

Buy সানজাক-ই উসমান Online in Bangladesh
লেখক: প্রিন্স মুহাম্মাদ সজল
- Author: প্রিন্স মুহাম্মাদ সজল
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789848254097
- Number Of Pages: 432
- Language: বাংলা
- Edition: সপ্তম সংস্করণ : ২০ মার্চ, ২০২৫
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘সানজাক-ই উসমান’ বইটির ফ্ল্যাপের কথাঃআপনি কয়জন সিরিয়াল কিলারকে চেনেন? জগতের ইতিহাসে ভয়াবহতম খুনীর সাথে কি আপনার দেখা হয়েছে?সানজাক-ই উসমান’ আপনাকে তার সাথে দেখা করিয়ে দিতে চলেছে। তাকে দেখতে হলে আমাদের উঁকি দিতে হবে আট শ বছর আগের পৃথিবীতে।ত্রয়োদশ শতাব্দির শুরুতেই মঙ্গোলিয়ান স্তেপ থেকে যেন স্বয়ং আজরাঈল হয়ে নেমে এলেন চেঙ্গিজ খান এবং তার মোঙ্গল বাহিনী। মাত্র কুড়ি বছরের ভেতর যেন নরকে পরিণত হলো সারা পৃথিবী। প্রথমে চীন তারপর তুর্কিস্থান, খোরাসান হয়ে মোঙ্গল ঝড় ধেয়ে এল ককেশাস, আনাতোলিয়া দিয়ে রাশিয়া আর হিন্দুস্থানের দিকে। মরে সাফ হয়ে গেল কোটি কোটি মানুষ। মোঙ্গলদের হাত থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে ইরান-তুর্কিস্থান থেকে আনাতোলিয়ার দিকে রওনা দিল কিছু মানুষ।তারপর কী হলো? কী করে তারা গড়ে তুলল বিশাল এক সালতানাত? মোঙ্গলদের হাত থেকে কারা বাঁচালো মক্কা-মদীনাকে?এটা কোনো নিয়মিত ইতিহাসের বই বা কোনো ঐতিহাসিক উপন্যাস নয়। এটা একই সাথে ইতিহাস, ফিকশন আর থ্রিলার। আজকের পৃথিবী কী করে নির্মাণ হলো, তা জানতে এই বই আপনাকে দারুণ সহযোগিতা করবে ইনশা আল্লাহ।সূচিপত্রঃপ্রথম অধ্যায় : মৃত্যুর সম্রাটবুরখান খালদুনের কোলে ..................২৭খান-ই খানান……..৩৩ঘাতক মোঙ্গল........৩৬মহাচীনে......৪১ঝড়ের পূর্বাভাস.........৪৫ইয়াজুজ মাজুজ…......৫০তুর্কি তরুণ............৬১গোরস্তান-ই খুরাসান......৬৪হিন্দুকুশ থেকে হিন্দুস্তানে ......৬৯কেউ অমর নয়…..৭৫ফেরারি…..৮৩আনাতোলিয়ার কাফেলা..............৮৮আরব রজনীর স্বপ্নভঙ্গ.. .........৯৪দ্বিতীয় অধ্যায় : জানবাজ মামলুকমিসরের সিংহ..........১০৬বারকি খান .... ১১৪ইশকিস্তান.......১১৯পাল্টা আঘাত....১২৬মোঙ্গলদের মুখোমুখি ........১৩৫চূড়ান্ত লড়াই............১৪১তৃতীয় অধ্যায় : গাজীর ঘোড়াআরতুরুল, এদেব আলি, উসমান...........১৪৭ডাইনামিক্স অফ আনাতোলিয়া...............১৫০গাজি…..১৫৭গাজিদের গাজি,.......১৬২আখি ……..১৬৮কালো মরণ......................... ..১৭৩ইউরোপের দুয়ারে.......................১৮০মুরাদ .........১৮৫মারিৎজায় রক্তগঙ্গা…..........১৮৯জানিসারি...১৯৭কূটনীতির গ্র্যান্ডমাস্টার…….২০১কসোভোর যুদ্ধ .............২০৭চতুর্থ অধ্যায় : চারিদিকে শত্রুথান্ডারবোল্ট .... ............................২১৩মরণপণ..................২১৭অশান্ত আনাতোলিয়া.......২২৬আলজাই…….