

Buy বাইশের বন্যা Online in Bangladesh
লেখক: তাসরিফ খান
- Author: তাসরিফ খান
- Publisher: কিংবদন্তী পাবলিকেশন
- Isbn: 9789849674139
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published
পণ্য সারসংক্ষেপ (Summary)
সময় তখন রাত বারোটার কাছাকাছি। সারাদিন ধরে ৭৫০ বস্তা ত্রাণ বিতরণ করে, দিরাইয়ে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের উদ্দেশ্যে ফিরছি। দিন শেষে ক্লান্ত হয়ে ত্রাণের বস্তায় হেলান দিয়ে ঝিমাচ্ছিলাম, কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল নেই। হঠাৎ প্রিয়ত আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললো যে, আমাদের পেছনে ডাকাত তাড়া করছে। আমি হতভম্ব হয়ে গেলাম। প্রচণ্ড বুক কাঁপছে আমার। ডানে-বামে তাকিয়ে দেখি চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। মাঝিকে ডেকে বললাম যে মামা পেছনে টর্চ জ্বালান। টর্চের আলোয় দেখলাম মাঝবয়সী অনেকগুলো লোক ট্রলারের মধ্যে বাঁশ, ধারালো দা হাতে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইলো না ট্রলারগুলো যে গতিতে এগোচ্ছে, তাতে বড়জোড় আর দশ মিনিট সময় লাগবে আমাদের ট্রলারটা ধরতে। আমি সেনাবাহিনীকে অনবরত ফোন করতে থাকলাম কিন্তু কোন নেটওয়ার্ক পাচ্ছি না। হঠাৎ মাঝি আমাদের ডেকে বললো, আপনেরা একটা পলিথিনের মধ্যে আপনেগো মোবাইল আর টাকা-পয়সা একসাথে কইরা রাইখা দেন; নাইলে আইজ আর কেউ বাঁইচা ফিরতে পারবেন না!
রিভিউ ও রেটিং (Review & Rating)

তাসরিফ খানের লেখা বাইশের বন্যা বইটি শুধু একটি স্মৃতিচারণ নয়, বরং এক হৃদয়স্পর্শী দলিল। বইটি পড়ে মনে হয়েছে, লেখক যেন নিজের চোখে দেখা প্রতিটি দৃশ্য পাঠকের সামনে জীবন্ত করে তুলেছেন। বন্যার ভয়াবহতা, মানুষের দুর্দশা, আবার সেই দুর্দিনে একে অপরের পাশে দাঁড়ানোর গল্পগুলো আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাসরিফের লেখায় সরলতা আছে, আছে আবেগের টান। তিনি জটিল শব্দের জটলা তৈরি করেননি, বরং সহজ-সরল ভাষায় এমনভাবে লিখেছেন যে, পাঠকের মনে সহমর্মিতা জেগে ওঠে। বইটির সবচেয়ে ভালো দিক হলো—এটি আমাদের শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের চিত্রই দেয় না, বরং মানবিকতার শক্তি কতটা গভীর হতে পারে তা মনে করিয়ে দেয়। লেখকের চোখ দিয়ে দেখা সেই সময়ের দৃশ্যগুলো পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। যারা বাস্তব অভিজ্ঞতার গল্প পড়তে ভালোবাসেন, কিংবা মানবিকতা নিয়ে লেখা কিছু খুঁজছেন—তাদের জন্য বাইশের বন্যা এক অনন্য বই।
খুবই ভালো একটি বই

ভালো অভিজ্ঞতা হল

খুবই ভালো একটি বই
আলহামদুলিল্লাহ,,, এত কোয়ালিটিসম্পন্ন বই আমি খুব কমই দেখেছি। সকলের প্রতি আমার একটাই আবদার রইল,এখন পর্যন্ত যারা এই বইটি কিনেন নি,তারা কিনে একটু পড়ে দেখেতে পারেন।সাথে আমি ধন্যবাদ জানাই কিংবদন্তি পাবলিকেশনন্সকে,এত নিখুত এবং সুন্দরভাবে বইটি পাবলিস করার জন্য। সাথে আমি রকমারির ধন্যবাদ জানাই রকমারির কর্মরত সকলকে,এত ভালো একটা সার্ভিস উপহার দেওয়ার জন্য।
প্রশ্ন ও উত্তর (Q/A)
kobe pabo boii?????
জি, প্রি-অর্ডারের এই পণ্যটি 10 Jan 2023 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।
total page
Number of Pages 96
Ami book order korechi but delivary ekhono paini ...kobe pabo jante chacchi ..
দূ:খিত, প্রি-অর্ডারের এই পণ্যটি 10 Jan 2023 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।
Boi to Kobe pabo?
জি, বইটি স্টকে রয়েছে। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন।























