

Buy বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১ Online in Bangladesh
লেখক: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
- Author: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789849025566
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 4th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ১৯৭১ সাল ছিল বাঙালির প্রথম জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধে উত্তাল। সেই ঐতিহাসিক দিনগুলোর ঘটনাপঞ্জি দিয়েই এ বইয়ের শুরু। ১৯৭১ থেকে ২০১১—এই ৪০ বছরে আমাদের দেশ ও জাতিকে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে, পরবর্তী সময়ের ওপর যার কমবেশি প্রভাব পড়েছে। আজ ও আগামী দিনের সময় ও সমাজ-সচেতন প্রতিটি নাগরিককেই সে ঘটনাগুলোর দিকে বারবার ফিরে তাকাতে হবে। এ ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার বলে বিবেচিত হবে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ‘বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১’। সমাজ-রাজনীতিবিষয়ক গবেষকদের জন্যও এটি একটি অপরিহার্য সহায়ক পুস্তকের কাজ করবে। আমাদের জাতীয় জীবনের চার দশকের উল্লেখযোগ্য ঘটনাপঞ্জির এই সংকলন নিঃসন্দেহে তাৎপর্যবাহী এক প্রয়াস।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ঘটনাগুলো বর্ণিত হয়েছে একে একে। বিস্তারিত কিছু না।

ভালো বই
সময়মতো ভেলিভারি পেয়েছি। ধন্যবাদ।
Weren't able to enjoy it at all cuz it's just an appendix of events and statements since 1971 to 2011. Very dry. But the title says the same thing which is why I am giving it 4
"বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১" পুস্তকটি স্বাধীনতার মময়কাল থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত নানা ঘটনাপ্রবাহকে তুলে ধরে| যা এক কথায় এ দেশের অর্থনৈতিক, সামজিক, রাজনৈতিক পটভূমিকে তলে ধরে| এই সব ঘটনাপঞ্জির মধ্যে রয়েছে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠন, সংবিধান প্রণয়ন, বঙ্গবন্ধু হত্যাকান্ড, সেনা শাসন, গণতন্ত্রের পুনর্যাত্রা, আওয়ামী লীগ ও বিএনপি সরকার ইত্যাদি নানা রাজনীতি ভিত্তিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী এ বইটি| যা দেশের রাজনীতিকে এক অন্য মর্মে উপস্থাপন করেছে||||