২২৯দ্যা চেসবোর্ড......২৩১মহাসমর .................২৩৯গৃহযুদ্ধ ...............২৪৭ঘরের শত্রু ......২৫৪কমান্ডার জন…….২৫৮ভার্না হ্রদের তীরে ...............২৬৫সুফি সুলতান... ................... ২৬৯গুলবাহার ........ ......................২৭৭পঞ্চম অধ্যায় : বারুদী সালতানাতআল ফাতিহ………২৮০খাকান উল বাহরাইন...........৩০৭মশলা ..................৩১১হেরেম……..৩১৪আবার হুনয়াদি............................৩২৩ঈমান, ইনসাফ, ইনসানিয়াত ............৩২৯ট্রেবিজন্ত অভিযান. ......................৩৪১পঞ্চম অধ্যায় : বারুদী সালতানাতশয়তানের ছেলে........৩৪৫ড্রাকুলার মুখোমুখি...৩৫১গেরিলা…..৩৫৯মরণপণ লড়াই........৩৬৫সন্ন্যাসী জেনারেল.....৩৭৪সুলতানের শেষ লড়াই...৩৭৯ড্রাকুলার গর্দান….৩৮৩ক্রিমিয়ার চিঠি....৩৮৬ সুলতান, কাইজার, পোপ........ ..৩৯০হারিয়ে যাওয়া ঈগল ..................৩৯৩আবার গৃহযুদ্ধ, ................৩৯৭সপ্তম অধ্যায় : নয়া দুনিয়ায়রিকনকুইস্তা…..৪০০আলহামরার অশ্রু……৪০৭কলো্নিয়াল দুনিয়ায় .......... ৪১৩আটলান্টিক ছাড়িয়ে......৪১৭গ্লোবালাইজেশান ......৪২১নতুন এক পৃথিবীতে.....৪২৬Biblographi......৪২৯
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার মতন যারা অতিরিক্ত সাল মনে রাখার ভয়ে ইতিহাস পড়তে বিরক্তবোধ করে। আমি মনে করি, আমার জন্য এবং তাদের জন্য বেস্ট একটি বই সানজাক -ই উসমান।

ইতিহাসপ্রেমীদের জন্য ‘সানজাক-ই উসমান’ বইটি নিঃসন্দেহে এক অনন্য রত্ন। অটোমান সাম্রাজ্য, মঙ্গোল সাম্রাজ্য, ক্রুসেড, সেলজুকদের উত্থান-পতনসহ বহু ঐতিহাসিক ঘটনা এই বইয়ে এত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে যে একবার শুরু করলে থামা মুশকিল হয়ে পড়ে। লেখার ধরন এতটাই প্রাণবন্ত ও মসৃণ যে কোথাও একটুও বিরক্তিকর লাগে না। যারা ইতিহাস ভালোবাসেন, কিংবা জানতে চান মুসলিম বিশ্বের গৌরবময় অতীত, তাদের জন্য এই বই অবশ্যপাঠ্য। প্রত্যেক ইতিহাসপ্রেমীর সংগ্রহে থাকা উচিত এই বইটি।

"সানজাক-ই-উসমান" নামের মধ্যেই একটা আকর্ষণ থাকায় যে কেউ বইটি হাতে নিবে। সেই আকর্ষণবোধের মধ্যেই লেখকের নামটি প্রিন্স সজল পড়েই আকর্ষণ একটু উবে যাবে। কারণ,বর্তমান লেখালেখির জগতে পাঠক হয়তো এই লেখকের নামটি এর আগে শুনেননি।তারপরও সানজাক-ই- উসমান নামটির আকর্ষণবোধের রেশ নিয়েই যখন বইটির পাতা উল্টাতে শুরু করবেন তখন আর বইটি হাতছাড়া করবেন না। অটোমেন সুলতান উসমানের নামে বইটির নাম হলেও এই বইয়ে উসমানের জীবনের রেশ খুব অল্পই আছে। লক্ষ লক্ষ মুসলিম হত্যা ও বর্বরতার মাধ্যমে উৎখান হওয়া বর্বর মোঙ্গল জাতিই মাত্র তিন পুরুষের ব্যবধানে এসে শান্ত মুসলিম জাতিতে পরিণত হওয়ার ঘটনা মহাকালের পট পরিক্রমায় সত্যিই বিস্ময়কর।বইটিতে মোঙ্গলদের যুদ্ধ ও বর্বরতার ঘটনা যতো বিশদভাবে এসেছে অটোমেনদের ঘটনাগুলো ততো বিশদ হয়নি।