বিশ্ব ইতিহাস প্রসঙ্গ
বই কালেকশন

Buy বিশ্ব ইতিহাস প্রসঙ্গ Online in Bangladesh

লেখক: জওহরলাল নেহেরু

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জওহরলাল নেহেরু
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788170662914
  • Number Of Pages: 1011
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 1991
৳ 2400৳ 2400
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথাবালিকাকন্যা ইন্দিরার উদ্দেশে রচিত পিতা জওহরলাল নেহরুর পত্রাবলির একটি হ্রস্বায়তন সংকলন এমনই তুমুল জনপ্রিয় যে, আমরা অনেক সময়ই ভুলে থাকি সর্বার্থে বড় এই গ্রন্থটির কথা, যার পোশাকী নাম ‘গ্লিমসেস অভ ওয়ার্লড হিস্‌ট্রি’ বা ‘বিশ্ব-ইতিহাস প্রসঙ্গ’। এগ্রন্থটিও একইভাবে রচিত হয়েছিল কন্যা ইন্দিরার উদ্দেশ্যে কারান্তরাল থেকে প্রেরিত পিতা নেহরুর পত্রধারার মাধ্যমে। কিন্তু ব্যক্তি সমসময়কে ছাপিয়ে এগ্রন্থের আবেদন এমনই সর্বজনীন ও সর্বকালীন যে, ফিরেফিরেই পড়তে হয় এই পত্রাবলি, পুরাতন কালকে আবিষ্কার ও পুরাতনের সঙ্গে নূতনের সম্বন্ধ নির্ণয় করতে গিয়ে যেখানে নেহরু অভিযান চালিয়েছেন অতীতের মহাসমুদ্রে, বিভিন্ন কালে বিভিন্ন যুগে ইতিহাসপ্রসিদ্ধ নবনারীর প্রতিবেশী হয়ে করেছেন বসবাস, কোথঅও আবার অতীতের ঘটনা ভালভাবে হৃদয়ঙ্গম করার জন্য পুরাতনের জীর্ণ কঙ্কালকে রক্তমাংস দিয়ে জীবন্ত রূপে সাজিয়ে তুলেছেন। ‘গ্লিমসেস অভ ওয়ার্লড হিস্‌ট্রি’ গ্রন্থের পরিচিতি দিতে গিয়ে ১৯৩৯ সালের মে মাসে ভি. কে. কৃষ্ণ মেনন লিখেছিলেন, এ বই- “ঘটনার বিবরণী মাত্র নয়। বিবরণের দিক থেকে এ-গ্রন্থ যেমন মূল্যবান, তেমনই লেখকের ব্যক্তিত্বের ছাপও হতে বর্তমান। তাঁর (হেহরুর) অসাধারণ মনীষা ও অনুভূতিপ্রবণ মন এই ইতিহাস-গ্রন্থকে অনন্যসাধারণ করে তুলেছে। বর্ধিষ্ণু শিশুর উদ্দেশ্যে লিখিত পত্রের আকারও এতে ক্ষুণ্ন হয়নি। এর আবেদন সরল এবং ঋজু। কিন্তু, বিষয়বস্তুর আলোচনা কোথাও অগভীর নয়। ঘটনার বিবৃতি বা তাৎপর্য বিশ্লেষণ কোথাও অতিমাত্রায় সরলীকৃত হয়নি।”এ-কথা সেনি যেমন সত্য ছিল, আজও তেমনই সত্য। আর তাই, নেহরু-জন্ম শর্তবর্ষের শ্রদ্ধাঞ্জলি হয়ে আবার প্রকাশিত হল ‘বিশ্ব ইতিহাস প্রসঙ্গ’।সূচিপত্র* সেন্ট্রাল জেল : নাইনি* এস. এস. ক্রাকোভিয়া-জাহাজ : আরব সাগর* ডিস্ট্রিক্ট জেল : বেরিলী* ডিস্ট্রিক্ট জেল : দেরাদুন

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Joy Biswas
Joy Biswas ভেরিফাইড
04 Apr 2026

কত কিছু যে অজানা , বাংলার বেস্ট হিস্ট্রি বুক নো ডাউট

Mahin Mahmood
Mahin Mahmood ভেরিফাইড
01 May 2022

এই বইটা শুধু ইতিহাসের বই নয়, মেয়ের কাছে লেখা বাবার চিঠি। যে চিঠিগুলোতে রয়েছে সন্তানের প্রতি বাবার ভালবাসা ও মায়া। তাই এই বইটা পৃথিবীর সেরা বইগুলির একটা হয়ে থাকবে।

Rasif Alam
Rasif Alam ভেরিফাইড
10 Feb 2019

ইতিহাসের মতো কাঠখোট্টা বিষয়কে এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে এই বইতে যে বলে বোঝানো যাবে না। এই বইয়ে আপনি একই সাথে ইতিহাস ও সাহিত্যের স্বাদ আস্বাদন করতে পারবেন।

Dulal Hossin Emon
Dulal Hossin Emon ভেরিফাইড
07 Jul 2018

বিশ্ব ইতিহাস প্রসঙ্গ বই জানার অনেক কিছু আছে

সৈয়দ সামাউন বখত ।
সৈয়দ সামাউন বখত । ভেরিফাইড
04 Dec 2014

yes,as the title says its a book that tells(yes,tells.because the wonderful way of describeing:like grandpa tells you some past story) us almost every part of our worlds history.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি মোট কত খন্ড?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির একটিই খন্ড।

প্রশ্ন

বইটি মোট কত খন্ড?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির একটিই খন্ড।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)