

Buy উমরাহ সফরের গল্প Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সুকুন পাবলিশিং
- Isbn: 9789849970521
- Number Of Pages: 184
- Language: বাংলা
- Edition: 1st published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছুবার জন্য প্রতিটি বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুপ্ত আকুলতা। নিবিষ্ট চিত্তে, শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটিকে ঘিরে—যেন তারা কোনো মানুষ নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের দল।মরুভূমির পর মরুভূমি। তার মাঝে পাথুরে পাহাড়। গা ঝলসানো রোদ সেখানে। সেই পাথুরে পাহাড়ের উপত্যকায় আসলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা—মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আপন করল আরেকটি নান্দনিক শহর—মদিনা।মক্কা এবং মদিনা—বিশ্বাসী মনে এই দুটো শহর যেন কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে স্মৃতি আর স্বপ্ন। যার বাতাসে আছে চিত্তহারী ঘ্রাণ। যার আলোতে আছে দৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার শক্তি। এই দুটো শহরজুড়ে নবিজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে—একবার সেখানে যে পৌঁছায়, সেই মায়া জীবনেও তার পিছু ছাড়ে না।এমন আকুল হৃদয় এবং ব্যাকুল অপেক্ষা নিয়ে লেখক আরিফ আজাদ একদিন পৌঁছে গিয়েছিলেন এই স্বাপ্নিক শহর দুটোতে। মক্কার অলিগলি পথ আর মদিনার আলো-হাওয়া-জল—এই দুইয়ে লেখক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন সেই আদিম ঘ্রাণ, যে ঘ্রাণ হৃদয়কে মাতোয়ারা করে তোলে। ‘উমরাহ সফরের গল্প’ বইটিতে লেখক লিপিবদ্ধ করেছেন তার সেই স্মৃতিময় ভ্রমণের গল্পগুলোই। তিনি শুধু স্মৃতিই রোমন্থন করেন নি, যেন সময়ের ভেলায় ভেসে পাঠককে টেনে নিয়ে গেছেন সাড়ে চৌদ্দ’শ বছর আগের দুনিয়ায়। ‘উমরাহ সফরের গল্প’ বইটি পড়ে পাঠকের মনে এই অনুভূতিটাই প্রবল হবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আরিফ আজাদ এর “উমরা সফরের গল্প” বইটি শুধুমাত্র একটি ভ্রমণকাহিনী নয়, বরং এক আত্মিক অনুভূতি, প্রস্তুতি ও উপলব্ধির অনন্য দলিল। লেখক তাঁর নিজের উমরা সফরের অভিজ্ঞতাকে এত জীবন্ত, আবেগময় এবং বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন যে একজন পাঠক হিসেবে মনে হয়েছে আমিও যেন তাঁর সাথে সেই পবিত্র সফরের প্রতিটি মুহূর্তে উপস্থিত ছিলাম। মক্কা-মদিনার পরিবেশ, কাবাঘরের প্রথম দর্শন, ইবাদতের অনুভূতি, সফরের ছোট ছোট বাস্তব অভিজ্ঞতা, সবকিছু লেখক অত্যন্ত সাবলীল ভাষায় এমনভাবে বর্ণনা করেছেন যা হৃদয়কে ছুঁয়ে যায়। বইটি পড়তে পড়তে শুধু তথ্যই জানা যায় না, বরং এক ধরনের আত্মিক প্রশান্তিও অনুভব করা যায়। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো এর বাস্তবধর্মী উপস্থাপন। এটি এমন একটি বই যা পাঠককে শুধু একটি সফরের গল্প শোনায় না; বরং তাকে আত্মিকভাবে সেই পবিত্র যাত্রার অনুভূতির খুব কাছাকাছি নিয়ে যায়।