বইয়ের কলেবর বিবেচনায় কি-ই বা করার ছিলো। ইতিহাসের বই লিখা সবচেয়ে কঠিন । কারণ, ইতিহাসের বই লিখতে হলে সত্যের নৈতিকতার দায়ে নির্মোহ ইতিহাস লিখতে হয়। ফলে সংগৃহিত সকল তথ্য উপাত্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণের মানসিক চাপ বয়ে বেড়াতে হয়। একই সঙ্গে পাঠকের মনে পড়ার আগ্রহ ও ইতিহাস জানার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য পাঠ্যপুস্তকের ইতিহাস বইয়ের মতো কাঠখোট্টা ইতিহাস লিখা পরিহার করতে গিয়ে আবেগকে ছুঁয়ে যাওয়ার মতো এমন তথ্য ও বর্ণনা লিখতে হয়,যা মিথ্যা কিংবা অতিরঞ্জিত নয়। যাইহোক, নিঃসন্দেহে সানজাক-ই-উসমান সর্বদিক বিচারে খুবই অসাধারণ একটি বই । লেখককে একজন সফল ও সমীহ জাগানিয়া ইতিহাস লেখক বলতেই হবে।
ইতিহাসকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে, ধন্যবাদ লেখক এবং গার্ডিয়ানকে এত সুন্দর একটি ইতিহাস ভিত্তিক বই প্রকাশ করার জন্য....।
সত্যিই অসাধারণ এই বইটির তথ্য আর লেখনী। যদি কখনো মনে প্রশ্ন জাগে যে, মানুষ কতটা পিশাচ হতে পারে তাহলে তার উচিত চেংগিস খান সম্পর্কে পড়া। এই নরপিশাচের হুকুমে তার জীবদ্দশায় প্রায় চার কোটি মানুষ হত্যা করা হয়েছে যার অধিকাংশ ছিলেন মুসলিম। নিশাপুর, বোখারা, মারভ, সমরকন্দ ইত্যাদি রাজ্যগুলো চেংগিস মাটিতে মিশিয়ে দিয়েছিলো। তবে মুসলিমরাও যে শুধু মার খেয়েছিলো সেটা নয়। খাওয়ারিজম শাহজাদা জালালুদ্দিন শাহ প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। প্রায় ৭টি যুদ্ধে তিনি মংগোলদের বিরুদ্ধে জয়লাভ করেন। কিন্তু তাও শেষরক্ষা হয়নি। এরপর উঘুয তুর্কীরা তিলে তিলে গড়ে তোলেন উসমানি সাম্রাজ্য। ১৪শ থেকে প্রারম্ভিক ২০শ শতাব্দী পর্যন্ত দক্ষিণ- পূর্ব ইউরোপ , মধ্য এশিয়া ও আফ্রিকার উত্তরাঞ্চল বেশিরভাগ অঞল উসমানীরা শাসন করতো। ঊসমানী সাম্রাজ্যের সপ্নদ্রষ্টা ছিলেন উসমান গাজীর পিতা আরতুগ্রুল গাজী। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ আল- ফাতিহ কন্সটান্টিনপোল বিজয়ের মাধ্যমে উসমানীয়রা বাইজান্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। সেই দু্:সাহসিক অভিযানের কথা 'সানজাক-ই- উসমান' বইটিতে খুব সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। মনে হয় যেন চোখের সামনে সব কিছু জীবন্ত ফুটে উঠেছে।




প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কী স্টকে আছে???
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
বইটি কি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কবে এভেইলেবল হতে পারে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। তবে ইবুক এভেইলেবল আছে।
I want to read this book
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।























