

Buy ভাবনার চিরকুট Online in Bangladesh
লেখক: মাহিন মাহমুদ
- Author: মাহিন মাহমুদ
- Publisher: মাকতাবাতুল মদিনাহ
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইটিকে ভাবনার ছোট্ট একটি উঠোন হিসেবে ধরা যেতে পারে। উঠোনটিতে নামলে কিছু বেশ কিছু ছোট ছোট গল্প আপনার চারপাশে এসে ধরা দেবে। গল্পগুলোকে যদি ছোট ছোট রঙিন কিছু প্রজাপতি হিসেবে ধরে নিই, তাহলে এর নানারঙা ডানাগুলো আপনাকে রাঙাতে সাহায্য করবে। অথবা জীবনের নানা অধ্যায় নিয়ে আপনাকে ভাবতে বসাবে। নিজের সমৃদ্ধি ও রবের সন্তুষ্টির ব্যাপারেও আপনাকে চিন্তিত করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার সংগ্রহে প্রায় দেড় হাজার আরবি বাংলা উর্দু বই/কিতাব আছে। এতগুলো বইয়ের মধ্যে আমি শুধু একটি বই-ই প্রি-অর্ডার করে সংগ্রহ করেছিলাম। ভাবনার চিরকুট। আরও তিনটা বই-ও প্রি-অর্ডার করতে হয়েছিলো।অবশ্য সেগুলো আমারই যৌথ গল্প-কবিতার বই।তাই প্রি-অর্ডার শর্ত ছিলো। ভাবনার চিরকুট নিয়ে কিছু বলবো না। Mahin Mahmud ভাইয়ের বইয়ে আমি আলাদা একটা দরদ অনুভব করি।নিজে পড়ি,পড়তেও দেই।দূরে দেই না। বইটি পড়ে মনে হচ্ছে, "কাল থেকে ভালো হয়ে যাবো" বইটি আরেক পড়ে সিদ্ধান্ত নেওয়া দরকার সংগ্রহ করবো কি না। বই থেকে দু'টো "ক্যাপশন" যুক্ত করি, ১/ একদিন মসজিদে এসে জুতা হারিয়ে লোকটা বললো, মসজিদে এসে জুতা হারিয়ে গেলো।আর মসজিদেই আসবো না। অথচ.... নামাজ না পড়ে লোকটার ঈমানই হারিয়ে গিয়েছিলো।আল্লাহই তাকে মসজিদে এনে ঈমান দিয়েছিলেন। ২/ইবনুল জাওযীকে জিজ্ঞেস করা হলো, "এসতেগফার নাকি আল হামদু লিল্লাহ" ইবনুল জাওযী বললেন, "এসতেগফার হচ্ছে সাবান আর আল হামদু লিল্লাহ হচ্ছে সুগন্ধি। নোংরা পোশাকের জন্য সুগন্ধির চাইতে সাবানের প্রয়োজন বেশি।" সংগ্রহের এতদিন পর সংখ্যা বাড়ানোর জন্যই পড়তে শুরু করেছিলাম। আরও মনে হয় ৪০ টা বই পড়তে পারলে ২০২৫ সালে ডাবল সেঞ্চুরি হবে। 🖋️ জহির বিন আইয়ুব ০২/১২/২০২৫ মঙ্গলবার
বইঃ ভাবনার চিরকুট লেখকঃ মাহিন মাহমুদ ভাবনার চিরকুট—ভাবনার ছোট্ট একটি উঠোন। প্রতিটি লেখা স্বল্প পরিসরে হলেও হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। পাতা উল্টাতেই শিহরিত হয়েছি—এ যেন আমাকেই উদ্দেশ্য করে লেখা। চিন্তার জগৎকে উসকে দেয় এমন কিছু চিরকুট দীর্ঘক্ষণ ভাবনায় বুঁদ করে রাখে। আপনি একটানা শেষ করতে পারবেন না; বরং মাঝেমধ্যে একটি চিরকুট পড়েই আপনি ভাবনার অতল সাগরে ডুবে যেতে বাধ্য হবেন।
"ভাবনার চিরকুট" একটি হৃদয়ছোঁয়া ইসলামিক সাহিত্য, যা মনের গভীর ভাবনা ও আত্মার আলো নিয়ে লেখা। প্রত্যেকটি লাইন পাঠকের চিন্তা ও ঈমান জাগিয়ে তোলে নরম অনুভবে। আল্লাহভীতি, সম্পর্ক, কষ্ট—সবকিছুই যেন এখানে মিশে আছে শব্দের আলোয়।আমাদের প্রত্যেকের বইটি একবার হলেও পড়া উচিত, আল্লাহ তৌফিক দিক, আমিন🤲
"ভাবনার চিরকুট" যা জীবনকে নতুন ভাবে ভাবতে শেখায়। ছোট ছোট কথা কিন্তু প্রভাব তার গভীর। লেখককে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি বই আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা লেখককে কবুল করুক, আ-মিন।
thanks to mahin mahmud, we want more books like this























