সায়েন্স ফিকশন গল্পসমগ্র
বই কালেকশন

Buy সায়েন্স ফিকশন গল্পসমগ্র Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.38
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অনুপম প্রকাশনী
  • Isbn: 9789849174240
  • Number Of Pages: 151
  • Language: বাংলা
  • Edition: ২য় মুদ্রণ, ফেব্রুয়ারি ২০২৩
৳ 329৳ 37512% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

হুমায়ূন আহমেদের বিশাল রচনাভাণ্ডারের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ হল সায়েন্স ফিকশন। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন তােমাদের জন্য ভালােবাসা এই লেখকের রচনা। এরপর আরও সায়েন্স ফিকশন তিনি লিখেছেন উপন্যাস, গল্প। বর্তমান সংকলন শুধু গল্পগুলাে নিয়ে। সায়েন্স ফিকশন হলেও রােবট, এলিয়েন বা ভিনগ্রহ না, পৃথিবী মানুষ এবং মানবিকতাই। মূলত মূখ্য হয়ে উঠেছে এই সব গল্পে। আমন্ত্রণ প্রিয় পাঠক, পরেশের হইলদা' বড়ি, আঁহক বা নিমধ্যমার স্বতন্ত্র , সায়েন্টিফিক, মানবিক জগতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.38
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
MD. NURUL MONUWAR MINAR
MD. NURUL MONUWAR MINAR ভেরিফাইড
09 Jan 2026

amazing......

Zihad alhasan
Zihad alhasan ভেরিফাইড
24 Jan 2020

It is easy to understand.

A MAHMUD
A MAHMUD ভেরিফাইড
19 Oct 2019

বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাঠকদের নিয়ে অবহেলার দৃষ্টিতে তাকানোর নিয়ম আছে। পাঠক সমাজে এরা সর্বনিম্নে অবস্থান করে। ধরা হয়ে থাকে সাহিত্যের মহানবোধ ... ইত্যাদি ইত্যাদি থেকে এরা বঞ্চিত। কোনো পাঠক একবার বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া শুরু করলে ভাঙ্গা গ্রামোফোন রেকর্ডের মতো সেখানেই আটকে থাকে। পাঠক আর বেড়ে ওঠেন না। আমার জন্যে এটা বিরাট দুঃসংবাদ কারণ আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীর অতি ভক্ত পাঠক। অন্বেষা লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনীর সব লেখা একত্র করেছে। সিরিয়াস পাঠকদের বলছি এই বইটি পড়তে পারেন। একবার পড়তে শুরু করলে সিরিয়াস পাঠকের আগ্রহ জাগবে। আর যারা আমার মতো পাঠক তাদের বলছি- ‘কেঁও মি ছিয়া’ (ভীন গ্রহের প্রাণীর ভাষা। এর অর্থ পাঠের নিমন্ত্রণ।)

Tultul Zabin
Tultul Zabin ভেরিফাইড
19 Jul 2017

‘সায়েন্স ফিকশন গল্পসমগ্র’ বইটি বিংশ শতাব্দীর বাঙালী জনপ্রিয় কথাসাহিত্যিকদের মাঝে অন্যতম হুমায়ূন আহমেদ এর লেখা কয়েকটি সায়েন্স ফিকশন গল্পকে একত্রিত করে সম্পাদন করা একটি বই । লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহন করেন । তিনি একাধারে একজন লেখক , নাট্যকার গীতিকার ছোটগল্পকার । তিনি তার কর্মক্ষেত্রের সবখানেই তার প্রতিভার ছাপ রেখে গেছেন । তিনি তার জীবনে তিন শতাধিক বই লিখেছেন । তার অনেক গ্রন্থই অন্য ভাষায় ছাপা হয়েছে । তার সকল গ্রন্থেই তার প্রতিভা বোঝা যায় । তার লেখা উপন্যাস গুলো বিশেষ করে আমাদের দেশের যুবসমাজ কে গভীরভাবে উদ্বেলিত করেছে । তার লেখা নিয়ে সম্পাদিত এ বইতি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনুপম প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মিলন নাথ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । হুমায়ুন আহমেদ তার জীবনে প্রায় সকল ধরনের বই লিখে গিয়েছেন , সায়েন্স ফিকশন ও রয়েছে এর মধ্যে । তিনি সকল ক্ষেত্রেই তার প্রতিভার ছাপ রেখেছেন । তার লেখা সায়েন্স ফিকশন এর মধ্য থেকে বাছাই করে দশটি সেরা সায়েন্স ফিকশন গল্প কে নিয়ে প্রকাশিত হয়েছে এই বইটি , তাহারা, পরেশের হইলদা বাড়ি , আয়না , নিউটনের ভুল সুত্র সহ আরো কয়েকটি জনপ্রিয় গল্প এতে স্থান পেয়েছে । অসাধারন এ বইটি সকলের নিকটই অনেক ভালো লাগবে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)