

Buy মুসলিম উম্মাহর ইতিহাস দাওয়াহ সংস্করণ (১-১৭ খণ্ড) Online in Bangladesh
লেখক: মাওলানা ইসমাইল রেহান
- Author: মাওলানা ইসমাইল রেহান
- Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
- Number Of Pages: 6928
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইতিহাস কেন পড়বো? ইতিহাস পড়বো অতীতের সাথে সম্পর্ক গড়তে। অতীতকে যারা ভুলে যায়, তাদের পতন অনিবার্য। মুসলিম জাতি হিসেবে আমাদের হাজার বছরের গৌরবজ্জল ইতিহাস রয়েছে। একজন দক্ষ ঐতিহাসিকের হাতে যখন তা লিপিবদ্ধ হয়, স্বাভাবিকভাবেই সমকালীন সকল মুসলিমের জন্য তা অপরিসীম সৌভাগ্য বয়ে আনে।.মাওলানা ইসমাইল রেহান। এ সময়ের জননন্দিত ইতিহাসবিশারদ। বিশ্বস্ত হাতে যিনি লিখেছেন শত-সহস্র পৃষ্ঠা। সাধারণ থেকে বিশেষ, সবার নিকট তিনি সমাদৃত। তাঁর দক্ষ হাতেই রচিত হয়েছে তারিখে উম্মতে মুসলিমাহ বা মুসলিম উম্মাহর ইতিহাস। সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত; মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও তাবৎ প্রেক্ষাপট নিয়ে বৃহৎ পরিসরে তিনি লিখে চলেছেন। পাকিস্তানের খ্যাতনামা এই ইতিহাসবিদের রচিত গ্রন্থটি অল্প সময়ের মধ্যেই কালজয় করে নিয়েছে। বিভিন্ন ভাষায় শুরু হয়েছে এর অনুবাদকর্ম। গ্রন্থটির গুরুত্ব বিবেচনা করে মূল প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে আর্থিক চুক্তির মাধ্যমে অনুমোদন পেয়ে বাংলা অনুবাদ প্রকাশ করতে শুরু করেছে, মাকতাবাতুল ইত্তিহাদ।.পুরো সিরিজটি সমাদৃত হয়েছে আলেম-উলামা থেকে সাধারণ মানুষের মাঝেও। এর চাহিদা ক্রমেই বেড়ে চলছে। আরও ব্যাপকভাবে বইটি পাঠকের হাতে পৌঁছে দিতে আমরা এর ‘দাওয়াহ সংস্করণ’ প্রকাশ করেছি। দাওয়াহ সংস্করণে কেবল কাগজ ও বাঁধাইয়ে সামান্য তফাত থাকবে, ফলে মূল্যও কমে আসবে। স্বল্পমূল্যে বৃহদাকার বইটি খুব সহজেই সংগ্রহ করতে সক্ষম হবেন পাঠকরা, ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো

ماشالله
সত্যিই মাওলানা ইসমাঈল রেহান সাহেবের লিখনী শক্তির দক্ষতা,সাবলীলতা ও কুশলতা দেখে আমি বিস্ময়াভিভূত। তিনি তার এ যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন "মুসলিম উম্মাহর ইতিহাস" নামক প্রচুর তথ্য ও বিশ্লেষণ সমৃদ্ধ এবং সহিহ ও দুর্বল রেওয়ায়েত যাচাই-বাছাইয়ে সর্বাধিক বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ। হাজার বছর কালব্যাপী ইতিহাস গ্রন্থ রচনার ক্ষেত্রে তার ধৈর্য-অবিচলতা ও উম্মাহর মতবিরোধপূর্ণ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ধৃতিসহ তার বিচার-বিশ্লেষণের মন-মানসিকতা বর্তমান যুগে অত্যাধিক প্রশংসনীয় ও বিরাট এক কীর্তি। উম্মাহর ইতিহাসে অতিবাহিত হওয়া একের পর এক যুগ: বিজয়াভিযান,সাহাবায়ে কেরাম রা. এর মতবিরোধপূর্ণ যুগ,খলিফাদের বিভিন্ন কীর্তি ও অবদান,সময় সময়ে বিখ্যাত মনীষীদের জীবনালেখ্য এবং বিভিন্ন যুগের পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় উম্মাহর উত্থান-পতন ধারাবাহিক ভাবে বর্ণিত হয়েছে বইটিতে। আমার বিশ্বাস, ইতিহাসপ্রিয় পাঠক,গবেষক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে অত্যন্ত প্রভাবিত ও আকৃষ্ট করতে পারবে এই বইটি।
ইতিহাস মানুষের ভবিষ্যৎ কার্যের একমাত্র শিক্ষক। আর তা যদি হয়,ইসলামের ইতিহাস তাতে তো কোনো কথায় নেই। 'মুসলিম উম্মাহর ইতিহাস' বইটি একের ভিতর সব। অনেকগুলো ইতিহাসের বই না কিনে এই সিরিজটি কিনলে প্রয়োজন পূরণের সাথে সাথে টাকারও সাশ্রয় হবে নিশ্চয়।বইটির উদ্যোমি পাঠককে মোটামুটিভাবে একজন ছোটোখাটো ইতিহাসবিদ বললেও ভুল হবেনা। আর হুম,বইটি ওলামায়ে কেরামের একটি কাফেলার মাধ্যমে পরিশোধিত এবং পরিমার্জিত। ভাষা,এবং শব্দের গাঁথুনি এমনভাবে সাজানো হয়েছে , যেনো চেপে রাখা সোনালী ইতিহাস গুলো শুধু পড়ছিনা বরং দেখছিও।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটি কি দাওয়া সংস্করণ না উন্নত সংস্করণ ?
প্রিয় গ্রাহক, এটি দাওয়াহ সংস্করণ।
ata te ki 17 ta part akshate? Naki alada alada. i mean ar modde ki just 1 ta book naki 17 ta?
প্রিয় গ্রাহক, এখানে আলাদা আলাদা ১৭টি বই থাকবে।
eta ki alada alada kena jay na?
জি। উন্নত সংস্করণের বইগুলো আপনি আলাদাভাবে নিতে পারবেন।
alada alada kinte parbo na?naki eksathei kinte hbe?
জি। তবে কেবল উন্নত সংস্করণের খণ্ডগুলো আলাদা নিতে পারবেন আপু























