

Buy দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান Online in Bangladesh
লেখক: লে. জেনারেল এ. এ. কে. নিয়াজি
- Author: লে. জেনারেল এ. এ. কে. নিয়াজি
- Publisher: অনন্যা
- Isbn: 9789844322639
- Number Of Pages: 382
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান" বইটি সম্পর্কে কিছু কথা:ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে. নিয়াজি হলেন সেই ব্যক্তি যাকে এমন এক অপারেশনের নেতৃত্ব দিতে হয়েছিল, যেখানে যুদ্ধে পরাজিত হয়ে তার আত্মসমর্পণের মধ্য দিয়ে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ইতিহাসে অবিস্মরণীয় বছর ১৯৭১ সম্পর্কে সারা বিশ্বে অনেক বই লেখা হয়েছে। বেশিরভাগ বইই বাঙালির বীরত্বগাথার অমর ইতিহাস। কিন্তু এ বইয়ের ঘটনা একটু ভিন্ন। যিনি বাঙালিদের বিরুদ্ধে ১৯৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনিই এই বইয়ের লেখক জেনারেল নিয়াজি। যুদ্ধে পরাজয়ের জন্য দায়ী ঘটনাবলি সম্পর্কে তিনি নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন। এ বইয়ের কথাগুলাে জেনারেল নিয়াজির একান্ত নিজস্ব । জেনারেল নিয়াজি পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত সৈন্যদের একজন। তিনি ছিলেন কোয়েটায় স্কুল অভ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস-এর কমান্ডার এবং কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ইনস্ট্রাকটর । ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটির অনুবাদ বেশ ভালো। যেকোন যুদ্ধ বা ক্রাইসিসের দু'রকম সাইড থাকে তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের পাকিস্তানি কমান্ডারের অ্যাসপেক্ট থেকে ঘটনাটি জানার জন্য এবং এই বিষয়ে তাদের অনুভূতি অনুধাবন করার জন্য বইটি একটি চমৎকার শুরু হতে পারে৷ কেননা, এই যুদ্ধ যারা সবচেয়ে কাছে থেকে দেখেছেন তিনি তাদের মধ্যে অন্যতম।যেহেতু বইটি লেখক একান্ত তার দৃষ্টি কোন থেকে ঘটনাটি বর্ণনা করেছেন, তাই কিছু জায়গায় পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে৷ বইটি পড়ার আমন্ত্রণ রইল।
ভালো বই

অসাধারণ একটা বই । ধন্যবাদ রকমারিকে সময়মত ডেলিভারি দেওয়ার জন্য ।

not bad
‘দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান’ পুর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এর যুদ্ধ ও তার কারন সমুহ ও ফলাফল নিয়ে এই যুদ্ধের পাকিস্তানের অপারেশন এর নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি এর নিজের লেখা একটি বই । ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এ.এ.কে. নিয়াজি হলেন সেই ব্যক্তি যাকে এমন এক দুর্ভাগ্যজনক অপারেশনের নেতৃত্ব দিতে হয়েছিল যার ফলে পাকিস্তানের বিভক্তি ঘটেছে । লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙ্গালীর ওপর তাদের বাহিনী নিয়ে অপারেশন সার্চলাইট পরিচালনা করেন । তিনি ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সবথেকে বেশী পদকপ্রাপ্ত অফিসার । তাকে টাইগার নিয়াজী বলে ডাকা হত । তার পুরা নাম আমির আব্দুল্লাহ খান নিয়াজী । তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোহিমাতে মিলিটারি খেতাব পান ও ভারতের সাথে যুদ্ধ করে তিনি দুইবার হিলাল-ই-জুরত খেতাব লাভ করেন । দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্থান বইটি বাংলাতে অনুবাদ করেছেন ড মিজানুর রহমান কল্লোল । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনন্যা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মনিরুল হক । প্রচ্ছদ করেছেন ড মিজানুর রহমান কল্লোল । বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ একটি বিরাট ইতিহাস পৃথিবীর ইতিহাসে । পাকিস্তান বাংলাদেশ এর উপর শোষন চালাতো এক পর্যায়ে বাঙ্গালীরা প্রতিবাদী হয়ে ওঠে তখন পাকিস্তান অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঘৃন্য ইতিহাস রচনা করে । এই অপারেশন এর প্রধান ছিলেন বইটির লেখক নিজেই । তিনি বইটি তে তার পরাজয়ের কারন ও এর পিছে দায়ী কারনগুলো নিয়ে লিখেছেন এ বইটি । এ ব্যাপারগুলো নিয়ে অনেকের লেখা অনেক রকম বই রয়েছে । এই বইটি পাকিস্তানের বাহিনীর প্রধান স্বয়ং লিখে প্রকাশ করেছেন তাই বইটি অনেক তথ্যবহুল একটি বই । মুক্তিযুদ্ধের অন্যরকম ইতিহাস জানতে আগ্রহী পাঠক দের সকলেরই ভালো লাগবে ।























