

Buy তিউনিসিয়ার ইতিহাস Online in Bangladesh
লেখক: আবদুস সাত্তার আইনী
- Author: আবদুস সাত্তার আইনী , ড. রাগিব সারজানি
- Publisher: মাকতাবাতুল হাসান
- Isbn: 9789848012154
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
"তিউনিসিয়ার ইতিহাস" বইয়ের কথা: ড. রাগিব সারজানি এ-বইতে তিউনিসিয়ার প্রাথমিক ইতিহাস থেকে শুরু করে ২০১১ সালের অভ্যুত্থানের বর্ণনা দিয়েছেন। তিউনিসিয়া ইসলামের ঘাঁটিতে পরিনত হয়েছিল। একসময় উসমানি সাম্রাজ্যের অধীনতায় চলে যায়। তারপর দেশটিতে ফ্রান্সের দখলদারত্ব শুরু হয়। দখলদারদের শাসনামলে দেশ থেকে ইসলামকে বিলুপ্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হয়। বিশেষ করে শিক্ষাব্যাবস্থা ও ইসলাসি নিদর্শনগুলের ওপর আঘাত হানা হয়। ফরাসি দখলদারত্বের সমাপ্তি ঘটলে প্রজাতন্তের ঘোষণা দেওয়া হয়। এরপর ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ পঞ্চাশ বছরে মাত্র দুইজন ব্যাক্তি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁরা ইসলামের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন যুদ্ধ চালিয়ে যান। অবশেষে ২০১১ সালের অভ্যুত্থান সংঘটিত হয়। লেখক এ-বইতে এসব ঘটনার চমকপ্রদ বর্ণনা দিয়েছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
তিউনিসিয়ার ইতিহাস সংক্ষিপ্ত আকারে সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে। লেখক ড রাগীব সারজানি প্রচলিত ধারার বাইরে গিয়ে ধর্মীয় দৃষ্টিকোন থেকে তিউনিসিয়া ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আরব বসন্তের বর্ননা,এর পিছনে দিক,তিউনিসিয়ায় সেকুলারিজম, ধর্মীয় রাজনীতি এর একটা দিক বিশ্লেষণ করা হয়েছে এই বইটাতে। সংক্ষিপ্ত রূপে ইসলামের দৃষ্টিতে ইতিহাস সম্পর্কে জানতে যারা পছন্দ করেন তাদের জন্য আর্দশ এই বইটা।
ড. রাগিব সারজানির লেখা "তিউনিসিয়ার ইতিহাস" বইটি একজন পাঠককে তিউনিসিয়ার রাজনৈতিক ও ইসলামি ইতিহাসের গভীরে নিয়ে যায়। বাংলায় অনুবাদ করেছেন আবদুস সাত্তার আইনী, যিনি তার অনুবাদে বিষয়বস্তুর সারগর্ভতা এবং ভাবগত সৌন্দর্য ধরে রাখার প্রশংসনীয় চেষ্টা করেছেন। বইটির সূচনা হয় তিউনিসিয়ার প্রাচীন ইতিহাস দিয়ে, যেখানে লেখক তুলে ধরেছেন কিভাবে এই অঞ্চল একসময় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে ওঠে। এরপর উসমানি শাসন থেকে শুরু করে ফরাসি উপনিবেশবাদ পর্যন্ত প্রতিটি অধ্যায় বিস্তৃতভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে ফরাসি দখলদারিত্বের সময় ইসলামি শিক্ষা ও সংস্কৃতির ওপর যেভাবে আঘাত হানা হয়, তা পাঠকের মনে একধরনের বেদনার অনুভব জাগায়। লেখক ইতিহাসের সাধারণ ধারাবাহিকতার বাইরে গিয়ে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করেছেন। ২০১১ সালের জনঅভ্যুত্থান এবং স্বৈরশাসনের অবসান পর্যন্ত সময়কালটিকে তিনি নিছক ঘটনাপঞ্জি হিসেবে না দেখে, বরং তিউনিসিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বিশ্বাসের যুদ্ধ হিসেবে চিত্রিত করেছেন। বইটির সবচেয়ে শক্তিশালী দিক হলো— লেখকের বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণধর্মী উপস্থাপন, এবং ইসলামী চেতনার প্রতি অঙ্গীকার। যারা ইতিহাস ভালোবাসেন এবং ইসলামি দৃষ্টিকোণ থেকে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক পরিণতি জানতে আগ্রহী, তাদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান।

তিউনিসিয়ার ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে অনেক ভালো একটি বই।

অসাধারণ একটি বই
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি হার্ডকভারের?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
বইটি কি হার্ডকভারের?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।












_Ebong_72_Jin-Shoytane-Kazi_Mac-18b1e-215102.jpg)










