আইয়ামে জাহিলিয়া
বই কালেকশন

Buy আইয়ামে জাহিলিয়া Online in Bangladesh

লেখক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ

4.33
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Number Of Pages: 280
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 473৳ 55014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আইয়ামে জাহিলিয়া বা আরবের অজ্ঞানতার যুগ সম্পর্কে পাঠ্যপুস্তকে পড়ে আসার সুযোগ হয়েছে অনেকেরই। কিন্তু ইসলামের আবির্ভাবের পূর্বে সেই আরব ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানিনি। কিন্তু তার মানে এই নয় যে এই ইতিহাস লিপিবদ্ধ নেই। সত্যি বলতে, সেই ইতিহাসের অনেক কিছুই রীতিমতো বিস্ময়কর! আমি চেষ্টা করেছি আমার মতো করে সে তথ্যগুলো তুলে আনার। তৎকালীন আরবের ঠিক কী কী প্রথা প্রচলিত ছিল যা ইসলাম বাতিল করে? কুরআনে বারবার জাহিলি যুগের নানা বিষয়ের কথা উঠে এসেছে, যেগুলো তৎকালীন আরবরা বুঝতে পারলেও আমরা বুঝি না। এ বইটিতে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন জানা অজানা অজস্র তথের ভাণ্ডার। দেড় হাজার বছরের আগের সেই মরুর আরব, যেখানে আগমন ঘটে হযরত মুহাম্মাদ (সা)—এর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
0%
2
25%
1
0%
Mohammad Reduwanul Islam
Mohammad Reduwanul Islam ভেরিফাইড
26 Mar 2024

চমৎকার বই।জ্ঞানসন্ধানী পাঠকের অবশ্যই পড়া উচিত।

Raquibul Islam
Raquibul Islam ভেরিফাইড
17 Jan 2024

স্যাটানিক ভার্সেস, শিরি ফরহাদ সহ কয়েকটি অধ্যায় সম্পূর্ণ বেখাপ্পা মনে হয়েছে আমার কাছে। অতিরিক্ত ছবির মিশেল লেখার মূল আকর্ষণকে কমিয়ে দিয়েছে।

Raisul Islam Rasel
Raisul Islam Rasel ভেরিফাইড
22 Aug 2023

স্কুল জীবনের ভুলে ভরা ইসলাম শিক্ষা বইতে পড়ে আসছি জাহিলি যুগের কথা। নারী শিশুকে জীবন্ত হত্যা, যৌনাচার, যুদ্ধ, খুন খারাবি ইত্যাদি। ধারণা করা হয়, হযরত ইসমাঈল (আ) এর পর প্রায় পঞ্চাশোর্ধ প্রজন্ম পর মুহম্মদ(স) এর জন্ম। এই বিশাল টাইমলাইনের ঠিক কোথায় শুরু এই জাহিলিয়াতের? অথবা ঠিক কি কারনে মানুষ এই অসভ্য সমাজে আপতিত হলো? বলছিলাম 'আইয়ামে জাহিলিয়া' বইটির কথা। অন্যান্য ইতিহাস মূলক বইয়ের সাথে এর মূল পার্থক্য হলো মহানবি (স) এর সীরাতে শুধুই তাঁর নবুয়তপ্রাপ্তি এবং তার পরবর্তী অংশের বিস্তারিত বর্ণনা বিদ্যমান। অথচ এক সুবিশাল অধ্যায় পড়ে আছে মুহম্মদ(স) এর জন্মের পূর্ববর্তী সময়ে। আমাদের অনেকেরই ধারণা জাহিলিয়াতের যুগে আরবের মানুষ কেবল নিকৃষ্টই ছিল, অথচ তাদের মধ্যে বহু সৎ গুন ছিল। আবার, তারা আল্লাহকে বিশ্বাস করত না, ব্যাপারটা এমন নয়। বরং তারা আল্লাহ সহ বহু-উপাস্যে বিশ্বাসী ছিল। লাত,উজ্জা, মানাতসহ আরো অনেক দেবদেবী। কন্যাশিশু মাটিতে পুতে ফেলার ঘটনা মুখরোচক ভাবে আলোচিত হয়। এর পিছনে তাদের ধ্যানধারণাও ছিল ভিন্নরকম। এই আরব বেদুঈন রাই ৬১০ খ্রিষ্টাব্দের ঐশীবাণীর মাধ্যমে পুরো পৃথিবীর বুকে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সামান্য বাণিজ্য নগরী থেকে মক্কা হয়ে উঠে অন্যতম প্রধান শহর। ভাল কথা, নামটা কি আদৌ মক্কা? নাকি পেট্রা? জানতে হলে পড়তে হবে বইটি। নেগেটিভঃ স্যাটানিক ভার্সেস, শিরি ফরহাদ সহ কয়েকটি অধ্যায় সম্পূর্ণ বেখাপ্পা মনে হয়েছে আমার কাছে। অতিরিক্ত ছবির মিশেল লেখার মূল আকর্ষণকে কমিয়ে দিয়েছে।

MD Imam Ahmed Chowdhury
MD Imam Ahmed Chowdhury ভেরিফাইড
21 May 2023

বইটি এক কথায় অসাধারণ, লেখার ধরণ রুচিশীল ও আধুনিক। অনেক না জানা তথ্যের ভান্ডার এই বই…

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)