

Buy সাতকাহন (অখণ্ড) Online in Bangladesh
লেখক: সমরেশ মজুমদার
- Author: সমরেশ মজুমদার
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9788177568387
- Number Of Pages: 729
- Language: বাংলা
- Edition: 5th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘সাতকাহন (অখণ্ড)’ বইয়ের ফ্ল্যাপের কথা: এ উপন্যাসের কেন্দ্ৰচরিত্র সাহসী, স্বাতন্ত্র্যচিহ্নিত এক মেয়ে, দীপাদীপাবলী, যার নামের মধ্যেই নিহিত অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহের আভাস। নিয়ত সংগ্রামরতা প্ৰতিমার মতো সেই মেয়ে দীপা, আর চালচিত্রে একের-পর-এক বর্ণাঢ্য ছবি। উত্তরবাংলার চা-বাগান, গাছগাছালি আর আঙুরাভাসা নদী দিয়ে সে-চালচিত্রের সূচনা। ক্রমান্বয়ে ফুটে উঠেছে পঞ্চাশের কলকাতা ও শহরতলি, কো-এডুকেশন কলেজ, ছাত্ৰ-আন্দোলন ও রাজনৈতিক পটভূমি, সর্বভারতীয় কর্মজীবনের পরিবেশ ও প্রতিকূলতার জীবন্ত চিত্রাবলি। স্বাধীনতা-উত্তর বাঙালি জীবনে স্বাধিকার অর্জনের লক্ষ্যে পৌঁছনোর প্রয়াসে মেয়েদের সাধ, সংকল্প ও সংগ্রামের এক জীবন্ত, ধারাবাহিক ছবি ফুটিয়ে তোলার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে সমরেশ মজুমদারের সুদীর্ঘ, সুকল্পিত, সুবিন্যস্ত এই উপন্যাস, ‘সাতকাহন’।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Classical বই এর কোনও রিভিউ দরকার হয় না
চমৎকার একটি বই।পড়ে দেখতে পারেন।
বই রিভিউ সূচনা : উপন্যাসের সূচনা ছোট্টো চঞ্চল দীপাবলীকে নিয়ে।উত্তর বাংলার চা বাগান,গাছগাছালি আর আঙরাভাসা নদীর কোল ঘেষে যার বেড়ে ওঠা।ভীষন চঞ্চল এই দীপা, তাকে ঘরে আঁটকে রাখা দায়।কিন্তু ভাগ্যের পরিহাসে ওর এই চঞ্চলতা বেশি দিন স্থায়ী রইলো না।ভালো ঘরে পাত্রস্থ করার সুযোগ পেয়ে ১১ বছর বয়সেই বিয়ে দিয়ে দেয়া হলো দীপা কে।যে বয়সে মেয়েটির খেলার কথা,সে বয়সে দীপা কীনা সংসার করবে! কিন্তু না দীপার কপালে সংসার ও জোটে নি। বিয়ের তিন দিনের মাথায় মারা যায় ওর শারীরিক প্রতিবন্ধি স্বামী। ওর গায়ে লাগে বিধবার তকমা,যা ওকে বহুদিন যাবৎ বয়ে যেতে হয়।এত ধকলের মাঝেই দুম করে নিশ্চুপ হয়ে যায় চঞ্চল দীপা। মনের সাথে যুদ্ধ করে তীব্র মনোবল রেখে বাধা বিপত্তি খানিক এড়িয়ে চা বাগানে আবার পড়াশোনা শুরু করে ।চা বাগান থেকে স্কুল শেষে পাড়ি জমালো জলপাইগুড়ি। এর মাঝে আঘাত স্বরূপ বাবার মৃত্যু,প্রিয় মাস্টার এর মৃত্যু সহ মায়ের অবহেলা কিছুটা চৌচির করে ওকে। কিন্তু সে তো পিছু হটার মেয়ে নয়। জলপাইগুড়িতে হোস্টেলে থেকে কলেজ চালিয়ে যাচ্ছিলো ও। সময়ের পরিক্রমায় একসময় দীপা চাকরি করায় মন স্থির করে। দু- তিনবার অদল বদল ও করেছে অবশ্য। চাকরি,হোস্টেল এসব করে একাকিত্ব দিন কাটছিলো দীপার। কিন্তু এভাবে তো আর দিন যায় না।