

Buy তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা Online in Bangladesh
লেখক: কর্নেল (অবঃ) এম. এ. হামিদ পিএসসি
- Author: কর্নেল (অবঃ) এম. এ. হামিদ পিএসসি
- Publisher: হাওলাদার প্রকাশনী
- Isbn: 9789848964583
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 11st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা’ বইটির ভূমিকাঃ ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল তিন তিনটি সেনা-অভ্যুত্থান। তিনটি অভ্যুত্থানই যুগান্তকারী ঘটনা, শতাব্দীর অন্যতম ঐতিহাসিক ঘটনা, যেগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে ঘটে ব্যাপক ইত্থান-পতন। এমন কি সরকার পরিবর্তনের মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটে যায়। ১৫ আগষ্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর অভ্যুত্থানগুলোর উপর আমার লেখার সুবিধা হলো, ঐ সময় সৌভাগ্যক্রমে আমি ঢাকার স্টেশন কমান্ডার হিসেবে অত্যন্ত কাছ থেকে ঐতিহাসিক অভ্যুত্থানগুলো প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল। এছাড়া অভ্যুত্থানের প্রধান নায়কদের প্রায় সবার সাথে ছিল আমার ঘনিষ্ঠ পরিচয় ও সরাসরি জানাশোনা। ২৫ মে ১৯৯৩ লে. কর্ণেল (অব.) এম.এ.হামিদ পিএসসি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

১৯৭৫ এর আগস্ট থেকে নভেম্বরের রক্তাক্ত ইতিহাস এবং ঘটনাবলী নিয়ে রচিত হয়েছে অনেক বই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেসকল বইগুলো পক্ষপাতদুষ্ট, স্ববিরোধী তথ্য দিয়ে পরিপূর্ণ এবং কিছু ক্ষেত্রে অতি নাটকীয় ঢঙ্গে লেখা। এসকল কারনে সঠিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বইগুলো প্রায়সময়ই গ্রহণযোগ্যতা হারায়৷ কিন্তু আলোচ্য বইটির লেখক জনাব এম. এ. হামিদ এসকল ঘটনাপ্রবাহ দেখেছেন একদম কাছ থেকে। শুধু তাই নয়, এইসব ঘটনার নায়ক-প্রতিনায়ক-খলনায়কদের সাথে তিনি ছিলেন ব্যক্তিগতভাবে পরিচিত, ছিলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। তাই, সকল দিক ও কূল বিবেচনা করে তিনি বইটি লিখেছেন নিজের বিবেকের তাড়নায়, চেষ্টা করেছেন পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সকল সত্য উন্মোচন করতে। যারা উল্লেখিত সময়ের ইতিহাস ও সত্য সম্পর্কে সম্পূর্ণ অবগত নন, সত্যান্বেষণে কিংবা শুদ্ধ ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রামাণ্য হতে পারে এই বইটি, সেজন্য লেখক প্রয়াত লে: কর্নেল এম. এ. হামিদ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ পেতেই পারেন।

অসাধারণ একটি বই। বইটি পড়ার সময় মনে হয়েছে ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটছে। অনেক ধন্যবাদ লেখককে, তার জীবন্ত লেখনীর জন্য।
Awesome book, I think everyone should read this book to know the real history which we, the normal people know wrong information about the then time.
১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বরে সংঘটিত হওয়া তিনটি সেনা অভ্যুত্থান নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের দেশের ইতিহাস নিয়ে আসলে কতটুকু জানি! এই বই পড়ার আগে এই অভ্যুত্থান গুলো সম্পর্কে অল্পস্বল্প জানতাম। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেয়া অভ্যুত্থান গুলো সম্পর্কে জানা সবার জন্যই জরুরি। খালেদ মোশাররফ,মেজর হায়দারের মতো মুক্তিযুদ্ধের মহান নায়কদের এমন পরিণতি সত্যিই কষ্টদায়ক। ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার লোভের জন্য মানুষ কি না করতে পারে!



Very informative narration of one of the most Hated and despised crime of the century!
প্রশ্ন ও উত্তর (Q/A)
Hardcover?
জি, হার্ডকভারের বই।
বইটি কি ৮ম শ্রেনীর ছাত্রের জন্য উপযোগী?
প্রিয় গ্রাহক, জি, বইটি চাইলে পড়তে পারবে, ধন্যবাদ।
How many pages?
Dear customer, this book have 192 pages. Thanks for your question.
Hardcover?
জি, হার্ডকভারের বই।























