

Buy যদ্যপি আমার গুরু Online in Bangladesh
লেখক: আহমদ ছফা
- Author: আহমদ ছফা
- Publisher: মাওলা ব্রাদার্স
- Isbn: 9844100224
- Number Of Pages: 110
- Language: বাংলা
- Edition: 8th Print, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"যদ্যপি আমার গুরু" বইয়ের সংক্ষিপ্ত কিছু কথা:লেখক এই বইটিতে এমন এক জন ব্যাক্তিকে নিয়ে আলোচনা করেছেন, যাকে বল হয় জাতীয় অধ্যাপক। তিনিই আব্দর রাজ্জাক একাধারে অর্থশাস্ত্র, রাস্ট্রবিজ্ঞান, সামাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প-সাহিত্য, ধর্ম-সংস্কৃতিসহ সকল শাখায় তার রয়েছে পান্ডিত্য। লেখক স্বশরীরে আব্দুর রাজ্জাক স্যারের সাখে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সে সব কথা ছিলো নানান প্রেক্ষাপট এবং বিষয় ভিত্তিক। আহমদ ছপার সাথে স্যারের কথাপকোথন এবং স্যারের জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে উপস্থাপন হয়েছে এই বই। তৎকালিন সময়ে শিক্ষা ব্যবস্থার নানান অসংগতি উঠে এসেছে এই বইটিতে। আহমদ ছফা আবদুর রাজ্জাকের সান্নিধ্যে ছিলেন প্রায় সাতাশ বছর। সুদীর্ঘ একটা সময়। সম্পর্কে ছাত্র-শিক্ষক হলেও মনে হয়নি তাদের সম্পর্কটায় আদৌ কোন ফর্ম্যালিটি ছিল। এত দীর্ঘ সময় ধরে কাউকে গুনমুদ্ধ করে রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু আবদুর রাজ্জাক পেরেছিলেন, শুধু ছফা নয়, সমসাময়িক অনেক প্রতিভাবানেরাই তাকে গুরুর আসনে আসীন করেছেন। এই মানুষটিকে বিশ্বকোষ বললে বাড়িয়ে বলা হয় না, জ্ঞানের শাখায় শাখায় তার অবাধ বিচরণ। ছাত্রের মনের জানালা খুলে দেয়া শিক্ষক বুঝে এমন কাউকেই বলে। অথচ বিস্তর পড়াশোনা, অগাধ জ্ঞানী এই মানুষটি কখনও নিজে কিছু লেখেননি । আবদুর রাজ্জাক স্যার কেন লেখেননি এই ব্যাপারে ছফা ব্যাখা দিয়েছেন এভাবে, এই মানুষটি তার সমকালীনদের গন্ডি পেরিয়ে এতখানিই উপরে উঠেছিলেন যে তাদের কাতারে নেমে আসা হয়ত একটু মুশকিল হত তাঁর জন্য। আহমদ ছফা এই অসাধারন মানুষটির সান্নিধ্যের স্বাদ কিছুটা হলেও আমাদের কাছে পৌছে দিতে চেয়েছেন এই বইটির মধ্য দিয়ে। দুজন অসম বয়সী বন্ধুর টুকরো টুকরো আলাপচারিতার স্মৃতিচারণ বলে একে মেনে নিতেও আমার আপত্তি নেই। আবদুর রাজ্জাক স্যার বই পড়া প্রসঙ্গে খুব দারুন একটা কথা বলেছেন, “পড়ার কাজটি অইল অন্যরকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভান্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইর্যা নিবেন , আপনের পড়া অয় নাই।”ফ্ল্যাপে লিখা কথাজাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি করা হয় না। অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প-সাহিত্য, ধর্ম-সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেয়ার ক্ষমতা রাখেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত। সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপীঠসমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই একবাক্যে তাঁর মেধা এবং ধী-শক্তির অনন্যতা স্বীকার করে নিয়েছেন। এই নিভৃতচারী, অনাড়রম্বর জ্ঞানসাধক মানুষটি সারাজীবন কোনো গ্রন্থ রচনা করেননি। সভ্য-সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যাস তাঁর নেই। তথাপি এই কৃশকায় অকৃতদার মানুষটি তাঁর মেধা এবং মনন শক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণ এবং সংকটময় মুহূর্তসমূহে পথ নির্দেশ করেছেন। অধ্যাপক আবদুর রাজ্জাক, বলতে গেলে, চারটি দশক ধরেই তরুণ বিদ্যার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন।