ওরফে সুনন্দ। সে ক্লাস এইট এ পড়ে।গল্পে কাকাবাবু কাশ্মীরের পহেল্গ্রামে ঘুরতে যান। সবাই জানে উনি সেখানে গন্দক এর খোঁজে গিয়েছেন। কিন্তু সেখানকার প্রভাবশালী ব্যক্তি সূচা সিং ভাবে উনি সোনার খোঁজে এসেছেন। কাকবাবু সন্তু কে নিয়ে প্রতিদিন পাহাড়ের বিভিন্ন জায়গায় মাপামাপি করে বেড়ান। সন্তু চাইলেও কাকবাবুর কাজের কারণে কোথাও ঘুরতে যেতে পারে না। আসতে আসতে তাঁরা গ্রামের ভেতরের দিকে যায়, সেখানেই তাঁরা কিছু দিন থাকে। গ্রামের মানুষদের সাথে তাদের খুব ভাব হয়ে যায়, সেখানে তাঁরা হাকো নামে এক অদ্ভুত ভূতের গল্প শোনে। রাজার একদূত এই পথে ঘোড়ায় চড়ে যাওয়ার সময় এক গুহায় পড়ে মারা যায়, সেই লোকের ভূত নাকি এখনো এই গ্রামে রাতের ঘোড়া চালিয়ে বেড়ায়। এমন অদ্ভুত গল্প শুনে কাকাবাবু বেশ আগ্রহী হয়ে ওঠেন, এক সময় তাঁরা সেই গুহা খুঁজে পান। তারপর হয়ে উঠে ইতিহাস...। সেই ইতিহাস জানতে পড়তে হবে এই বই। প্রথম বই হিসেবে শেষ দিককার রোমাঞ্চকর ঘটনা বেশ মন কাড়বে। কিশোর-কিশোরী যারা থ্রিলার অ্যাডভেঞ্চার বই পড়তে পছন্দ করে তাদের জন্য সেরা বই।পাহাড় চূড়ায় আতঙ্ক বইয়ের সামারিঃএই গল্পে কাকাবাবু ও সন্তু এবার কাশ্মীরে। এভারেস্ট চড়বেন এই আশায় এসেছেন। আদতে কাকাবাবু সঙ্গে এনেছেন এমন একটা দাঁত, যা সাধারন কোন মানুষের দাঁত হতে পারে না, বেশ বড় তবে অন্য কোন প্রাণীর ও না এটা নিশ্চিত। রহস্যের শুরু হয় নি এখোনো, ৭ দিন ধরে তাঁরা অনেক পুরনো এক গম্বুজে বসে দুরের কালাপাথর পাহাড় কে দুরবীন দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। সেখানে তাঁরা শেরপাদের কাছ থেকে ইয়েতি নামে এক ভয়ংকর প্রাণী সম্পর্কে জানাতে পারেন। যারা সহজেই অদৃশ হয়ে যেতে পারে। কাকাবাবু যেই দাঁত নিয়ে এসেছেন সেইটি মূলত ৩টা ছিলো। তাঁর একটি আবার কেইন শিপটন নামে একজন এখানে নিয়ে এসে অদৃশ হয়ে যায়। জেদি মানুষ কাকাবাবু সেই রহস্য উদ্ধার করবেন ই। উনি সবাই কে নিয়ে সেই কালাপাথর পাহাড়ে রওনা দেন, পথিমধ্যে কাকাবাবু অদৃশ্য হয়ে যান। সেখান থেকে দূরে তাঁর ক্রাচ পড়ে থাকতে দেখা যায় ও বরফে দেখা যায় রক্ত। সেখান থেকেই শুরু হয় মুল রহস্য। জানতে হলে পড়তে হবে বইটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.22
(15 টি কাস্টমার রিভিউ)
5
93%
4
0%
3
0%
2
0%
1
7%
880****924
880****924 ভেরিফাইড
21 May 2025

masterpiece, je nibena miss korbe

BADSHAH FAHAD KHAN ABDULLAH
BADSHAH FAHAD KHAN ABDULLAH ভেরিফাইড
15 Nov 2024

এখানে বইগুলোর দাম খুব বেশি

Nazmin Sultana
Nazmin Sultana ভেরিফাইড
03 Aug 2024

উপন্যাস: গোলক ধাঁধায় কাকাবাবু আরব দেশে কাকাবাবু কাকাবাবু ও জলদস্যু গল্প: জোজো সন্তুর গল্প,কাকাবাবুর উত্তর এইগুলো কোন সমগ্রতে নেই

Rejoy
Rejoy ভেরিফাইড
23 Jan 2022

টানটান উত্তেজনা আর ভরপুর adventure নিয়ে কাকাবাবুর এ প্রথম সমগ্র। মিশর রহস্য, পাহাড়ের চূড়ায় আতংক অবশ্য আগে থেকে জানা ছিলো। এছাড়া বাকি যেগুলো ছিলো গল্প সেগুলো নিয়ে কি আর বলবো। জাস্ট উফফফ,কেন যে এত তাড়াতাড়ি শেষ হলো বুঝতে পারলাম না।"সবুজ দ্বীপের রাজা" আর খালি জাহাজের রহস্য এ দুটো গল্পট আমার কাছে এ সমগ্রের মূল আকর্ষণ। আন্দামান এবং সুন্দরবনে যে আমি ও কাকাবাবুর সাথে ঘুরে বেড়াচ্ছিলাম এমন মনে হচ্ছিলো পড়ার সময়। Kakababu Zindabaad ✌️.

Apurba Mazumder Nikkan
Apurba Mazumder Nikkan ভেরিফাইড
04 Jul 2020

বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটা পা ভাঙা, ক্রাচে ভর দিয়ে হাঁটেন। কিন্তু অসাধারণ তাঁর মনোবল, অনমনীয় তাঁর দৃঢ়তা, অদম্য তাঁর সাহস। একইসঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের যে জট খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়--তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটা সেইরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। কাকাবাবু ডিটেকশান করেন না বটে, তবে তাঁকে এডভেঞ্চারের নেশা খুব টানে। কাকাবাবুর প্রতিটি উপন্যাস সত্যিই টানটান উত্তেজনার মধ্য দিয়ে এক অসাধারণ পরিতৃপ্তি দেয়, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার তো তুলনাই নেই। এই প্রথম খণ্ডে রয়েছে ছ-ছ'টি পূর্ণাঙ্গ উপন্যাস : ভয়ঙ্কর সুন্দর, সবুজ দ্বীপের রাজা, পাহাড়চূড়ায় আতঙ্ক, খালি জাহাজের রহস্য, মিশর রহস্য ও কলকাতার জঙ্গলে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

কত পেজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫২৫। ধন্যবাদ।

প্রশ্ন

কত পেজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫২৫। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)