মরীচিকার পিছে
বই কালেকশন

Buy মরীচিকার পিছে Online in Bangladesh

লেখক: মোঃ ইমরান হাসান

4.75
(30 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোঃ ইমরান হাসান
  • Publisher: দাঁড়িকমা প্রকাশনী
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 180৳ 22018% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

অ্যালেক্স এই প্রথম তাকে হাসতে দেখছে না। জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের লাইব্রেরিতে বসে আছে মুসআব। মুসআবের সাথে অ্যালেক্সের বন্ধুত্বটা শুরু হয়েছিলো তাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রথম ক্লাসেই। অ্যালেক্স মুসআবের হাস্যজ্বল বাচনভঙ্গি দেখে বেশ পুলকিত হয়। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায়।মুসআবের বাবা তাদের স্বদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। নানান চড়াই-উৎরাই পাড়ি দিয়ে আজ তিনি এই অবস্থানে আছেন। বাড়ি থেকে ফোন এসেছিলো মুসআবের কাছে। তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। তার মায়ের শরীরটা ভালো নেই। দেশের পরিস্থিতিও বেশ প্রতিকূল। কখন কি হয় কোনো নিশ্চয়তা নেই। তাই ছেলেকে দেখার জন্য মা অস্থির হয়ে উঠেছেন।- বন্ধু অ্যালেক্স, আমায় দ্রুতই প্যালেস্টাইন ফিরতে হবে।- কিন্তু এত তাড়া কেনো?- মায়ের শরীরটা ভালো না।- ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু এত তাড়াহুড়ো করো না। শুনেছি ওদিকে অবস্থা খুব একটা ভালো না।- কি বলছো ভাই আমার! মাই মাদার ইজ মাই হ্যাভেন। তার এই অবস্থায় আমি বিচলিত হবো না?- সে তো ঠিক আছে। তবে নিজের কথাও মাথায় রেখো।- জীবন ও মৃত্যুর যিনি মালিক তার উপরই আমি আস্থা রাখছি।- ঠিক আছে সাবধানে যেয়ো। আর যোগাযোগ রেখো।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(30 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
Rakib Hossain
Rakib Hossain ভেরিফাইড
02 Mar 2026

লেখকের জন্য শুভ কামনা রইল।

Akib Hasan
Akib Hasan ভেরিফাইড
19 Feb 2026

বই রিভিউ: বই: মরীচিকার পিছে লেখক: মো: ইমরান হাসান রিভিউ: বইয়ের এক একটি গল্প শুরু থেকেই কৌতূহল তৈরি করে এবং ধীরে ধীরে আবেগের গভীরে নিয়ে যায়। প্রতিটি গল্প খুবই বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী। গল্পের সংলাপগুলো স্বাভাবিক, ভাষা সহজ এবং সাবলীল। বিশেষ করে একটি গল্পে মায়ের অসুস্থতা ও পরিবারের প্রতি দায়িত্ববোধের জায়গাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা আমার মনে গভীর প্রভাব ফেলে। যারা ধর্মীয় ধারায় অনুভূতি, বন্ধুত্ব আর বাস্তব জীবনের গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য বইটি অবশ্যই পড়ার মতো। - আকিব হাসান

Tamanna Urmi
Tamanna Urmi ভেরিফাইড
15 Feb 2026

ব‌ইয়ের লেখনী ব‌ইয়ের নামের মতোই গভীর। পড়ে দেখার মতো।

Shathe Aamat Rahman
Shathe Aamat Rahman ভেরিফাইড
15 Feb 2026

অত্যন্ত জীবন ঘনিষ্ট ও পরিনত লেখা। সুপাঠ্য একটা বই। যে কোন পাঠকের জন্যই আদর্শ

kaz****com
kaz****com ভেরিফাইড
14 Feb 2026

সুন্দর ও সুসংহত লেখা। দারুণ হয়েছে বইটি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)