বিন্দু বিন্দু জলকণা - বাংলা এবং ইংলিশ ভার্সন
বই কালেকশন

Buy বিন্দু বিন্দু জলকণা - বাংলা এবং ইংলিশ ভার্সন Online in Bangladesh

লেখক: সালেহা ইভা

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সালেহা ইভা
  • Publisher: Chirodin
  • Number Of Pages: 80
  • Language: Bangla & English
  • Edition: 2nd Edition, 2024
৳ 249৳ 28011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইটির মূলভাব : আমার এ অণুগল্পের বইটিতে ছোট-ছোট গল্পের মাধ্যমে সমাজের অনেক বিষয় তুলে আনা হয়েছে। আনন্দ-বেদনা, প্রতিবাদ, নারীর প্রতি অবমাননা, অবহেলিত মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় গভীর মমতায় তুলে ধরা হয়েছে। পাঠক কখনো-কখনো কাঁদবে। ঘটনাগুলো যেনো প্রতিনিয়ত চোখের সামনে ঘটে যাওয়া সব বাস্তব চিত্র।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****247
880****247 ভেরিফাইড
10 May 2024

পুস্তক পর্যালোচনাঃ বিন্দু বিন্দু জল কণা (Beads of Drops) লেখকঃ Saleha Eva ------ এক নিঃশেষেই বিন্দু বিন্দু জলকণা পড়ে ফেললাম। ইভা বইটি এই বইয়ের ৮৯ নম্বর গল্পের আলোকে নামকরণ করেছে। নারীর প্রতি বৈষম্য, প্রেম, প্রতারণা, হিপোক্রেসি, দারিদ্রতা, ধনী গরিব বৈষম্য, নিঃসঙ্গতা, দাম্পত্য সম্পর্ক ইত্যাদি মূলত এই বইয়ের অন্তর্ভুক্ত গল্পগুলোর থিম। বইটির ২১ নম্বর গল্প খুব হৃদয়ে দাগ কেটেছে। সত্যিই তো ধর্ষিতা নারীকে কেউ বিয়ে করতে চায় না, বাট অন্যের বিবাহিত স্ত্রী ভাগিয়ে নিয়ে যায়! আমার বিচারে এই বইয়ে এটা শ্রেষ্ঠ গল্প। ২৩ নম্বর গল্পটির গভীরতা আরো ব্যাপক। কষ্ট করে মা ছেলেকে লেখাপড়া করিয়েছে, ছেলে এখনো সপরিবারে আমেরিকা প্রবাসী! এরকম ঘটনা শুনলে সত্যিই হৃদয় কষ্টে ভরে ওঠে! ১৬ নম্বর এবং ২৬ নম্বর গল্পের থিমটা বেশ তির্যক। ৩১ নম্বর গল্পে ধনী এবং গরিবের ব্যবধান মাত্র বিশ শব্দে প্রকটভাবে ফুটে উঠেছে। ৭৭ নম্বর গল্পের বিষয় তো মাঝে মাঝে পত্রিকা দেখতে পাই। লাশ কবরস্থ না করে সম্পত্তি নিয়ে কলহে ভাই-বোন! আর ৯৭ নম্বর গল্প বাস্তব হলে তো খুবই মজা হতো! সুমির স্বামী, আর আরিফের স্ত্রী কেউ মাইন্ড করবে না! অফিসে রান্না করা খাবার ভাগাভাগি করে মজার খাওয়া যাবে! ---- এই জাতীয় অনুগল্পের বই এই প্রথম পড়া। ফেবুতে অনুগল্প অনেক পড়েছি বাট অনুগল্পের বই এই প্রথম পড়া। অনুগল্পের পড়ার একটা আলাদা ফিলিংস আছে, তাৎক্ষানিকভাবে গল্পের গভীরে যাওয়া যায়, বোরিং লাগে না। জীবনের প্রথম এই জাতীয় একটি বইয়ের স্বাদ নিতে পেরেছি তাও আবার এক বান্ধবী লেখা, আর আরেক বান্ধবীর প্রকাশ করা! এই অনুভূতিটা সত্যই ইউনিক। ---- আরেকটি দিক থেকে এই বইটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা! সেটি হল প্রত্যেকটি গল্পের ইংরেজি অনুবাদ রয়েছে। পেশাগত জীবনে আমাকে ইংরেজি থেকে বাংলা প্রচুর অনুবাদ করতে হয়। অনেক সময় ব্রেইন হ্যাক হয়ে যায়, খুব সামান্য শব্দের অর্থ বাংলা লিখতে দ্বিধাদ্বন্দে পড়ে যাই। এই বইটার প্রত্যেকটি গল্পের ইংলিশ ভার্সন খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেছি। এই যেমন ২৮ নম্বর গল্প, "জীবন তেজপাতা করে দিয়েছিল" এইটার ইংরেজি অনুবাদ কি হবে? বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, কী চমৎকারভাবে বাংলা কথার ইংরেজি ভাবার্থ অনুবাদটা ফুটে উঠেছে! অনুবাদক অবশ্যই ধন্যবাদগ্ৰাহ্য। ----- একটি বই পড়তে গেলে বইটির ফন্টাল পেজগুলো পড়া অপরিহার্য। যে বই যত সংস্করণ বের হয়, সেই বইয়ের জনপ্রিয়তা সম্পর্কে তত ভালো ধারণা পাওয়া যায়। বিন্দু বিন্দু জলকণা বইটি দ্বিতীয় সংস্করণ এটি। এর অর্থ প্রথম সংস্করণ শেষ! উপসংহারে আসা যায় বইটি বেশ জনপ্রিয়! ---- কোন বই হাতে পেলে পাঠক অবশ্যই লেখক পরিচিতিটা পড়ে। এখানে "ইঞ্জিনিয়ার স্বামী" এই শব্দগুলো একটি বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না। ভদ্রলোকের নামটা উল্লেখ করলে ভালো হতো। উন্নত মানের ছাপা বইটি সংগ্রহে রাখার মত। বইটি আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর অল এফোর্টস।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)