“ওমরা সফরের গল্প” — আরিফ আজাদ কিছু বই শুধু পড়া হয় না, অনুভব করা হয়। “ওমরা সফরের গল্প” ঠিক তেমনই একটি বই—যা হৃদয়কে নরম করে দেয়, চোখে জল আনে, আর নিজের ভেতরটাকে নতুন করে ভাবতে শেখায়। আমি আলহামদুলিল্লাহ এর আগে বায়তুল্লাহ সফর করার সৌভাগ্য অর্জন করেছি। সেই স্মৃতিগুলো এখনো হৃদয়ের গভীরে জীবন্ত। এই বইটি পড়তে পড়তে মনে হয়েছে—আমি যেন আবার সেই পবিত্র পথে ফিরে গেছি, আবার কাবার সামনে দাঁড়িয়ে আছি, আবারও অশ্রুসিক্ত হয়ে দোয়া করছি। এটি শুধু একটি ভ্রমণকাহিনী নয়, বরং এক আত্মার সফর—যেখানে আছে তাওবা, ভালোবাসা, আত্মসমর্পণ আর রবের দিকে ফিরে যাওয়ার গভীর আহ্বান। লেখকের সরল ও আন্তরিক ভাষা হৃদয়কে ছুঁয়ে যায় বারবার। আলহামদুলিল্লাহ,আবারও রওনা হচ্ছি ইনশাআল্লাহ। এই বইটি আমার সেই সফরের অনুভূতিকে আরও গভীর করে দিয়েছে, মনকে প্রস্তুত করেছে এক অন্যরকম প্রশান্তির জন্য। আল্লাহ আমাদের সবাইকে বারবার তাঁর ঘরে যাওয়ার তাওফিক দান করুন। আমীন 🤍৷ লেখকের জন্য অনেক বেশি দোয়া রইলো 🤍🌸
অসাধারণ বই। প্রতিটা লাইনে নিজেকে যেন মক্কা, মদীনার সুন্দর সুললিত রাস্তায় আবিষ্কার করছিলাম। এতো সুন্দর একটা বই যেটা হয়ত আপনাকে কখন আল্লাহর ঘর একটিবার দেখার তীব্র বাসনায় ঢেকে ফেলবে, অত:পর আপনি একসময় নিজেকে কাবার গিলাফের সামনে ক্রন্দনরত শুকরিয়ার স্রোতধারায় নিজেকে আবিষ্কার করবেন, টেরই পাবেন না!
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই। হৃদয় জুড়ানো ও মন মাতানোর মতো একটি বই।আপনি অনুভব করবেন যে আপনি নিজে মক্কা, মদিনায় গিয়েছেন।নবীর জিয়ারত করতেছেন।একথায় একজন মানুষ উমরাহ করতে গেলে যেরকম ফিল।করে আপনি সেই ফিলের ছোয়া পাবেন ইনশাআল্লাহ
📘 বই: উমরাহ সাফল্যের গল্প ✍️ লেখক: আরিফ আজাদ আরিফ আজাদ স্যারের লেখনী সত্যিই হৃদয়স্পর্শী। এই বইটি তাঁর ওমরাহ সফরের এক অনন্য আত্মিক ভ্রমণ—যেখানে কাবা শরীফ, মসজিদে নববী ও মদিনার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। বইটি পড়ে মনে হয়েছে, উমরাহ শুধু একটি সফর নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক নতুন যাত্রা। শেষ পর্যন্ত বইটি আমাকে মক্কা-মদিনা ভ্রমণের গভীর আকাঙ্ক্ষায় ভরিয়ে দিয়েছে। 🌿 আল্লাহ লেখককে আরও সুন্দরভাবে লিখে যাওয়ার তৌফিক দিন। আমিন।




প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কত পৃষ্ঠার?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪। ধন্যবাদ।
বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে?
প্রিয় গ্রাহক, বইটি সুকুন পাবলিশিং এর। ধন্যবাদ।
বইটি কত পৃষ্ঠার?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪। ধন্যবাদ।
বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে?
প্রিয় গ্রাহক, বইটি সুকুন পাবলিশিং এর। ধন্যবাদ।























