মার্ডার অন দ্য পঞ্চগড় এক্সপ্রেস
বই কালেকশন

Buy মার্ডার অন দ্য পঞ্চগড় এক্সপ্রেস Online in Bangladesh

লেখক: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস
  • Publisher: শিখা প্রকাশনী
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 275৳ 32014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঢাকা থেকে রাত সাড়ে এগারোটায় ছেড়ে আসা "পঞ্চগড় এক্সপ্রেস" ট্রেনটা যখন সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায় ট্রেন পরিচালক জামশেদ একটা স্বস্তির নিশ্বাস ছাড়ে। যাক, কোনো ঝামেলা ছাড়াই ট্রেনটা পঞ্চগড় নিয়ে আসতে পারল। ভীষণ ঘুম পাচ্ছে। নিজের সিটে হেলান দিয়ে একটা জোর হাই তোলে। খানিকটা ঝিমুনির মতো আসে। এমন সময় একজন রেল গার্ডের তীক্ষ্ণ চিৎকার শোনা যায়, 'স্যার, সর্বনাশ হইয়া গেছে। 'ক' বগির সিংগেল কেবিনে এক লোক মইরা পইড়া রইছে। গলায় রশি বান্দা।'জামশেদ তলপেটে প্রস্রাবের তীব্র চাপ অনুভব করে। হঠাৎ করেই মনে পড়ে অনেকটা সময় বাথরুমে যাওয়া হয়নি। ও চোখমুখ শক্ত করে বলে, 'কী উল্টাপাল্টা কথা বলছ! গলায় রশি বান্দা মানে কী!'জামশেদ খুন হওয়া কেবিনটায় উঁকি দিতেই শিউরে উঠে। ভয়ের একটা ঠান্ডা স্রোত পিঠ বেয়ে নেমে যায়। সেই ফটোগ্রাফার লোকটা। চিৎ হয়ে পড়ে আছে, চোখ দুটো যেন ছিটকে বের হয়ে আসছে। গলায় একটা রশি শক্ত হয়ে চেপে বসে আছে। ভালো করে পুরো শরীরে চোখ বোলাতেই লোকটার প্যান্টের জিপারের কাছে এসে ও স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে - পুরুষাঙ্গটা অর্ধেকমতো কেটে রাখা। জমাট বাঁধা রক্ত, মাছি ভনভন করছে। দেখেই কেমন বমি বমি পায়।রহস্যময় এই মার্ডার কেসের তদন্তের ভার পড়ে মেধাবী পুলিশ অফিসার রাহাতের উপর। তদন্ত যত এগোয় কেসটা ততই রহস্যের জালে জড়িয়ে যেতে থাকে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****775
880****775 ভেরিফাইড
23 Mar 2025

boi ta onek thriller 🔥🔥karo jodi murder, thriller ei type er boi gullar proti attraction thake amr moto tahole ei boi ta definitely try kora uchit

Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
09 Mar 2025

শুরু থেকেই কাহিনীর প্লটটা ছিলো আকর্ষণীয়। ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনে একটি হত্যাকাণ্ড ঘটে, কিন্তু কে হত্যাকারী এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড; সেটা জানার জন্য প্রতিটি পৃষ্ঠা উল্টাতে হয়েছে এবং এক নি:শ্বাসে বইটা শেষ করতে হয়েছে। তদন্তকারী অফিসার রাহাতের অনুসন্ধান প্রক্রিয়া অনেকটা গোয়েন্দা উপন্যাসের মতো। গল্পের মোড় ঘুরানোর কৌশল প্রশংসনীয়। একাধিক সন্দেহভাজন চরিত্র থাকায় পাঠক হিসেবে নিজেকেও সন্দেহের দোলাচলে পড়তে হয়। ঠিক যখনই মনে হয়, হত্যাকারী ধরা পড়ে যাচ্ছে ঠিক তখনই নতুন কোনো তথ্য এসে সব বদলে দেয়। এক কথায় বইটা দুর্দান্ত লেগেছে। অসাধারণ লেখনী। লেখককে একরাশ শুভেচ্ছা।

Kamrangir
Kamrangir ভেরিফাইড
26 Feb 2025

একটা অসাধারণ থ্রিলার উপন্যাস। একজন বিবাহিত প্রেমিক পুরুষ, যে হত্যা হয়েছে ট্রেনের কেবিনে, হত্যার দিন তান সাথে তার প্রেমিকা ছিল

Monti Sarkar
Monti Sarkar ভেরিফাইড
12 Feb 2025

excellent

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

is this a real story ?

উত্তর

Dear customer, no. it's fiction.

প্রশ্ন

পৃষ্ঠা সংখ্যা কত ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

প্রশ্ন

is this a real story ?

উত্তর

Dear customer, no. it's fiction.

প্রশ্ন

পৃষ্ঠা সংখ্যা কত ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১১২। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)