গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র -১ম খণ্ড
বই কালেকশন

Buy গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র -১ম খণ্ড Online in Bangladesh

লেখক: সমরেশ বসু (ছদ্মনাম- কালকূট, ভ্রমর)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সমরেশ বসু (ছদ্মনাম- কালকূট, ভ্রমর)
  • Publisher: অঞ্জলি প্রকাশনী (ভারত)
  • Isbn: 9788187114857
  • Number Of Pages: 341
  • Language: বাংলা
  • Edition: 3rd Printed, 2019
৳ 778৳ 100022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই এর প্রথম ফ্লাপ এই প্রথম প্রকাশিত হল অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক সমরেশ বসুর গোয়েন্দা উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড । সমরেশ সৃষ্ট গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুর অন্য সমস্ত গোয়েন্দা চরিত্রদের থেকে একেবারে স্বতন্ত্র। বিশেষত সমরেশ বসু সৃষ্ট উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত ও হাস্যোচ্ছল যুবক চরিত্রগুলির প্রতিনিধি অশোক । বলা যায়, বাংলা সাহিত্যে এইরকম অনধিক তিরিশ বছর বয়সী তরুণ গোয়েন্দা চরিত্র প্রায় নেই। সমরেশের গোয়েন্দা কাহিনীগুলি প্রতিদিনের চেনা জীবনের মাঝে যেন এক অচেনা চমক। যেমন ‘মুখোমুখি ঘর' উপন্যাসটিতে হোটেলের ঘরে দীপান্বিতা বসু নামে একটি মেয়ের মৃত্যুকে ঘিরে ঘনিয়ে ওঠে রহস্য। হারিয়ে যাওয়ার নেই মানা'তে বিয়ের দুদিন আগে শম্পা নামের মেয়েটির নিরুদ্দেশের ঘটনা। ‘দু'মুখো সাপ’ উপন্যাসে পারমিতা ভট্টাচার্যের মতো একজন বিদুষী ও রূপসী মেয়ের চাঞ্চল্যকর হত্যা রহস্য। সব শেষে ‘অস্বীকার’ উপন্যাসটিতেও সুবর্ণা নাম্নী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু এবং তাকে ঘিরে রোমাঞ্চকর রহস্যোদ্ঘাটন। লেখক সৃষ্ট গোয়েন্দা অশোক ঠাকুর চরিত্রটির অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণী দক্ষতা কাহিনীগুলিকে কেবল উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর অনুভূতির শিখরে উন্নীত করেনি, তাকে করে তুলেছে চিরায়ত সাহিত্যের সামগ্রী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
RASHIKUR RAHMAN RIFAT
RASHIKUR RAHMAN RIFAT ভেরিফাইড
23 Nov 2019

বইয়ের নাম- মুখোমুখি ঘর( অশোক ঠাকুর সিরিজ-১) লেখক- সমরেশ বসু প্রকাশনী-গ্রন্থ প্রকাশ প্রকাশকাল- ১৯৭০ টগবগে যুবক অশোক ঠাকুর ইতোমধ্যে বেশ কয়েকখানা কেস সফলভাবে মীমাংসা করে ফেলেছে। তাই তাদের মফস্বল শহরে তার কিছুটা সুনাম ছড়িয়ে পরেছে। দুই অবিবাহিত বড় ভাইয়ের সাথে পৈত্রিক ভিটায় থাকে সে। বাপ-ঠাকুরদা বেশ অবস্থাসম্পন্ন ছিল ফলে নিজেদের কিছুই করতে হয়। অশোক সারাদিন অপরাধ জগত নিয়েই পড়ে থাকে। থানার দারোগা বাবু অশোককে কেন যেন সহ্য করতে পারে না। হয়তো সে সব কেস দারোগার আগেই সমাধা করে ফেলে বলে। এবারতো রীতিমত আশোককেই খুনি সন্দেহ করে বসে আছে। হোটেলে দীপান্বিতা বসু নামে একজন মেয়ে খুন হয়েছে। সে সময় আশোক, তার বন্ধু ও বন্ধুর বোন হোটেলে বসে গল্প করছিল। ভিক্টিমের মুখোমুখি কক্ষেই উঠেছিল তার বন্ধু ও বন্ধুর বোন। সকালে লাশ আবিষ্কার হবার আগেই হোটেল ছেড়ে চলে যায় তার বন্ধু ও বন্ধুর বোন। ওদিকে হোটেলের কোনো এক কর্মচারী বলে যে অশোককে একা একা একবার ভিক্টিমের রুমের ওদিকে যেতে দেখেছে। তাঁতেই দারোগা বাবুর সকল সন্দেহ গিয়ে পড়ে অশোকের উপর। কি করবে সে? পাঠ প্রতিক্রিয়া- কিছু কিছু জায়গায় অসামঞ্জস্য লেগেছে। তাড়াহুড়া করে শেষ করে দেয়া হয়েছে এমন অনুভূতি হয়েছে আমার। প্লটটাকে আরো বিস্তৃত করা যেত। অনেক আগের বইতো। তখনকার প্রেক্ষিতে হয়তো ঠিকই আছে। অশোকঠাকুর তো বেশ চাল্লু। জ্ঞাতি বউদি এর সাথে এত মাখামাখি কিসের?

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)