উড়ছে হাইজেনবার্গ
বই কালেকশন

Buy উড়ছে হাইজেনবার্গ Online in Bangladesh

লেখক: শামীর মোন্তাজিদ

3.23
(70 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শামীর মোন্তাজিদ
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Isbn: 9789848072516
  • Number Of Pages: 191
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 279৳ 33517% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ১২টি দেশের ২৩টি শহরের গল্প বর্ণিত হয়েছে এই বইটিতে। লেখক বিভিন্ন শহরের হোস্টেলে থেকে, স্থানীয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, প্রতিটি স্থানের মজাদার খাবার চেখে দেখে এই বইটি লিখেছেন। গল্পের ছলে বর্ণিত এই কাহিনিতে তাই আপনি জানতে পারবেন দেশগুলোর প্রকৃতি, মানুষ এবং খাবারের কথা। গল্পের শুরু নেপালের কাঠমন্ডুতে। ভূটান, থাইল‍্যান্ড, মক্কা-মদীনা পার করে লেখক এরপর পাড়ি জমিয়েছেন ইউরোপে। যুক্তরাজ‍্যের অক্সফোর্ড শহরে অবস্থানরত অবস্থায় প্রায়শই লন্ডন, কেমব্রিজ, বেলফাস্ট এবং ব্রাইটনে চলে গিয়েছেন। কখনোবা পাড়ি জমিয়েছেন নেদারল‍্যান্ড, বেলজিয়াম, জার্মানি কিংবা ইতালিতে। সবশেষে লেখক ছুটে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার জঙ্গলে, বইটির ইতি টেনেছেন কেপ টাউন ভ্রমণের অসাধারণ গল্প দিয়ে। ভ্রমণপিপাসু কিংবা গল্পপ্রেমিক প্রতিটি মানুষের এই বইটি পড়ে বিশ্বভ্রমণের বাসনায় বিভোর হবে এই প্রত‍্যাশা থেকেই বইটি লেখা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.23
(70 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
0%
3
5%
2
0%
1
5%
MH Abrar
MH Abrar ভেরিফাইড
07 Aug 2022

ভ্রমণ পিপাসুদের জন্য খুব সুন্দর একটি বই

Arif Rahman
Arif Rahman ভেরিফাইড
06 Apr 2022

Good book. Flawless writing. Exciting reading.

শাহ্ ফখরুল ইসলাম আলোক
শাহ্ ফখরুল ইসলাম আলোক ভেরিফাইড
04 Apr 2022

দারুণ!!

Kona
Kona ভেরিফাইড
08 Mar 2022

12 countries, 20 cities....... What a traveling story book 📖📖 Recommended........ 10 out of 10....

আবিদা সুলতানা উমামা
আবিদা সুলতানা উমামা ভেরিফাইড
31 Jan 2022

ভ্রমণের প্রতি আমার প্রচণ্ড আকর্ষণ থাকলেও সে অনুপাতে অত ভ্রমণ করাই হয়নি। হ্যারি পটার, রবার্ট ল্যাংডন, শার্লক হোমস আর অ্যানা ফ্রাঙ্কের সাথে আমি যেখানে যেখানে বহুবার কল্পনার ডানায় ভর করে ঘুরে ঘুরে যাযাবর জীবন না পাওয়ার আক্ষেপগাঁথা রচেছি, লেখক তাদের সবার নাম ধরে ধরে, শহরের বর্ণনা দিয়ে দিয়ে সে আক্ষেপ আবার জাগিয়ে দিয়েছেন। শামীর মোন্তাজিদের 'উড়ছে হাইজেনবার্গ' বইটির এমন কোনো অধ্যায় নেই, যেটা শেষ করে আমি বিশাল একটা দীর্ঘশ্বাস ফেলিনি। ওড়াওড়ির এমন একটা জীবন না পাওয়ার কী ভীষণ আক্ষেপ আমার! একবার সেন্টি খেয়েটেয়ে মনের দুঃখে কাজিনকে বলেছিলাম, চল গয়না বেচে দিয়ে ভ্রমণে বের হয়ে যাই। চাঁদনী আমার মত ইমোশনাল না, যথেষ্ট বাস্তববাদী। মুহূর্তে যুক্তির তুবড়ি মেরে আমার সাধ-স্বপ্নের বারোটা বাজিয়ে দিয়েছিলো। এই বইটা পড়ার পর আমার আবার ওরকম প্ল্যান করতে ইচ্ছে করছে সেই সাথে জীবনে এই প্রথম অনেকগুলো টাকা না থাকার আফসোসও হচ্ছে। বইটি পড়ে যা মনে হলো, 'অসম্ভব' শব্দটা বোধহয় লেখকের 'অসম্ভব' পছন্দের অথবা হতে পারে মুদ্রাদোষ। পুরো বইয়ে এই শব্দের ছড়াছড়ি। এমনও হয়েছে একই প্যারায় চার-পাঁঁচবার আধিক্য অর্থে অসম্ভব শব্দটাই লেখক টেনেছেন। যদিও সামান্য ব্যাপার, কিন্তু আমি এড়াতে পারিনি। বিরক্ত হয়েছি। এই একটা দিক বাদ দিয়ে লেখকের বর্ণনার ঢঙকে আমি দশে আট দিবো। বইটাকে আমি অসাধারণ কোনো সাহিত্যকর্ম বলতে পারছি না। যা বলবো, আমার কাছে বইটি- গল্পে গল্পে হাসির খোরাক, ভ্রমণের জন্য প্রয়োজনীয় টুকটাক টিপস, স্মৃতিকাতরতা, বিশ্বের অসাধারণ সব শহরের বর্ণনা, তাদের ঘিরে ইতিহাস-ঐতিহ্য আর অজানা বহু গল্প, হরেকরকম বাহারি খাবারের বর্ণনা; সবমিলিয়ে এককথায়— চমৎকার! ছোটবোন বইটা পড়ে শেষ করার পর, বললাম একবাক্যে তোর পাঠপ্রতিক্রিয়া বল৷ ও বললো, "আমার কখনও তোমার মত বিশ্বভ্রমণের শখ ছিলো না কিন্তু এই বইটা পড়ার পর আমারও আমারও শখ হচ্ছে"। বলা বাহুল্য, এই বইটা লেখার পেছনে লেখকের দ্বিতীয় উদ্দেশ্যে তিনি সফল। ঈর্ষা হচ্ছে খুব, এমন ওড়াওড়ির একটা জীবনে কবে হবে আমার!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)