

Buy রাজবধূ Online in Bangladesh
লেখক: রেহানা পুতুল
- Author: রেহানা পুতুল
- Publisher: হাওলাদার প্রকাশনী
- Isbn: 9789848964156
- Number Of Pages: 448
- Language: বাংলা
- Edition: 1st Published, 2026
পণ্য সারসংক্ষেপ (Summary)
সবার সামনে হতে রাজ ত্রস্ত পায়ে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় গেল। ফের নেমে এল অতি দ্রুত। হাতে ধারালো চাকু! রানীর হাত লম্বা করে টেনে ধরল। হিংস্র ও দাপুটে গলায় বলল,"যেই হাত অন্যের জন্য হুমকিস্বরূপ! সেই হাত আমি রাখি না। কেটে ফেলি!"বলেই এক কোপে রানীর একহাতের কবজি কেটে আলগা করে ফেলল রাজ। কিছুক্ষণ পর জুবায়ের রাজকে একাকী পেয়ে বলল,"সেই খেল দেখালি দোস্ত! তুই সেরা!" মূহুর্তেই জুবায়েরের কলার চেপে ধরল রাজ। বলল, "আমি সেরা হলে তুই তো মহাসেরা! সিরিয়াল কিলার! একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছিস শালা!"এমন আরো বহু চমকপ্রদ ও গা শিউরে উঠা উপাদানে রচিত রহস্যোপন্যাস 'রাজবধূ'। যার প্রতি ভাঁজে ভাঁজে রয়েছে সোনালী নব্বইয়ের অম্লমধুর আমেজ! এবং এক হতদরিদ্র মেয়ের নানান শারিরীক ও মানসিক নির্যাতন সহ্য করেও শেকড় থেকে শিখরে উঠার বিস্ময়কর উপাখ্যান!
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব ভালো লাগলো আপু 'রাজবধূ' উপন্যাস টা। এক কথায় অসাধারণ সমাপ্তি হইছে। পারলে সিকোয়েন্স আইনেন। আর আমি রেহানা পুতুল পেইজে আপনার গোয়েন্দা গল্প 'বেডরুমে সিসি ক্যামেরা' গল্পটি পড়েই আপনার ফ্যান হয়ে গেছি। আপু দোয়া করি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন।
সত্যি বলতে সেরা নারী লেখিকাদের মধ্যে আপনি একজন। 'রাজবধূ' উপন্যাসের প্রত্যেক টি চরিত্র এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কি আর বলব, এক একজনের কথা বলার স্টাইল এমন ভাবে লিখেছেন যেন মনে হচ্ছে গল্প পড়ছি না চোখের সামনে সব দেখতে পাচ্ছি। জীবনে অনেক গল্প পড়েছি এই রকম বাস্তবমুখী গল্প কোনো দিন পড়িনি। যদিও আপনি বেশিরভাগ বাস্তবমুখী গল্পই লিখেন। অসাধারণ আপনার লিখনশৈলী । অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো আপু। খুব ভালো আর সুস্থ থাকবেন।
এই অশ্লীলতার যুগে এতো সুন্দর ৯০ দশকের একটা সাধারণ বধুর অসাধারণ হয়ে উঠার লড়াই এর বই উপহার দিয়ার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। বইটা যতো পরি ততোই মুগ্ধ হয়ে জাই আপনার উপর। এতো এতো রহস্য এতো টুইস্ট সত্যি অবাক করার মতো। আর রাজের রোমান্স তো একাবারে চোখে পরার মতো🥹 নুরীর মতো মা পেতেও ভাগ্য লাগে। মা মেয়ের কি সুন্দর বন্ডিং মাশাল্লাহ। এক কথায় কি নাই বইটার মধ্যে। আপনার কাছে আমার এক্টাই রিকোয়েস্ট প্লিজ আরো সুন্দর সুন্দর বই গল্প আমাদের পরার সুযোগ করে দিবেন 🎀🌷


৯০ দশকের কিছু নামি-দামি মানুষের বর্ববরতার নিদারুন দৃশ্য ফুটে উঠেছে আপনার লেখা কাহিনীতে। সাথে সাথে তাদের পতনের কাহিনি যা আমি আমার নানীর মুখে শুনেছিলাম। আল্লাহ আপনাকে আরো থ্রিলার লেখার তওফিক দান করুক
অসম্ভব ভালো একটি উপন্যাস। "তুমি আসো কল্পনায়, আমি যাই ডুবে, ছুঁতে পারি না তোমায়, বাঁচি অনুভবে!" Wow Wow অসাধারণ লাইন দুটি। speechless. প্রিয় Rehana Putul তোমার লেখা এই লাইন দুটি ধার নিলাম। শোধ দিবো না। Time Line এ বড়ো করে লিখে রাখবো 'রাজবধূ'!🎀❤️🩹



























