

Buy আমার দেখা পৃথিবী ১ম-৪র্থ খণ্ড Online in Bangladesh
লেখক: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Author: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- Publisher: মাকতাবাতুল আশরাফ
- Number Of Pages: 1232
- Language: বাংলা
- Edition: 1st Edition
পণ্য সারসংক্ষেপ (Summary)
বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ আলেম শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন ইসলামী সেমিনার, সভা ও মাহফিলে যোগদানের উদ্দেশ্যে প্রায় অর্ধশতাধিক দেশের অসংখ্য শহরে উপস্থিত হয়ে পথহারা মানুষকে দিয়েছেন পথের দিশা। এই নব্য জাহেলী যুগ-সৃষ্ট অনেক জটিল সমস্যার ইসলামী সমাধান পেশ করে মানবতাকে সিরাতে মুস্তাকীমের রাহনুমায়ী করেছেন।এ প্রসঙ্গে তিনি নিজেই লিখেছেন—“বিগত প্রায় বিশ বছর যাবৎ আমি ঠিকানাবিহীন পত্রের ন্যায় সফর করে চলেছি। এ সকল সফরে অসংখ্য দেশ ও শহরের মাটি পায়ে লাগিয়েছি। তন্মধ্যে যে সকল সফরে উল্লেখযোগ্য জ্ঞানার্জন হয়েছে অথবা এ সুবাদে ইসলামী ইতিহাসের হারানো কোনো অধ্যায় উল্টিয়ে দেখার সুযোগ হয়েছে, তার বিবরণ ‘সফরনামা’ রূপে লিপিবদ্ধ করেছি। যার প্রথম খণ্ড বিশটি দেশের সফরনামা ‘জাহানে দীদাহ্’ নামে প্রকাশিত হয়েছে এবং আমার ধারণাতীত পাঠকপ্রিয়তা লাভ করেছে। এরপরও আমার সফরের ধারা অব্যাহত রয়েছে এবং এখনো সফরেই আছি। সফরনামার প্রথম খণ্ড ‘জাহানে দীদাহ্’ প্রকাশিত হওয়ার পরও আমার অনেক দেশ সফর করা হয়েছে সেগুলোর বিবরণও লিপিবদ্ধ করেছি এবং তা ‘দুন্ইয়া মেরে আগে’ নামে প্রকাশিত হয়েছে। এ সফরনামার তৃতীয় খণ্ড ‘সফর দর সফর’ নামে প্রকাশিত হয়েছে।দুআ করি আল্লাহ পাক এই কিতাবকে পাঠকদের জন্য উপকারী বানান। আমীন।”
রিভিউ ও রেটিং (Review & Rating)

💗💗
বইটা পডছি, ভালো লাগছে। দারুন কিছু অনুভূতি হচ্ছে। আর, এই সফর সিরিজের ২য় খন্ডের শুরুতে লেখকের যে ভ্রমণের সময় কাল উল্লেখ করা হয়েছে, সেখানে হিজরী সনের সঙ্গে ইংরেজি সন ঠিক নেই। ওটা সংশোধন করার জন্য প্রকাশকদের দৃষ্টি আকর্ষণ করছি।























