

Buy সবিনয় নিবেদন Online in Bangladesh
লেখক: বুদ্ধদেব গুহ
- Author: বুদ্ধদেব গুহ
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 8170662028
- Number Of Pages: 155
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1989
পণ্য সারসংক্ষেপ (Summary)
'সবিনয় নিবেদন' বইয়ের ফ্ল্যাপের কথাঃ পত্ৰাবলী ব্যক্তিমানসের মুকুর । কিন্তু শুধুমাত্র এই মুকুরকেই কাজে লাগিয়ে যে রচিত হতে পারে কোনও স্বয়ংসম্পূর্ণ উপন্যাস, কেন কে জানে, এ-কথা এতকাল ভাবেননি কোনও কথাকার । আলাদাভাবে লেখা চিঠি যে ‘পত্রসাহিত্য' হয়ে উঠেছে, এবং সেই সাহিত্যের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে রয়েছেন কোনও-কোনও মনীষী-লেখক, এমন উদাহরণ। অবশ্য রয়েছে। কি স্বদেশে, কি বিদেশে। আবার, উপন্যাসের অন্তর্গত বিশেষ কোনও চরিত্রের বিশেষ কোনও পত্র রেখে গেছে স্থায়ী ছাপ, এমন দৃষ্টান্তও সাহিত্যের ইতিহাসে অলভ্য নয়। কিন্তু শুধুমাত্র পত্র-বিনিময়ের মাধ্যমেই রচনা করা একটি পূণাঙ্গ ও কৌতুহলকর উপন্যাস, এ-ঘটনা সাহিত্যের ইতিহাসে, বোধ করি, অভিনব এক পদক্ষেপ। শুধু সেইদিক থেকেই ঐতিহাসিক গরিমার যোগ্য বুদ্ধদেব গুহর এই পত্রেপন্যাস- সবিনয় নিবেদন' । সুখের কথা, শুধু আঙ্গিকগত নতুনত্বের জন্যই এ-উপন্যাস এক বিশিষ্ট কীর্তিচিহ্ন রূপে বন্দিত হবে না, হবে এর সামগ্রিক আবেদনের জন্য। বুদ্ধদেব গুহর উপন্যাসে দীর্ঘকাল ধরেই চিঠিপত্রের একটি আলাদা স্থান। শুকটু উষ্ণতার জন্য’র ছুটি ও সুকুমারের অথবা ‘মধুকরীর পৃথু ও কুচির চিঠির কথা এ-প্রসঙ্গে অনেকেরই মনে পড়তে পারে। ব্যক্তিজীবনেও চমৎকার চিঠি লেখেন বুদ্ধদেব গুহ । কিন্তু এই নতুন উপন্যাসে পত্ৰবিলাসী কথাকার যেন নিজেই নিজেকে ছাপিয়ে উঠেছেন । শিক্ষিত, স্বাবলম্বী এবং উদারমনা এক নারী ঋতার সঙ্গে বেতলার জঙ্গলে এক চরম বিপন্ন মুহুর্তে এক-ঝলক দেখা হয়েছিল ঝকঝকে, ব্যক্তিত্ববান, টাইগার প্রোজেক্ট অফিসার রাজর্ষিবসুর। কলকাতায় ফিরে বিপদত্ৰাতা এই মানুষটিকে আন্দাজী ঠিকানায় একটি ধন্যবাদজ্ঞাপক চিঠি পাঠিয়েছিল ঋতা । ‘সবিনয় নিবেদন’ সম্বোধন-বাহিত সেই চিঠিই শেষ পর্যন্ত এই অভাবনীয় উপন্যাসের ভিত্তিপ্রস্তর। পরবর্তী পত্র-বিনিময়ের সূচনা এই চিঠি থেকেই। শুধু দু-জন মানুষের সম্পর্ককে ধীরে-বীরে উন্মোচিত ও সমীপবর্তই করেনি এই পত্রাবলী, দেশ-কাল-সমসময় ও আধুনিকতারও ঘটিয়েছে স্নিগ্ধ, উজ্জ্বল, সরস প্রতিফলন ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

চিঠি পড়তে ভালো লাগে। পচ্ছন্দের বইগুলোর একটি। 🌳
আমার চোখে সেরা একটা রোমান্টিক উপন্যাস। পালামৌর জংগল নিয়ে অসাধারণ প্রাকৃতিক বর্ণনা পড়ে মুগ্ধ হয়েছি। গল্পের শেষ টাও বেশ মনোমুগ্ধকর। Recommended for romantic nature lovers.

