জাপান কাহিনি ৪র্থ খণ্ড
বই কালেকশন

Buy জাপান কাহিনি ৪র্থ খণ্ড Online in Bangladesh

লেখক: আশির আহমেদ

4.47
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আশির আহমেদ
  • Publisher: ঐতিহ্য
  • Isbn: 9789847764078
  • Number Of Pages: 104
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 169৳ 19011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শুরুতেই আছে লেখকের অন্ধ বন্ধুর কথা। প্রসঙ্গ ক্রমেই এসেছে জাপানে অন্ধদের জন্য সুযোগ-সুবিধার কিছু চিত্র। আছে জাপানিদের সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। যার উৎকৃষ্ট উদাহরণ জাপানি সাউন্ডপ্রুফ হাইওয়ে। আরো আছে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মজাদার বর্ণনা। জাপানি আইনের কড়াকড়ি। জাপানের যানজট, জাপানি চা, জাপানের সাথে আমেরিকার সম্পর্ক। বিশ্বনন্দিত কিছু জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে ওঠার কাহিনি। আশির আহমেদের জাপান কাহিনি ৪র্থ খন্ড আগের খন্ডগুলোরই ধারাবাহিকতা। জাপান ছাড়াও বাংলাদেশের কথা এসেছে, এসেছে গ্রিসের কথাও।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.47
(5 টি কাস্টমার রিভিউ)
5
60%
4
40%
3
0%
2
0%
1
0%
Hasan Mobarak
Hasan Mobarak ভেরিফাইড
11 Mar 2025

বাংলাতে জাপান কে জানতে দারুণ একটি সিরিজ। ৪র্থ খণ্ডে জাপানি বিয়ে আর গণক ভালো হয়েছে। লেখকের রস বোধ দারুণ।

Md. Mokdum Ali
Md. Mokdum Ali ভেরিফাইড
19 May 2022

very good book

Dr. Sayem
Dr. Sayem ভেরিফাইড
06 Feb 2021

Good!

Nafisa Ashraf
Nafisa Ashraf ভেরিফাইড
26 Nov 2020

সাবলীল ও উপভোগ্য

Rean Sharker
Rean Sharker ভেরিফাইড
29 Sep 2019

বলুনতো আজান ছাড়া নামাজ,আর নামাজ ছাড়া আজান কখন হয় ? পড়ছিলাম ঐতিহ্য থেকে প্রকাশিত #আশির_আহমেদ এর #জাপান_কাহিনি ৪র্থ খন্ড। ২৮ বছরের জাপানে থাকার অভিজ্ঞতা নিয়ে লেখকের লেখা জাপান কাহিনির ৪ নাম্বার বই এটি। চলুন দেখি কি আছে এই বইটিতে। শুরু হয় লেখকের অন্ধ বন্ধুর গল্প দিয়ে। তারপর জানতে পারি জাপানে অন্ধদের জন্য কি সুবিধা আছে সেটা। অবাক করার মতো ব্যবস্থা সব। সাউন্ড প্রুফ হাইওয়ে! এমন কিছু হতে পারে কল্পনা করেছেন কখনো? আপনার কল্পনার বাইরে গিয়ে জাপান তৈরী করেছে এমনই হাইওয়ে! জাপানে মদ্যপায়ী গাড়িচালকদের ই শাস্তি দেওয়া হয়না যে রেস্টুরেন্ট খাওয়া হয়েছে তাদেরও শাস্তি দেওয়া হয়। গাড়িতে সঙ্গী হিসাবে যে থাকবে তাকেও! হিরোশিমা ছাড়খার করে দেওয়া আমেরিকার সাথে জাপানের সাথে বর্তমান সম্পর্ক কেমন? আপনি জেনে অবাক হবেন জাপানের মতো উন্নত দেশের মানুষও গণক বিশ্বাস করেন‌। গণক দের পেছনে জাপানিরা বছরে ১০০ হাজার কোটি ইয়েন ব্যায় করে! জাপানিদের নববর্ষ কেমন হয়? কেমন হয় জাপানের চা? জাপানিরাও ছ্যাঁকা খায় প্রেমে। খেলে কি করে? আত্মহত্যা? না মুখে এসিড মারে? কেমন হয় জাপানে বিয়ের অনুষ্ঠান? জেনে আবাক হবেন বেশিরভাগ জাপানি পরচুলা ব্যবহার করেন। তারা এক সাথে নগ্ন হয়ে গোসল করতে লজ্জা না পেলেও টাক দেখিয়ে লজ্জা পান! একা থাকা কাকে বলে? কখনো একা থেকেছেন? গরমের ছুটিতে সবাই যখন বাড়ি ট চলে যেত তখন লেখকসাপ একা থেকে যেতেন। যাওয়ার কোন জায়গা নেই তার। কেমন করে কেটেছিল তার দিন গুলো? জানেন কি জাপানের জনপ্রিয় কম্পানি প্যানাসনিকের প্রতিষ্ঠাতা ছিল মাত্র ৪র্থ শ্রেণী পাস! আরো অনেক কিছু জানতে পারবেন বইটি থেকে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)