

Buy ফরাসি সৌরভের দেশে দিয়াঞ্চির তীরে Online in Bangladesh
লেখক: সেলিম সোলায়মান
- Author: সেলিম সোলায়মান
- Publisher: উৎস প্রকাশন
- Isbn: 9789849524922
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
ফ্রান্সের পারফিউমের সাথে যে কুনমিং এর এমন একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে এটা তো জানতাম না, অথচ আমিও কুনমিং ভ্রমণ করেছি । চমৎকার এই বি পড়তে পড়তে ফের হয়ে গেল ভ্রমণ আমার সাথে জানতে পারলাম অনেক কিছু ।
চমৎকার এই বইটি পড়তে পড়তে ভ্রমণ হয়েছে যেমন , সাথে সাথে নেয়া হয়েছে ইতিহাস , সমাজ ও সংষ্কৃতির পাঠও । আবার ফ্ল্যাশব্যাকে প্রায়শই চলে এসেছে নিজ স্বদেশের কথা নানান কথা । ভিন দেশে ঘুরতে ঘুরতে বারবারই দেশেই যেন বা পড়েছিল লেখকের প্রাণ , যা নাকি সুখপাঠ্য এই বইটিকে দিয়েছে এক ভিন্নমাত্রা । নির্মেদ সুখপাঠ্য এই বই এক বসাতেই পড়ার মতো বই । এটিকে নিছক ভ্রমণ কাহিনী না বলে ভ্রমণ উপন্যাস বলাটাই মনে হয় ভাল আমার কাছে ।
অপেক্ষায় ছিলাম হাতে পাওয়ার । আর হাতে আসার পর এক বসাতেই শেষ করে উঠলাম , যেমন হয়েছে লেখকের আগের বইগুলোর ক্ষেত্রেও । সেলিম সোলায়মানের ভ্রমণ কাহিনী পড়া মানে হলো লেখকের সাথে ভ্রমণের সহযাত্রী হয়েই ঘোরা । আর সেই ঘোরাঘুরিটি, ঐ ভ্রমণের স্থানেই শুধু নয় , তা চলে যায় কাল থেকে কালান্তরেও । গল্পে গল্পে চলে রাজনীতি , অর্থনীতি, সমাজ সংস্কৃতির ভাবনার গল্পও, সাথে সাথে বারবার ফিরে আসা হয় নিজেরই সোনার বাংলার কথায় ।























