আহুকথন
বই কালেকশন

Buy আহুকথন Online in Bangladesh

লেখক: মিম্ মি রহমান

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মিম্ মি রহমান
  • Publisher: উপকথা প্রকাশন
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 344৳ 40014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সৃষ্টিকর্তা মায়ের ছোট্ট শরীরে ধারন করার সুযোগ দিয়েছে সন্তান নামক পৃথিবীর শ্রেষ্ঠ ফুলের। এভাবেই স্রষ্ঠা নারীদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন বলে আমার বিশ্বাস। মা বাবার অত্যন্ত চমৎকার আনন্দের মানবীয় অনুভূতি এবং বায়োলজিক্যাল নিডসের সংমিশ্রণে জন্ম নেয় সন্তান। জন্মের পরে মায়ের পুরোটা হৃদয় দখল করে নেয় সন্তান। তবে এখানে একটু পরিবর্তন ঘটে সিঙ্গেল মায়েদের জীবনে। সিঙ্গেল মায়ের সন্তান শুধুমাত্র তার হৃদয়ে থাকে না, মায়ের পুরো ব্রেইন জুড়েই থাকে তার সন্তান। জীবনের সকল প্রায়োরিটি, শখ, লক্ষ্য, স্বপ্ন সবকিছুই আবর্তিত হয় সন্তানকে ঘিরে। সমাজের সকল নেতিবাচক প্রভাব থেকে সন্তানকে রক্ষা করা দিয়ে শুরু হয় এই জার্নির। সন্তানকে একটা সুস্থ,সুন্দর ,স্বাভাবিক, নিরাপদ শৈশব কৈশোর দেয়াটাই হয়ে ওঠে একজন সিঙ্গেল মায়ের জীবনের একমাত্র ব্রত।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rafa
Rafa ভেরিফাইড
08 Mar 2024

আহুকথন মানুষের জীবনের একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে মা-সন্তানের সম্পর্ক। এই সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা চলে না। সন্তান আর মায়ের সম্পর্কটা ভীষণই স্পেশাল। মায়ের কাছে সন্তান সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে সেরা উপহার আর অপার্থিব সুখের উপকরণ। ‘আহুকথন’ বইটি মূলত মিম্ মি রহমান আপুর মা হওয়ার এবং ছেলে আহ্ নাফকে বড় করার নানা ঘটনা নিয়ে লেখা হয়েছে। প্যারেন্টিং বিষয়ক ‘আহুকথন’ বইটি মা ছেলের দৈনন্দিন জীবনযাপনের অংশবিশেষ নিয়ে রচিত। বইয়ে রয়েছে ভীষণ মায়াময় একটি উৎসর্গপত্র। আহুকে উৎসর্গ করে তার মায়ের লেখা এই উৎসর্গপত্র। মন ছুঁয়ে যাওয়া উৎসর্গপত্র এটি। ‘আহুকথন’ বইটি হলো Tales of a Single Mother. আহুর আগমনের সাথে সাথেই নতুন এক মিম্ মি রহমান এর জন্ম হয়। প্রতিনিয়ত একটু একটু করে মা হওয়ার গল্প উল্লেখিত হয়েছে বইয়ে। মা হবার পর কতকিছুই না পরিবর্তন হয়। একটি ছোট্ট শিশু মায়ের জীবনে নির্মল আনন্দের কারণ হয়ে উঠে। শিশুটি তো সারাজীবন আর ছোট থাকবে না। ধীরে ধীরে বড় হতে থাকে। সন্তানকে মানুষ করার পিছনে একজন অভিভাবক অনেক অবদান রাখেন। ছোট থেকেই সঠিক শিক্ষা না দিলে ভবিষ্যতে আরো দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বাচ্চাদের কঠোরভাবে শাসন না করে, বুঝিয়ে বলতে হয় নতুবা ফলাফল বিপরীত হয়। আমার আশেপাশের কয়েকজন শিশুদের দেখেছি অতিরিক্ত শাসনের ফলে বিরূপ প্রভাব পড়েছে তাদের জীবনে। আহুর কথাগুলোও ভীষণ মায়াবী। মাকে কত বুঝে ছেলেটা, মাশাআল্লাহ। “তবে মেয়েদেরকে আমি রেসপেক্ট করি। কারণ আমার মা-ও তো একজন মেয়ে।” ~আহু ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে সঠিক শিক্ষা পাওয়ার ফলে আজকে আহু মাকে এমন করে বোঝে। আহুকে বড় করার পিছনে তার নানা-নানী, তিনজন খালা আর খালুরও অনেক অবদান রয়েছে। ছোট থেকেই তারা আহুকে আদর ও যত্নে আগলে রেখেছে। জীবনে শত বাঁধা বিপত্তি আসবেই তা শক্ত হাতে দমন করতে হবে। ভেঙে পড়লে চলবে না। আমাদের মিম্ মি আপুও ভেঙে পড়েননি। ছেলেকে শক্ত হাতে মানুষ করে যাচ্ছেন। ‘আহুর মা আর মায়ের আহু’ এটুকুই তো সবচেয়ে বড় একজন মায়ের জন্য। “অন্য সব মা-বাবারা সন্তানের জন্য কী করে না করে আমার জানার দরকার নেই। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম মা-টাকে পেয়েছি। তাই আমার দায়িত্ব দ্বিতীয় আর কোনো মানুষের নেবার দরকার পড়ে না। নিতে চাইলেও আমি তা আর দিবো না মা।” ~আহু সিঙ্গেল প্যারেন্ট হিসেবে সন্তান মানুষ করা খুব কঠিন একটি কাজ। পদে পদে বিপদ থাকে। সমাজের মানুষও সিঙ্গেল প্যারেন্ট এর পিছনে লেগে থাকে সবসময়। কিন্তু এসবে কান দিলে জীবন চলবে না। এসব ইগনোর করে সামনে আগানোটাই বেটার। বইয়ের শেষটা আমার সবচেয়ে পছন্দের। আহুর ছোট থেকে বড় হবার নানা ছবি রয়েছে বইটিতে। বইয়ের এইটুকু অংশ আমার সবচেয়ে প্রিয়। পুরো বইয়ে প্যারেন্টিং এর বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক মেসেজ দিয়েছেন লেখক। খুবই উপকারী কিছু পরামর্শও রয়েছে। মোটকথা, আমার মনে হয়, বইটা থেকে অনেককিছু শেখারও আছে। আল্লাহ যেন আহু ও তার মাকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করেন। জীবনে যাতে কোন দুঃখ স্পর্শ করতে না পারে এই দোয়া করি। মা বইটির শেষে আহুর জন্য ‘AHUbaba’ শিরোনামে একটি কবিতা লিখেছেন। কবিতার পছন্দের কয়েকটি লাইন দিয়ে রিভিউটি শেষ করছি। For me, You will always be my little angel till my last breath You are my Baba- My Quazi Mohammad Ahnaf ◼️ বই পরিচিতি: বই: আহুকথন (Tales Of a Single Mother) লেখক: মিম্ মি রহমান প্রকাশনী: উপকথা প্রচ্ছদ: ফারিহা তাবাসসুম প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৪ মুদ্রিত মূল্য: ৪০০ টাকা

MD Zillur Rahman
MD Zillur Rahman ভেরিফাইড
31 Jan 2024

অমার অসম্ভব ভালো লাগার একজন মানুষ মিমমি আপু। আপুর পারসোনালিটি অন্য লেভেলের।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)