রাবণের দেশে আমি ও আমরা
বই কালেকশন

Buy রাবণের দেশে আমি ও আমরা Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.76
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9789845020039
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 4rd Printed, 2011
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লেখা কিছু কথাভূপর্যটক মার্কোপলো শ্রীলংকা গিয়েছিলেন। তার বিখ্যাত ভ্রমণকাহিনীতে শ্রীলংকা প্রসঙ্গে তিনি বেলেছেন, “এই দেশে কিছু বানর আছে, যাদের মুখে মানুষের দাড়ির মতো দাড়ি। এইসব বানরের একজন রাজা থাকে। রাজা মাথায় পাতার মুকুট পরে। রাজাকে ঘিরে থাকে সভাসদরা। অন্য বানররা ফল-মূল নিয়ে রাজাকে ভেট দিতে আসে। ভেট দেওয়ার পর তারা রাজাকে কুর্নিশ করে এবং বিনীত ভঙ্গিতে বসে থাকে। বানর রাজা তাদেরকে নানা উপদেশ দেন।” মার্কোপলোর বানরদের সঙ্গে আমার দেখা হয়েছে, তবে...... ভূমিকাএই বইটিকে ভ্রমণকাহিনী বলা যাবে না।ভ্রমণকাহিনী আমি আসলে লিখতে পারি না। বিদেশে ট্রাভেলগ নামে কিছু বই আছে। ভ্রমণের সঙ্গে গল্প মেশানো। এই বইটকে ট্রাভেলগও বলা যাবে না। ভিন দেশে আমাদের আনন্দ-বেদনার কাব্যবলা যেতে পারে। চেষ্ট করেছি তথ্য দিয়ে বইটকে ভারী না করতে, বাধ্য হয়ে কিছু তথ্য দিতে হয়েছে। তথ্যে ভুল থাকার কথা না, তারপরেও কোনো ভুল কারও চোখে পড়লে আমাকে জানাবেন। পরের সংস্কারণে ঠিক করে দেওয়া হবে। শ্রীলংকা দেখার আমার শখ ছিল। কারণটা বিচিত্র। মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্যদেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল।হুমায়ূন আহমেদ

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.76
(11 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
27%
3
0%
2
0%
1
0%
Sadia Ishtiaque
Sadia Ishtiaque ভেরিফাইড
05 May 2025

an amazing book i thoroughly enjoyed it

Milton Kumar Sarkar
Milton Kumar Sarkar ভেরিফাইড
25 Jun 2022

Famous.

