

Buy পায়ের তলায় সর্ষে-১ম খণ্ড Online in Bangladesh
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Publisher: পত্রভারতী (ভারত)
- Isbn: 9788183740760
- Number Of Pages: 582
- Language: বাংলা
- Edition: ১১তম মুদ্রণ, ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পায়ের তলায় সর্ষে-১ম খণ্ড" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ‘পায়ের তলায় সর্ষে’ নামটি একমাত্র তার ক্ষেত্রেই সর্ব অর্থে মানায়।শুরু করেছিলেন সেই যৌবনবয়েসে। এখনও এই পঁচাত্তর পেরিয়েও কোথাও যেতে হলেই তিনি ব্যাগ গুছিয়ে রেডি।তিনি সুনীল গঙ্গোপাধ্যায়।একাধারে বরেণ্য কবি, বিশিষ্ট কথাশিল্পী, ঔপন্যাসিক, আবার ভ্রমণপিপাসু অদম্য পথিক।কিন্তু এ ভ্রমণ কি নিছকই শুধু নতুন দেশ নতুন নিসর্গ দেখার টান?ভুল হল তার লেখাগুলি কখনও মানুষের মর্মস্পর্শী গল্প। কখনও কবিতার মতো ঝরনা, কখনও নিটোল উপন্যাসের মতোটানটান। সুনীলের নিজের কথায়, খুব ছোটবেলা থেকেই আমার ভ্রমণের নেশা। সবসময় মনে হতো, এই পৃথিবীতে জন্মেছি, যতটা পারি তা দেখে যাবো না?...একসময় জাহাজের নাবিক হবারও স্বপ্ন ছিল আমার তা অবশ্যহতে পারিনি।...কখনো রাত কাটিয়েছি গাছতলায়, কখনো নদীর বুকে নৌকায়, কখনো পাঁচতারা হোটেলে...সেইসব লেখা জমে-জমেও প্রায় পাহাড় হয়ে গেছে।প্রায় সব ভ্রমণ কাহিনি নিয়ে (কিছু হারিয়ে গেছে) পত্র ভারতীর ত্রিদিব চট্টোপাধ্যায় প্রকাশ করছেন ভ্রমণ সমগ্র। এই দু’খণ্ডের আয়তন দেখে আমি নিজেই। বিস্মিত। সব লেখা যদি সংগ্রহ করা যেত, তা হলে। আরও কত বড় হতো!...এর মধ্যে ঘুরে আসা অনেক দেশের কথা লেখাও হয়নি। তৃতীয় খণ্ড হবে? হতেও পারে।মুগ্ধ বিস্ময়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে-পড়তে মনে হয়, কবে আসছে তৃতীয় খণ্ড ?পাঠককে অপেক্ষায় থাকতেই হচ্ছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সৈয়দ মুজতবা আলী, শাকুর মজিদ অথবা তপন রায়চৌধুরীর "বাঙালনামা" আত্মজীবনীতে ভ্রমণকাহিনির অংশটুকু পড়ে যে মোহ গড়ে উঠেছে সাহিত্যের এই জঁরার প্রতি, তার রেশ ধরে সুনীল গঙ্গোপাধ্যায়ের "পায়ের তলায় সর্ষে" উভয় খন্ডই পড়া। "ছবির দেশে, কবিতার দেশে" দিয়ে যে মুগ্ধতার শুরু সেটা অনায়াসে টেনে নিয়ে গিয়েছে এই ভ্রমণকাহিনির দ্বারে। হতাশ হইনি নিঃসন্দেহে। "ছবির দেশে, কবিতার দেশে" নিয়ে যে অপার মুগ্ধতা সেটার মতো হয়তো না, তাই বলে পাশ কাটিয়ে চলে যাবার কোন উপায় নেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের মোহনীয় লেখনী অনায়াসে এই বই পাঠকের প্রিয় বইয়ে রুপান্তরিত হবে বৈকি। ৬টি মহাদেশে লেখকের স্ব-শরীরে উপস্থিতি এবং তার স্মৃতি স্বচ্ছল শব্দের মাধ্যমে তুলে ধরা সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্যে হয়তো খুব সহজ। সহজপাঠ্য,বর্ণনামূলক এবং তথ্যসমৃদ্ধতা যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনীর অন্য নাম। পায়ের তলায় সর্ষেও ভিন্ন কিছু না। অদ্ভুত এক মায়াময় ভ্রমণকাহিনি এই বই। পাশাপাশি লেখককে অন্তরঙ্গ ভাবে জানতেও এই বইদুটো পাঠকের জন্যে মাস্ট-রিড বলা চলে। রকমারি সবসময়ই অরিজিনাল বইয়ের বেলা আপোষহীন। তাই অরিজিনাল এই বইগুলো কিনতে রকমারির উপরই ভরসা করেছি বারবার। কুইক ডেলিভারি এবং অরিজিনাল প্রোডাক্ট - সাথে বইগুলো একদম অক্ষত অবস্থায় হাতে পাওয়া - আর কি চাই!
গতকাল ১ম এবং ২য় খন্ড হাতে পেলাম। বই দুটোর মলাট যতটাই সুন্দর, কাগজের মান ও মূদ্রন ততটাই খারাপ। ছাপার মান হিসেবে বইয়ের দাম খুব বেশী। এখনো পড়া শুরু করিনি।