পত্র পড়তে যাদের ভালো লাগে তারা বইটি পড়ে আনন্দ পাবেন।

#সবিনয়_নিবেদন #অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ সবিনয় নিবেদন •লেখকঃ বুদ্ধদেব গুহ •প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স •পৃষ্ঠাঃ ১৫৫ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦প্রারম্ভিকাঃ সম্পূর্ণ নতুন নতুন লেখার ধরন কিংবা জীবনের সাথে খাপ খাওয়ানো লেখার সাথে মিশে যেতে আমার বেশ লাগে । পড়তে পড়তে মনে হয়, এই যে মিশে যাচ্ছি । এটাই আমার জন্য উপযুক্ত । সেরকমই একদিন, লেখক বুদ্ধদেব গুহ এর সাথে পরিচয় আমার । এইরকম ভাবেই ‘সবিনয় নিবেদন’ নামের উপন্যাসটিকে চিনতে চাওয়া এবং পারা । সেই বইটি সংগ্রহ করার পরেও পড়তে চাওয়া হয়নি । কিন্তু পড়তেও পারিনি । অবশেষে যতদিনে পড়া হলো, ততদিনে লেখকের আরো দুইটি উপন্যাস পড়ে ফেলেছি । লেখার মুগ্ধতায় ভেসে গিয়েছি । ♦কাহিনী সংক্ষেপঃ আত্মবিশ্বাসী, ভালোবাসায় সিক্ত হয়ে যাওয়া এক নারী ঋতি রায়, তার জীবনে এক চরম বিপদে পড়া অবস্থায় তাকে উদ্ধার করতে এগিয়ে আসা এক অচেনা যুবককে বালীগঞ্জ প্রেস, কলকাতা থেকে চিঠি লেখার শুভসূচনা করেন সেই যুবককে চিঠি পাঠিয়ে । সেই বেতলা, পালাম্যু ঘিরে থাকা রাজর্ষি বসু এর সাথে কোন পত্রের আহ্বানে জীবনের খেলায় বাঁধা পড়লেন তা নিয়েই চলতে থাকে চিঠির ভাবাবেগ এবং প্রতিফলন । সবিনয় নিবেদন, সম্বোধন দিয়ে শুরু করা চিঠিতে তাই বেশ ভালো লাগা জুড়ে বসে । ♦পাঠ অনুভূতিঃ শুরুতেই আমার মনে হয়েছিল, আমি ব্যক্তিগত ভাবে চিঠি এত পছন্দ করি নিশ্চয় আমার পুরো উপন্যাসটি ভালো লাগবে । আর এখানে তো পুরোটাই চিঠিতে মোড়া । পত্রোপন্যাসে আমাকে আচ্ছন্ন করে যাবে । ঠিক সেভাবেই শুরু হয়েছিল উপন্যাসটি ভালো লাগা দিয়ে । ঋতি-রাজর্ষির চিঠির আদান প্রদানে আমার মনেও ভালো লাগা বাড়ছিল আনুপাতিক হারে । এই উপন্যাসে আবহতেও অসাধারণ ব্যবহার করেছেন লেখক । তবে বারেবারেই চিঠির আবহকে ছাড়িয়ে গেছে অপ্রাসঙ্গিক বর্ণনা । কিছু কিছু জায়গায় অপ্রাসঙ্গিক বর্ণনা চিঠির প্রতি মুগ্ধতাকে কমিয়ে দিয়েছে আমার । এই কারণে কিছু কিছু জায়গায় আমি আবহকে টেরই পাচ্ছিলাম না । আবার কিছু কিছু ক্ষেত্রে চিঠি, এই ঠিকানার আদান প্রদানকে ছাড়িয়ে সম্পর্কের রসায়নও আমাকে অপ্রস্তুত করে তুলছিল । তবে এই উপন্যাসের মাধ্যমে লেখকের প্রকৃতি বর্ণনা যে কতটা সুন্দর তা আরেকবার বুঝতে পারলাম । আগের দুই উপন্যাসেও প্রকৃতির প্রতি প্রশংসায় এই উপন্যাসে ভেসে যাচ্ছিলাম প্রকৃতি, বন কিংবা বন সম্বলিত বিভিন্ন পরিপার্শ্বিকতা নিয়ে । তবে চিঠির মাধ্যমে দিন দিন পরিচিত হয়েও, অদৃশ্যে মনের কাছাকাছি থেকেও অপ্রাসঙ্গিকতা আমাকে একটু কম ভালো লাগা দিয়েছে । ♦রেটিংঃ ৩.৭/৫ । ♦উপসংহারঃ লেখকের আরো দুইটি উপন্যাস আমার সংগ্রহে আছে । আমি একাগ্রচিত্তে সেই দুইটি উপন্যাস পড়ার অপেক্ষায় বসে আছি । জানি না কেমন লাগবে । তবে জীবনের কাছাকাছি গিয়ে, জীবনকে আরো ভালোবাসার মতো আবহ নিয়ে উপন্যাসগুলো আমাকে অনুভূতিতে আচ্ছন্ন করবে সেই অপেক্ষায় রইলাম ।
The most romantic book I've ever read!
প্রশ্ন ও উত্তর (Q/A)
সবিনয় নিবেদন অর্ডার করতে চাই
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
সবিনয় নিবেদন অর্ডার করতে চাই
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।