Soptorshi Official
Soptorshi Official ভেরিফাইড
21 Aug 2021

#সপ্তর্ষি_রকমারি_বুক_রিভিউ_প্রতিযোগ নাম : মুহাম্মদ মাহির মোসলেহ ফুয়াদ জেলা : পাবনা শিক্ষা প্রতিষ্ঠান : পাবনা জেলা স্কুল ই-মেইল : mahirmosleh335@gmail.com বই : রাবণের দেশে আমি এবং আমরা লেখক : হুমায়ূন আহমেদ প্রকাশনী : অন্যপ্রকাশ প্রথম প্রকাশ : একুশের বইমেলা ২০১১ পেইজ সংখ্যা : ৮০ পার্সোনাল রেটিং : ৪/৫ বইয়ের নাম দেখেই বোঝা যায় এটা একটি ভ্রমণ কাহিনি। তবে লেখক এটিকে ভ্রমণ কাহিনি বলতে নারাজ। তার মতে সে ভ্রমণ কাহিনি আসলে লিখতে পারে না। তিনি এটিকে 'ভিন দেশে আমাদের আনন্দ-বেদনার কাব্য' বলে আখ্যা দিয়েছেন। তবে এই ভিনদেশ অর্থাৎ রাবনের দেশ কোনটি? আসলে প্রাচীনে শ্রীলংকাকে রাবনের দেশ হিসেবে বলা হত। রাবণ রামপত্নী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। তারপর অনেক ঝামেলা করে লঙ্কায় অগ্নিকান্ড করে সীতাকে উদ্ধার করা হয়। হিন্দুধর্মে এমন প্রচলিত আছে। তাই শ্রীলংকাকে রাবনের দেশ বলা হত। মহান বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারাজীবন শ্রীলংকায় কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্য দেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল হুমায়ূন আহমেদ স্যারের। কিন্তু আগে কখনো সুযোগ হইনি যাওয়ার। তবে এবার তাঁর স্ত্রী নিজেই সব কিছু ঠিকঠাক করে তাঁকে নিয়ে যায় শ্রীলংকায়। কিন্তু শ্রীলংকায় গিয়ে তিনি বুঝতে পারেন শ্রীলংকা আসা বেড়ানোর জন্য হলেও এর পিছনে আছে একটা বিশেষ উপলক্ষ। কি ছিল সেই বিশেষ উপলক্ষ? এই সফরটা হুমায়ূন আহমেদ স্যারের জন্য ছিল একটি স্মরণীয় সফর। কেননা তাঁর সর্বকনিষ্ঠ পুত্র নিনিতের সাথে এটাই ছিল তার প্রথম বিদেশ ভ্রমণ। তাই পুত্র নিনিত যেন এই ভ্রমণ ভুলে না যায় সেই জন্য অনেক ছবি তোলা হয় এই ভ্রমণে যার কিছু অংশ যুক্ত হয়েছে বইতে। বইয়ে ঐতিহাসিক স্থানের ছবি যেমন দেখতে পাওয়া যায়, তেমনও রয়েছে কিছু ঐতিহাসিক ঘটনার উল্লেখ। বইটিতে শ্রীলংকা সম্পর্কেও কিছু তথ্য দিয়ে দিয়েছেন লেখক। লেখকের এই সফরে সঙ্গী হয়েছিল তার বন্ধু সেহেরি এবং নাজমা ভাবী৷ নাজমা ভাবীকে নিয়ে লেখক কিছু কৌতুকও করেছে যা পাঠকদের আনন্দ দিয়েছে। ইতিহাস, ছবি, আনন্দ সব মিলিয়ে আমার কাছে এটি এক অসাধারণ বই। © Mahir Mosleh

Shibly CA
Shibly CA ভেরিফাইড
27 Jun 2021

not extraordinary but story telling capacity of Humayun Ahmed undoubtedly unique.

Shamsun Nahar
Shamsun Nahar ভেরিফাইড
27 Dec 2020

"রাবণের দেশে আমি এবং আমরা" লেখক হুমায়ূন আহমেদের শ্রীলংকা কিংবা সিংহল ভ্রমণের উপরে লিখিত। লেখকের সাথে আছেন স্ত্রী, পুত্র, বন্ধু ও বন্ধু পত্নী। লেখকের বয়ানে শ্রীলংকা ভ্রমণের টুকরো টুকরো ঘটনা তার স্বভাবসুলভ হাস্যরসাত্মক ভঙ্গিতে আমরা পাই। লেখক তথ্য উপাত্তে বইটিকে গুরু গম্ভীর করেননি। তারপরও শ্রীলংকা সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারি। আছে সিগিরিয়া রক, বেনটোটার সমুদ্র সৈকত এবং অনুরাধাপুরের ভগ্ন প্রাসাদের বর্ণনা। মাঝে মাঝে মজার কাহিনী তো রয়েছেই। বাংলাদেশের নামি লেখক পরিচয় দেয়ার পরও হোটেলে রুম না পাওয়া, ফিনল্যান্ডের বৃদ্ধার সাথে কথোপকথন, লংকান ডিম রান্নার রেসিপি কিংবা শ্রীলংকার লোককাহিনী কোনোটাই কম উপভোগ্য নয়। ৮০ পৃষ্ঠার বইটির অন্যতম আকর্ষণ এর আলোকচিত্রসমূহ। প্রায় ৩১টি আলোকচিত্র এখানে সংযোজিত করা হয়েছে। পুরো বইটি পড়ে মন ভরে না, আরেকটু বেশি জানার আগ্রহ থেকেই যায়। হুমায়ূন ভক্তদের জন্য বইটি লেখককে আরো ভালোভাবে জানার সুযোগ করে দিবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কতটি?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কতটি?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৮০। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)