শালডুংরি
বই কালেকশন

Buy শালডুংরি Online in Bangladesh

লেখক: বুদ্ধদেব গুহ

4.83
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বুদ্ধদেব গুহ
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 9788129516923
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 4th Edition, 2013
৳ 400৳ 400
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
Nivea Haque
Nivea Haque ভেরিফাইড
24 Nov 2018

বই: শালডুংরি। লেখক: বুদ্ধদেব গুহ প্রকাশনী: দে’জ পাবলিশিং (ভারত) ধরণ: পশ্চিমবঙ্গের উপন্যাস। মূল্য: ১১০টাকা। (রকমারি) পৃষ্টা: ১১২। #কাহিনী_সংক্ষেপ সত্যেন তার বন্ধু শুভেন, জ্যোতি আর এক স্কটিশ লোক কে নিয়ে শালডুংরি শিকারে যায়। নিত্যদিনই তারা হরিণ, ময়ূর, সম্বর, চিতাসহ নানা প্রাণী শিকার করে। আর জ্যোতি নানারকম সুস্বাদ খারাব রেঁধে খাওয়ায়। একদিন শিকার থেকে ফেরার পথে দেখতে আদিবাসীর মত হলেও এক বাঙালীবাবুর সাথে দেখা হয় ওদের! জ্যোতি লোকটার সাথে বেশ অভদ্রোচিত আচরণই করে। কেননা বাঙালীবাবু নামে পরিচিত লোকটা তাদের শিকার করতে নিষেধ করেন, স্কুলের হেডমাস্টার মশায়ের মত জ্ঞান দিচ্ছিলেন। কিন্তু বাঙালীবাবুকে সত্যেন এর খুব পছন্দ হয়ে যায়। সে আবার লেখক কিনা! মানুষকে চেনা তার এক নেশাই বলা যায়। বন্ধুরা পর দিন কলকাতা চলে গেলে সে তার লিখালিখির জন্য আরো কিছুদিনের জন্য শালডুংরিতে থেকে যায়। সে তার কেয়ারটেকারকে নিয়ে বাঙালীবাবুর বাড়িতে দেখা করতে যায়। সেখানে অনেক গল্পের পরে চলে আসার সময় বাঙালীবাবু সত্যেন কে তার যৌবনে লিখা একটি ডাইরি দেয়। সত্যেন প্রথমে খুব অবাক হলেও, ভেতরে ভেতরে প্রবল আকর্ষণ বোধ করতে থাকে। বাংলোবাড়িতে পৌঁছে আর দেরি না করে সে ডুবে যায় ডায়রিতে । একের পর এক পাতা উল্টানোর সাথে সাথে সে নিজেকে আবিষ্কার করে নতুন ভাবে, সাথে সেই বাঙ্গালীবাবুকেও। এমন কি ছিল সেই ডাইরিতে? যার জন্য সত্যেন নাওয়া খাওয়া ছেড়ে পড়েছিল সেটা নিয়ে? জানতে চাইলতে আনাকে ধৈর্য সহকারে পড়তে হবে বইটি। বইয়ের পছন্দসই কিছু উক্তি: ১/অসাধারণ মানুষ সাধারণ নিয়মে পড়েন না। তাঁরা একে অন্যের প্রতিবন্ধক হন না বরং পরিপূরক হন। ২/ভালবাসাতে শরীরের ভূমিকা আর কতটুকু? মনই তো আসল। ভাল যে বাসতে জানে, সে-ই একথা জানে। ৩/কম্যুনিস্টদের সঙ্গে ঝগড়া করে কখনও জেতা যায় না বরং গলায় গার্গল করতে হয় রাতে। ৪/যৌবন হল অ্যাকশন আর বার্ধক্য হল কনটেমপ্লেশন। ৫/পায়ে পায়ে আর কতটুকু যাওয়া যায়! এক শরীরে এক জীবনে! মনে মনে যাওয়াই তো আসল যাওয়া। ৬/কোনো বইই কেউ সরাসরি লাভ-এর জন্যে পড়ে না। বই হচ্ছে জঙ্গলের সুঁড়িপথ। কোন সুঁড়িপথ যে কোন পথিককে কোন আলোতে পৌঁছে দেয় তা কি আগে থাকতে বলা যায়? ৭/ইংরেজরা চলে গিয়ে আমাদের আরও বেশি পরাধীন করে রেখে গেলো। ওর চেয়ে হয়ত স্বাধীনতা না আসাও ভালো ছিল। যে জাত নিজেদের স্বাধীনতার যোগ্য করে তুলতে পারেনি তাদের স্বাধীনতা চাওয়াই উচিত নয়। #মন্তব্য : বুদ্ধদেব গুহের রচনার বৈশিষ্ট্য হচ্ছে, নিঃস্বর্গ প্রকৃতির অপরূপ শোভার পরিস্ফুটন। প্রাকৃতিক পরিবেশের গভীর নৈঃশব্দ্য আর তার নরম স্বভাবের লেখনশৈলী গল্পকে দেয় আলাদা সৌন্দর্য। এই গল্পেও দেখানো হয়েছে তেমন এক কাহিনী। আসলে কোনো মানুষ সম্পর্কে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কোনো মন্তব্য করাই উচিত না। যেমন গোলাপের আড়ালে লুকিয়ে থাকে তার কাঁটা, তেমনি সুন্দরের আড়ালে লুকিয়ে থাকে কুৎসিত চেহারা। তাই তো গুণীজনেরা বলে গেছেন,"মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে সে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে।" তাই মানুষের মূল্যায়ন হওয়া উচিত তার কর্মে, স্বভাবে, আচার-আচরণে। বাহ্যিকতা কখনো কোনো মানুষের পরিচায়ক হতে পারে না। বই হোক ভালবাসার প্রতীক।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)