সকলেই স্বীকার করেন অধ্যাপক আবদুর রাজ্জাক একজন প্রবাদতুল্য পুরুষ। কিন্তু তাঁর জ্ঞানচর্চার পরিধি কতদূর বিস্তুত, আর তিনি ব্যক্তি মানুষটি কেমন সে বিষয়েও মুষ্টিমেয় অনুরাগীদের বাইরে অধিক সংখ্যক মানুষের সম্যক ধারণা নেই। যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আবদুর রাজ্জাক সম্পর্কে একটি ধঅরণা গঠন করতে অনেকখানি সাহায্য করবে। এই গ্রন্থের লেখক আহমদ ছফা আমাদের সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি অধ্যাপক রাজ্জাকের ছাত্র। দীর্ঘদিন মেলামেশা করার ফলে অধ্যাপক রাজ্জাককে খুব ঘনিষ্ঠভঅবে দেখার যে দুর্লভ সুযোগ তাঁর হয়েছে, বর্তমান গ্রন্থ তার প্রমাণ। অধ্যাপক রাজ্জাকের ওপর খোলামেলা, তীক্ষ্ণ, গভীর এবং সরস এমন একটি গ্রন্থ রচনা করা একমাত্র আহমদ ছফার পক্ষেই সম্ভব। লেখক অধ্যাপক রাজ্জাকের উচ্চারিত বাক্যের শুধু প্রতিধ্বনি করেননি, ব্যাখ্যা করেছেন, উপযুক্ত পরিপ্রেক্ষিতে স্থাপন করেছেন, প্রয়োজনে প্রতিবাদও করেছেন। এখানেই গ্রন্থটির আসল উৎকর্ষ। অধ্যাপক সমকালীন বিশ্বের কথা বলেছেন। সামাজিক দলিল হিসেবেও গ্রন্থটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটির মাধ্যমে গুরু- শিষ্যের যে সম্পর্ক হওয়া উচিত তা ভালোই বোধগম্য হয়েছে। বিখ্যাত কবি,সাহিত্যিক,লেখক 'আহমদ ছফা' তিনি কীভাবে উনার গুরুর সহচর্য থেকে জ্ঞান লাভ করেন তা এক অনন্য নজির। বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিবর্গের পরিচিতি এবং ভালো-মন্দ স্বভাব উনি সুন্দরভাবে আলাপচারিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। জাতীয় অধ্যাপক 'আব্দুর রাজ্জাক' তিনি ছিলেন জাগ্রত জ্ঞানী ও অতুলনীয় এক ব্যাক্তিত্বের অধিকারী।জ্ঞানী মননে তার সময়ে তিনি ছিলেন বহুগুণ এগিয়ে।



আমি আমার যাপিত আজকের দিন পর্যন্ত সবচেয়ে বেশি যেই বইটা পড়েছি সেটা হলো কোরআন। এই কোরআনের পর এ পর্যন্ত প্রায় নব্বইয়ের কিছু বেশিই হবে ,তবে একশো হবে না যেই বইটা পড়েছি তার নাম যদ্যপি আমার গুরু।আমি কিছুদিনের মধ্যেই হয়তো UK তে চলে যাবো তবে আমার সাথে করে এই বইটা অবশ্যই অবশ্যই নিবো। আব্দুর রাজ্জাক স্যারকে আমার কাছে মনে হয় উনি আহমদ সফার গুরু নন ,উনি পরোক্ষ ভাবে আমার নিজেরও গুরু। কেউ কখনও আমাকে যদি জিজ্ঞেস করে ,কিরে তোর জীবনে কোন শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি..?আমি তখন বলি আব্দুর রাজ্জাক । ওরা জিজ্ঞেস করে এমন নামের কোন শিক্ষককে তো আমারা দেখেছি বলে মনে পরে না। আমি তখন বলি ,ওনি আমাদের বাপের জন্মের সময় রিটায়ার্ড হয়ে যান। ওরদ জিজ্ঞেস করে তবে কেমনে কি..? আমি মুচকি হেসে বলি আছে রে... আছে। সবাই সব জিনিসের স্বাদ পায় না। সময় ধৈর্য্য অধ্যাবসায় থাকলে কিছু দেরি কিংবা আগে উৎকৃষ্টতর ফল তুমি পাবাই পাবা।


আহমেদ ছফা নামটির সাথে আমি বেশিদিন হয় নি পরিচয় ঘটেছে। ব্যক্তিটির সম্পর্কে জানা উচ্ছ্বসা মনে জেগে উঠলো। তখন তার লেখা বইয়ের মধ্যে প্রথমে এই বইটিকে পড়ার জন্য সিলেক্ট করি। সবচেয়ে অসাধারণ বিষয় হলো আহমেদ ছফার বলার ভঙ্গিমা। তিনি লেখাগুলো এমন করে সাঁজিয়ে তুলেছেন মনে হয়েছে তিনি যেন আমার সামনে বইটি পাঠ করছে। নিজের শিক্ষকের প্রতি ভালোবাসা আর স্মৃতিচারণে এই বইটি অনবদ্য সৃষ্টি। উনার এই বইয়ের মাধ্যমেই জানতে পারলাম আব্দুর রাজ্জাক স্যার আসলে কতটা জ্ঞানবান আর সচেতন মানুষ ছিলেন। উনার সময়কার শিক্ষাব্যবস্থা আর বর্তমান সময়কার শিক্ষাব্যবস্থা চিন্তা করলে দেখা যায় এই কালে উনার মতো আরেকজন গড়ে উঠা সম্ভব নয়।

A phenomenal book. The writer mainly portrayed National Professor Abdur Razzaq, his simple life and lifestyle, however, relevantly were many other famous personalities talked about in this book: from Poet Jashim Uddin, Munier Chowhdury of that time, to Professor Salimullah Khan of these days. This book picturizes the golden age of Bengali intellectuals, their ideas and ideology, news and views, ethics and culture. I would rate it with a 5 out of 5 stars, or beyond if there were more stars to rate it with.
