

Buy আন্দালুসের ইতিহাসঃ ১ম-২য় খণ্ড (২টি বইয়ের সেট) Online in Bangladesh
লেখক: ড. রাগিব সারজানি
- Author: ড. রাগিব সারজানি
- Publisher: মাকতাবাতুল হাসান
- Number Of Pages: 993
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
"আন্দালুসের ইতিহাসঃ ১ম-২য় খণ্ড (২টি বইয়ের সেট)" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ কেন পড়বেন ইতিহাস? মুসলিম উম্মাহ বিস্মৃত হবে আপন ইতিহাস; এও কি মেনে নেওয়া যায়?! আল্লাহ-ই তাে ইরশাদ করেছেন- 'এসব ঘটনা শােনাতে থাক, যাতে তারা চিন্তা করে'। মুসলিম উম্মাহ পথ চলবে হাজারাে সমস্যাকে সঙ্গী করে; এও কি মেনে নেওয়া যায়?! অতীত-ইতিহাসেই তাে আছে এসব সমস্যার সমাধান। ইতিহাসের পাতাই যে মুসলিম জাতির চিরন্তন পাঠশালা! ইতিহাস হাতে-কলমে শিক্ষা দেয় কীভাবে একটি জাতি জেগে ওঠে কিংবা ঘুমিয়ে পড়ে কীভাবে একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে কিংবা ধসে পড়ে কীভাবে একটি সভ্যতা নির্মিত হয় কিংবা ভেঙে পড়ে কীভাবে একটি বিপ্লব পূর্ণতায় পৌছয় কিংবা মুখ থুবড়ে পড়ে। ইতিহাস একটি জাতির শিকড়ের ন্যায়; ইতিহাস-বিমুখতা তাই শিকড়চ্যুত হওয়ার নামান্তর। আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহর যে অবক্ষয় ও অধঃপতন, নিজেদের অতীত-বিস্মৃতি তার অন্যতম কারণ। আর তাই ইতিহাস অধ্যয়নই পারে- আপনাকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে সুমজ্জ্বল ভবিষ্যৎ গঠনের নিশ্চয়তা দিতে অতীত-অভিজ্ঞতার আলােকে আগামীর গন্তব্য নির্ধারণ করতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আন্দালুস। আমার প্রিয় গ্রানাডা,করডোবা।আল হামরার রাজ্য। সুলতান আলপ আরসালানকে না চিনলে হয়তো সেলজুক সালতানাতের প্রতি আমার কোনও আকর্ষণ থাকতো না। এছাড়া আন্দালুসের প্রতি আমার অনুরাগ সম্ভবত মিজানের বছর থেকে। ২০১৭ থেকে সম্ভবত। শে'রের বহসের জন্য কুল্লিয়্যাতে ইকবাল থেকে হিসপানিয়া তু খূ নে মুসলমাঁ কা আমীঁ হ্যায় মুখস্থ করা দিয়ে আমার আন্দালুস প্রীতি শুরু। সীমান্ত ঈগল, সমুদ্র ঈগল,ইউসুফ বিন তাশফীন সহ আরও অনেক বই পড়ে আমি আন্দালুসকে অনুভবের চেষ্টা করেছি। বাগদাদপতনের ইতিহাস আমাকে নাড়া দেয় না।আল-হামরা পতন আমাকে কাঁপিয়ে দেয়।কাঁদিয়ে ছাড়ে। সীমান্ত ঈগল এর মূল উর্দু নাম ছিলো "শাহীন" আমি এই ড্রামা সিরিজটিও দেখেছিলাম লকডাউনের সময়। শাইখুল ইসলামের স্পেনের কান্না পড়ে কি আমিও কাঁদি নি? ড. রাগেব সারজানির আন্দালুসের ইতিহাস সিরিজটি আসার পর খুব অপেক্ষায় ছিলাম কবে পড়তে পারবো। একটি মাত্র রাজ্য,যার ইতিহাস আমাকে............। আন্দালুসের সাথে সম্পর্কিত আমার পড়া সবচেয়ে বাজে বই মনে হয়েছে "স্পেনের রূপসী কন্যা"। এছাড়া সবই ভালো লেগেছে। রোমান সাম্রাজ্য আর আন্দালুস নিয়ে আমার আলাদা ভাবনা আছে। এই দুটোর মাঝে মুনাসাবাতকে আমি আলাদা করে কল্পনা করি। শেয়ার করা যাবে না। 🖋️ জহির বিন আইয়ুব ০৫/১২/২০২৫ শুক্রবার
অসাধারণ ❤️
Alhamdulillah. ja asha korchila tai paichi...


আটলান্টিক মহাসাগরে তীর ঘেষে অঞ্চলের ইসলামের ইতিহাস এর অনবদ্য দলিল
আন্দালুসের ইতিহাস রাগিব হাসানের অনবদ্য সৃষ্টি। আমাদের গৌরব ঊজ্জল সেই সোনালী দিনগুলোর ইতিহাস সবারই জানা ঊচিত। কেননা ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষতের পথ দেখায়
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কখন আসবে
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে আসবে। ধন্যবাদ।
অনলাইন ভার্সন আছে আপনাদের কাছে?
জি না
বইটি কখন আসবে
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে আসবে। ধন্যবাদ।
অনলাইন ভার্সন আছে আপনাদের কাছে?
জি না























