দ্য আইজ অব ডার্কনেস
বই কালেকশন

Buy দ্য আইজ অব ডার্কনেস Online in Bangladesh

লেখক: ডিন কুন্টজ

4.12
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ডিন কুন্টজ
  • Publisher: নয়েস পাবলিকেশন্স
  • Isbn: 9789843491565
  • Number Of Pages: 256
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 299৳ 38021% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"দ্য আইজ অব ডার্কনেস" বইয়ের পেছনের কভারে লেখা:এই বইটি আমাদের করা প্রথম অনুবাদ। প্রথমেই পরিষ্কার করে একটা কথা বলতে চাই। আর সেটা হলাে, সবসময় মূল টেক্সট পড়ার চেষ্টা করবেন। প্রথম দিকে একটু কষ্ট হবে। পরবর্তীতে দেখবেন ব্যাপারটা খুবই সহজ হয়ে গিয়েছে। এতে, আপনি সাহিত্যের মূল মজাটা উপভােগ করতে পারবেন। এক ভাষা থেকে অন্য ভাষায় সাহিত্য রুপান্তর করার প্রথম ঝামেলাটা হচ্ছে, কিছু লাইনের ভাবার্থ বজায় রাখতে গেলে আক্ষরিকতা হারিয়ে যায়। আবার, আক্ষরিকতা বজায় রাখতে গেলে ভাবার্থ হারিয়ে যায়। আমরা অনুবাদের চিরাচরিত প্রথা সব মােটামুটি ভঙ্গ করেছি। আমাদের মূল ফোকাস ছিলাে পাঠককের সামনে সঠিকভাবে মূল কাহিনিটা সহজভাবে উপস্থাপন করা। আমরা কিছু ক্ষেত্রে আক্ষরিকতা বাদ দিয়ে ভাবার্থ করার চেষ্টা করেছি। অনুবাদটিকে যথেষ্ট স্মথ রাখার চেষ্টা করেছি। কিছু শব্দ আমরা ইংরেজিতেই রেখে দিয়েছি শ্রুতিমধুর করার জন্য। চরিত্র গুলাের নাম কিছু ক্ষেত্রে ইংরেজিতে রাখা হয়েছে, সেই সাথে একই নাম বাংলায় লেখা হয়েছে। এটা করার কারণ হচ্ছে অনেক সময় মূল নাম বাংলায় রুপান্তর করার সময় মূল নামের উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। তাই আমরা দুটো ব্যাপারই পাঠকের সামনে তুলে ধরেছি। চরিত্রের উপর এবং ঘটনার উপর ভিত্তি করে “আপনি -তুমি” ব্যবহার করা হয়েছে। তাই ব্যপারটি মিক্সড মনে হতে পারে। সব শেষে, এটা আমাদের প্রথম অনুবাদ তাই ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.12
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
0%
2
20%
1
0%
Kazi Ibrahim
Kazi Ibrahim ভেরিফাইড
31 Dec 2021

Good

koushik ahmed
koushik ahmed ভেরিফাইড
15 Jul 2021

Just amazing 🥰

Fuad Al Ahmed
Fuad Al Ahmed ভেরিফাইড
10 Feb 2021

অনুবাদ ভাল হয়নি।

Alamin
Alamin ভেরিফাইড
25 Aug 2020

প্রচুর বানান ভুল।

Md.rofiqul Islam
Md.rofiqul Islam ভেরিফাইড
05 Jul 2020

বইয়ের নামঃ The Eyes of Darkness লেখকঃ ডিন কুন্তজ অনুবাদকঃ কাজি ম্যাক এবং মারুফ বিল্লাহ এটি কাজি ম্যাকের প্রথম অনুবাদ করা একটি বই,সত্যি বলতে বইটি খুবই ভালো লেগেছে। লেখককে ধন্যবাদ আমরা যারা ইংরেজি কম বুঝি তাদের জন্য এতো সুন্দর বই সহজভাবে বাংলায় অনুবাদ করবার জন্য। বইটি থ্রিলার টাইপ বই। একটি সফল থ্রিলারের সকল মজাই বইটিতে পাবেন। থ্রিলার যারা ভালবাসেন বইটি তাদের খুব পছন্দ হবে আশা করছি। গল্পটি মুলত একটি বাচ্চাকে নিয়ে রচিত। যে আমেরিকার সিক্রেট পরিক্ষার একটি ব্যপারে নিজেকে জড়িয়ে ফেলে। আমেরিকার সিক্রেট রিসাচ ইউনিট ক্রিত্তিম ভাইরাস নিয়ে কাজ করার সময় তাদের একজন ডাক্তার এ-র দারা আক্রান্ত হয় এবং সে কাউকে না জানিয়ে ল্যাব্রেটরি থেকে বের হয়ে আসে এবং তার দারাই অসুখটি ছড়িয়ে পড়ে গল্পের মূল চরিত্র ড্যানি এবং তাদের স্কাউট টিমের উপর। সবাই নিরাপত্তাকমীদের হাতে আটক হয় তাদের আইসলিউশনে রাখার পড়ে ড্যানি ছাড়া সবাই মারা যায়। ড্যানি কেনো মারা গেলো না এটা নিয়েই চলতে থাকে পরিক্ষা বার বার তার উপর নতুন আবিষ্কৃত রোগের ভাইরাস ইনজেকট করা হয় সে বারবার রোগটি থেকে নিজেকে মুক্ত করে ফেলে কিন্তু এ-ই রোগটি ড্যানিকে একটি সুপার পাওয়ার দেয়। যার সাহায্যে সে তার মাকে সপ্ন এবং বিভিন্ন অলৌকিক ভাবে মেসেজ পাঠায় যাতে করে তার মা যাকে সরকারিভাবে বলা হয়েছিল তার সন্তান মারা গিয়েছে সে বুঝতে পারে তার সন্তান জীবিত। এভাবে ঘটনা চলতে থাকে যা একজন পাঠক সবরকম আনন্দ দেবে বলে আমার ধারনা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)