এইবার কারো প্রয়োজনবোধ মনে হলো দিপার।পরিশেষে হাজার জল্পনা কল্পনা করে দ্বিতীয়বারের মতো বিয়ের পীড়িতে বসলো দীপা। কিন্তু সেখানে ও দীপার জীবন স্থায়ী হলো না।অমল এর সাথে বাক - বিতণ্ডিতা আর মতের অমিল, এছাড়াও দুজন দুই ভিন্ন গ্রহের মানুষ হওয়ায় দীপা অমলের সাথে দূরত্ব বাড়িয়ে আবার একা এক নতুন জীবন সংগ্রামে নাম লেখালো। পরিশেষে গল্প টা মূলত কুসংস্কারের বেড়াজাল ডিঙিয়ে, সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে একটি মেয়ের পথ চলার গল্প। যে কিনা মেয়ে হয়ে ও ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের চোখে দিতে পেরেছে আঙুল। আমাদের এপার বাংলা, ওপার বাংলায় গড়ে উঠুক এমন হাজারো দীপাবলী! তাদের হাতে উড়ে বেড়াক ডানা মেলা পায়রার দল! পরাধীনতার শিকল ছিঁড়ে,স্বাধীনতার লকলকে ঝান্ডা উড়িয়ে!
দীপাবলি .. মেয়েটি কে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে পাঠক চাইলেও তাকে অবজ্ঞা করতে পারবে না।শুধু পাঠক কেন উপন্যাসের কোন পুরুষ চরিএ পারে নি তার দৃঢ়তা কে অবজ্ঞা,অসম্মান করতে।এই বার আসি এই দিপাবলি কতটা এই ভারতীয় উপমহাদেশের মেয়েদের প্রতিচ্ছবি। উপন্যাসে যে সময় উল্লেখ করা হয়েছে তা আজ হতে ৬০-৭০ বছর আগের কথা।সেই দিক থেকে দীপাবলির যে ছবি পাই তা সত্যি প্রশংসনীয়। ভাবা,যায় না ১৯৬০ সালের একটি মেয়ে, যে সমাজের রীতিনিতির কথা না ভেবে শুধু নিজের অস্তিত্বের কথা ভেবে এত সংগ্রাম করেছে। অল্প বয়সে বিয়ে তারপরে বৈধব্য মেয়েটির পুরো জীবন কে অন্য বাঁকে ঘুরিয়ে দেয়।তার এই বৈধব্য তাকে যেমন তছনছ করে দিয়েছে সাথে সাথে দিয়েছে অনেক সাহস।সে নিজের অনুপ্রেরণা আর জেদে জীবন সংগ্রামে জয়ী হয়েছে। জীবনের কঠিন সময় গুলো কীভাবে মাথা ঠান্ডা রেখে উতরানো যায় এই বিশেষ গুণটি দিপাবলীর মধ্যে ছিল।সমরেশ মজুমদার এমন করে দীপাবলি কে সৃষ্টি করেছেন সত্যি অবাক লাগে।অত আগের একজন মেয়ে এত আধুনিক আর এত ব্যক্তিসম্পন্ন হতে পারে,ভাবাই যায় না!!এখন২০২১সালে এসে ও আমরা দীপার মত হতে পারি নি।জানি না হতে পারবো কি না!! তারমত হতে পারা সত্যি কঠিন।
অসাধারণ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
koto page??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭২৯। ধন্যবাদ।
বইটি এভেলেভেইল রাখেন নি কেন?বইটি অর্ডার করতে চাচ্ছি
প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।
koto page??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৭২৯। ধন্যবাদ।
বইটি এভেলেভেইল রাখেন নি কেন?বইটি অর্ডার করতে চাচ্ছি
প্রিয় গ্রাহক, বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে। এতদিন পর্যন্ত অপেক্ষা করলে রিকুয়েস্ট ফর স্টকে ক্লিক করুন। ধন্যবাদ।























