

Buy দোলনচাঁপা Online in Bangladesh
লেখক: আয়শা আক্তার শিল্পী
- Author: আয়শা আক্তার শিল্পী
- Publisher: দাঁড়িকমা প্রকাশনী
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘দোলনচাঁপা’ যেন আমাদের পরিচিত কোনো পরিবারের কাহিনি। যে পরিবারের প্রতিটি সদস্য আমাদের খুব আপন। যার কাজের মেয়েটিও আমাদের অত্যন্ত কাছের। যাদের গভীর আবেগ, অভিমান, ভালোবাসা, সুখ-দুঃখ, প্রতীক্ষা— সমস্ত অনুভূতি আমাদের স্পর্শ করে যায়। এর চরিত্রগুলো রক্তমাংসের মানুষের মতো পাঠককে জড়িয়ে ফেলে মায়ার অদৃশ্য সুতায়।এ তো সেই সময়েরই কথন, যে সময়কে আমরা যাপন করছি। যখন পরিবারগুলো ছোট হয়ে গিয়েছে, আর পরিবারের নবীন প্রজন্ম জীবিকার তাগিদে বাস করছে দূরবর্তী শহরে। একলা বৃদ্ধা মা তার সঙ্গীহীন আপন আলয়ে গুণছেন সন্তানের আগমনের দিন।সেই বিবেচনায় ‘দোলনচাঁপা’ এক দীর্ঘ অপেক্ষার কাহিনি। যে অপেক্ষার সমাপ্তি ঘটেছে করুণ অশ্রুপাতের মধ্য দিয়ে। এই পরিণতিকে চাইলেও কেউ এড়িয়ে যেতে পারে না। লেখক পরম মমতা দিয়ে বেদনার সেই বিষণ্ন আবহ নির্মাণ করেছেন । সহজ বাক্যবিন্যাস আর ঋজু গদ্যে বর্ণিত হয়েছে ঘটনার সাবলীল আখ্যান, যা পাঠককে টেনে নিয়ে যায় উপন্যাসের শেষ শব্দ পর্যন্ত।বিষাদের হাওয়ায় দুলে ওঠা ‘দোলনচাঁপা’ পাঠকের হৃদয়কে নাড়িয়ে দিতে সক্ষম হবে— এ প্রত্যাশা করাই যায়।---- চাণক্য বাড়ৈকবি ও কথাসাহিত্যিক
রিভিউ ও রেটিং (Review & Rating)
আয়শা আক্তার শিল্পীর সমকালীন গল্পগ্রন্থ দোলনচাঁপা একটি পরিচিত পরিবারের আবেগঘন কাহিনি। গল্পে পরিবারের প্রতিটি সদস্যের আনন্দ, দুঃখ, ভালোবাসা ও অপেক্ষার অনুভূতি পাঠকের হৃদয় স্পর্শ করে। সহজ বাক্যবিন্যাস ও ঋজু গদ্যপদ্ধতিতে লেখা দোলনচাঁপা পাঠককে গল্পের আবহে প্রবেশ করায় এবং শেষ পর্যন্ত মায়ার ও অপেক্ষার অনুভূতি বয়ে আনে।
আমাদের কথাগুলোই লেখক নিজের ভাষায় বলে দিয়েছেন। পড়ে দেখুন ভালো লাগবে।

গতানুগতিকতার বাইরে একটি আলাদা গল্পের স্বাদ আছে এই দোলনচাপা বইয়ে।
বইটি পড়তে গিয়ে পাঠকের চোখের সামনে চেনা মানুষের স্মৃতি ভেসে উঠবে। যেনো চরিত্রগুলো খুব আপন আর কাছের কেউ।
ভালো বইটা























