

Buy অন্তর্লীন Online in Bangladesh
লেখক: সৌহার্দ রায় উৎস
- Author: সৌহার্দ রায় উৎস
- Publisher: দাঁড়িকমা প্রকাশনী
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইটি একটি বাংলা গল্প সংকলন যেখানে প্রতিটি গল্পে মানুষের একাকীত্ব, অস্তিত্বের অনিশ্চয়তা, সংগ্রাম এবং সমাজের অদৃশ্য চাপের কথা উঠে এসেছে। গল্পের চরিত্ররা যেন নিজেদের ভেতরেই বন্দি। তারা বাস্তব জগতের গতিমান দশা থেকে খানিক ভিন্ন এক পারিপার্শ্বিক অবস্থায় এসে উপস্থিত হয়ে অন্তর্দ্বন্দে ভুগে। যদিও সে দ্বন্দ্বগুলো আমাদের প্রত্যেকের। প্রায় সবগুলো গল্পেই মানব মনের বিভিন্ন জটিল দিকের সরল এক সমাবেশ ঘটেছে। গল্পগুলোর প্রেক্ষাপটও ভিন্ন আঙ্গিকের আর তাদের সমাপ্তিও তাৎপর্যপূর্ণ। গল্প সমূহে বিভিন্ন সামাজিক চিত্রও ফুটে উঠেছে, ফুটে উঠেছে নতুন যুগের মানব মনের মধ্যকার সমস্যাগুলো। বইয়ের মূল থিমকে প্রগাঢ়ভাবে ধরে রাখে গল্ব্যাপগুলোর ব্যতিক্রমী গঠনশৈলী আর প্রেক্ষাপট। গল্পগুলো পড়ার সময় পাঠক ভাববেন ছক বাঁধা চিন্তা-ভাবনার বাইরে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

This book is both informative and interesting. The author explains concepts clearly and effectively. It’s obvious that a lot of effort went into this work.
লেখকের চমৎকার বর্ণনাভঙ্গি এবং শব্দের জাদুকরী বুনন আমাকে মুগ্ধ করেছে।

গভীর অনুভূতি বোধ সম্পন্ন একটা বই। নামের্যমতই তার অলংকরণ।
অন্যরকম ঘরনার কিছু অসাধারণ গল্পের সংকলন এই বই 'অন্তর্লীন' যা পড়া শেষ করার পরও পাঠককে মুগ্ধ করে রাখবে অনেকটা সময়।
প্রতিদিনের জীবনে খোলা চোখে যা আমরা দেখি, তার বাইরের অনেক কিছু থাকে৷ অন্তর্লীন সেই কথাই মনে করিয়ে দেয়৷























