

Buy নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অন্যপ্রকাশ
- Isbn: 9789845020589
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 6th Printed, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথাবাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন প্রবাদপুরুষ। জীবন্ত কিংবদন্তি। চার দশক ধরে লিখছেন অবিরাম। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ উপাখ্যান, আত্মজৈবনিক, রম্যরচনা কিংবা শিশুতোষ রচনা-সৃষ্টিশীলতার যে মাধ্যমটিতেই হাত দিয়েছেন, অন্য এক আলোর দ্যুতিতে তা উদ্ভাসিত হয়ে উঠেছে। পাঠকরা তাকে গ্রহণ করেছেন গভীর ভালোবাসায়। পাঠকপ্রিয়তায় সমকালীন বাংলা সাহিত্যে তার মতো তুংগস্পর্শী কাউকে আমরা লক্ষ করি না।কৈশোরে 'জোছনার ফুল'- সৌন্দ্রর্যে মুগ্ধ এই শব্দশিল্পীর দেহে বাসা বেঁধেছে কর্কট রোগ। প্রকৃতি জীবনের সৌন্দর্য সন্ধানে যিনি নিবেদিত, কর্কট রোগের কী সাধ্য তাকে হার মানায়!ভূমিকাঃএই গ্রন্থের সব লেখাই নিউইয়র্কে বসে লেখা। লেখালেখি নিয়ে ব্যস্ত থেকে কেমোথেরাপি নামক চিকিৎসার যন্ত্রণা ভোলার চেষ্টা। এই চেষ্টা খুব যে কাজ করেছে তা না, প্রায়ই কলম ছুড়ে ফেলে বিছানায় চাদর মুড়ে শুয়ে ভেবেছি-‘আর কত?’যাই হোক, বেশ কিছু লেখা লিখেছি, প্রথম আলো গুরুত্বের সঙ্গে ছেপেছে। মতি তাতে বিস্মিত এবং অভিভূত। মনে হয়েছে আমার লেখক-জন্ম সার্থক।এই গ্রন্থে তিনটি গল্পও আছে। গল্পগুলো লিখে আনন্দ পেয়েছে। কঠিন ব্যাধি শরীরে নিয়ে আনন্দ পাওয়া বিস্ময়কর ব্যাপার।বিস্ময়কর এই ব্যাপারগুলো আমার জীবনে ঘটছে। কেন ঘটছে, কে ঘটাচ্ছেন, তা জানি না। জানতে ইচ্ছে করে।হুমায়ূন আহমেদজ্যামাইকা, নিউইয়র্ক
রিভিউ ও রেটিং (Review & Rating)

কী যে নেশা কাজ করে বূঝী না। নতুন প্রজন্ম কে মোবাইল মুক্ত করার একমাত্র ওশূঢ হতে পারে এশোব বই ।
হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বইগুলোর মধ্যে এটি অন্যতম। মূলত এই বইটি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে কেমোথেরাপি চলাকালিন সময়ে বইটি লিখেছেন।স্ত্রী, পুত্র সন্তানদের সাথে কাটানো সময় গুলো এবং ক্যান্সার সময়ে নিজের কলমকে সচল রেখে তার কিছু পুরনো ঘটনার কথা লিখে গেছেন লেখক বইটিতে।

2011 সালেই ”প্রথম আলোতে” পড়ে ফেলেছিলাম এই বই এর পুরোটাই । তাই কখনো সংগ্রহে রাখার প্রয়োজন বোধ করি নি । কিন্তু ফেব্রুয়ারি এলেই হুমায়ূনের শূন্যতায় ছেয়ে থাকে মনটা । তাই এবার কিনে ফেল্লাম এবং আবারো পড়ছি । আমরা কি হারালাম । আহা আহা ।
Great

স্যারের বইয়ের রিভিউ দেবার মতো যোগ্যতা আমার নেই।
প্রশ্ন ও উত্তর (Q/A)
পৃষ্ঠা সংখ্যা?
জি, বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৯৫
পৃষ্ঠা সংখ্যা?
জি, বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৯৫























