

Buy খানিকটা আত্মজৈবনিক বাকিটা গল্প Online in Bangladesh
লেখক: শাহাদুজ্জামান
- Author: শাহাদুজ্জামান
- Publisher: ছাপাখানার ভূত
- Isbn: 9789849741206
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 1st Edition 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
হারিকেনের আবছা আলোয় আসলি মোরগের বড় বড় চোখ মনে পড়ছে। আপনারা হয়তো জানেন যে আসলি মোরগ জাতিগতভাবে প্রায় নির্পালক। মনে পড়ছে পালকবিহীন তার নগ্ন বুক উঁচু করে আসলি মোরগটা অন্ধকারে এদিক ওদিক তাকাচ্ছিল। মাঝে মাঝে পলক পড়লে তার চোখ সম্পূর্ণ ঢেকে যাচ্ছিল সাদা পর্দায়। অন্ধ মনে হচ্ছিল তাকে। মোরগটা সেদিন বিভ্রান্ত, আমিও। বিরল পালক মোরগটার মাংসপেশিগুলো ছিল দৃশ্যমান, ফলে তাকে দেখাচ্ছিল ব্যায়ামবীরের মত। সাবধানে সে তার পেশিবহুল পা সামনে বাড়াবার চেষ্টা করছিল। হারিকেনের আলোয় দেখতে পাচ্ছিলাম মাটিলেপা মেঝেতে চিত্রিত হয়ে উঠছে মোরগের চার আঙুলের ছাপ। কিন্তু এগোতে পারছিল না মোরগটা, কারণ তার অন্য পাটা চৌকির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা।সামনের পা মাটিতে দৃঢ়ভাবে স্থাপিত হলেও তার পেছনের পা ঝুলে ছিল শূন্যে। কোনো চৌকস দৌড়বিদের ভাস্কর্যের মতো ঐ ভঙ্গিতেই স্থির হয়ে ছিল সে। মাঝে মাঝে হঠাৎ দূরের ঝোপ থেকে শেয়াল ডেকে উঠলে চমকে মাথা ঝাঁকাচ্ছিল সেই মোরগ। নড়ে উঠছিল তার লাল ঝুঁটি। অন্যান্য চৌকিতে ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। দীর্ঘ পথ Ac হেঁটে হেঁটে ক্লান্তিতে সবাই কাদা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই এর কনটেন্ট ভালো হবে এটা নিয়ে সন্দেহ নেই কিন্তু প্রকাশনী কিভাবে 200 পেজের একটা বই 850 টাকা মূল্য নির্ধারণ করলো সেটাই একটা বড় বিস্ময় !!!!!!!!!!!!!!