"যদ্যপি আমার গুরু" নিয়ে অল্প কথায় কিছু বলা খুব শক্ত কাজ। তবু পাঠ-প্রতিক্রিয়া লিখতে বসেছি কেননা আবদুর রাজ্জাক বলেছেন কিছু পড়ে তা নিজের ভাষায় বলতে না পারলে সে বই আসলে পড়া কিছু হয়নি। আবদুর রাজ্জাকের সাথে লেখকের পরিচয় পিএইচডি করতে গিয়ে। শেষ পর্যন্ত ডক্টরেট তো লেখকের করা হয়ে ওঠেনি, তবে দেখা পেয়েছেন এমন এক মানুষের যিনি লেখকের নিজের সত্ত্বাকে খুঁজে পেতে মশালের মতো পাশে ছিলেন। যাঁর মনন, যাঁর প্রজ্ঞাকে ধরে রাখতেই লিখেছেন এই বই। আহমদ ছফার কলমে জীবন্ত হয়ে উঠেছে জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের জীবন, চিন্তার প্রসার, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি, ধর্ম-বিজ্ঞান-শিল্প-সাহিত্য নিয়ে তাঁর মতামত। নিত্যদিনের টুকরো টুকরো ঘটনা, ক্রমশ বিস্তৃত আলোচনার প্রেক্ষাপট আর দৈনন্দিন কথোপকথনের ভীড় ঠেলে আহমদ ছফা কাগজে এঁকেছেন ভেতরকার মানুষটাকে। যে মানুষটা পড়তে ভালোবাসেন, যিনি সত্যকে সত্য বলতে কুন্ঠাবোধ করেন না, যিনি লেখকের হাতে একের পর এক তুলে দিয়েছেন বই, সৃষ্টি করেছেন জানার স্পৃহা, যিনি আপাদমস্তক একজন খাঁটি ঢাকাইয়া মানুষ হয়েও নতুনকে বরণ করেছেন মুক্তহাতে। এ বইয়ের পাতায় পাতায় জেনেছি কিভাবে অজানাকে জানতে হয়, বুঝেছি জানা জ্ঞানকে কতভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। প্রতিটি অক্ষর সৃষ্টি করেছে নতুন সত্যের আলোড়ন। এখানে দেশ ভাগ, নতুন দেশের জন্ম, সমাজের মারপ্যাঁচ আর রাজনীতির কুটিলতাকে ছাপিয়ে গিয়েছে জীবনকে দেখার সহজ স্বীকারোক্তি। জেনেছি বড় মানুষ হওয়ার চেয়ে জনপ্রিয় হওয়া কত সহজ। শিখেছি অতীতের মিথ্যে অহংকারকে মানুষ নিজের স্বার্থে বাঁচিয়ে রাখে কতটা নির্লজ্জভাবে। পেয়েছি নির্ভয়ে নিজের সত্য প্রকাশের সাহস। তার সবটাই কি শুধু আবদুর রাজ্জাকেরই কৃতিত্ব? না। আহমদ ছফার শব্দ, তার সহজ প্রকাশ এক আকাশ সুবিশাল ব্যক্তিত্বকে ১১০ পাতার বইয়ে যত সুন্দরভাবে তুলে ধরেছে, আমার মনে হয়না যে আর কারো পক্ষে তা সম্ভব।
প্রশ্ন ও উত্তর (Q/A)
নাই কেন?
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বইটির সর্বশেষ সংস্করণ কত সালের?
৮ম সংস্করণ জুন ২০১৯।
boi ta akhon available??
জি, বইটি এভেইলেবল। অর্ডার করতে পারেন।
নিউজ প্রিন্ট নাকি হোয়াইট প্রিন্ট
প্রিয় গ্রাহক, জি, বইটি হোয়াইট প্রিন্ট। ধন্যবাদ।























