

Buy বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী Online in Bangladesh
লেখক: ফাহমিদ-উর-রহমান
- Author: ফাহমিদ-উর-রহমান
- Publisher: মক্তব প্রকাশন
- Isbn: 9789849495186
- Number Of Pages: 90
- Language: বাংলা
- Edition: ১ম প্রকাশ, ২০২১, ২য় মূদ্রণ ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই লেখাটা ঠিক ধারাবাহিক ইতিহাস নয়। ইতিহাসের খানিকটা র্পযালোচনা। এটাকে ঠিক রাজনীতির ইতিহাস না বলে সংস্কৃতির ইতিহাস বলা যেতে পারে। বাঙ্গালী মুসলমানের জাতি হয়ে ওঠবার পর্বান্তরগুলো এখানে কিছুটা বোঝার চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে অতীতে কেউ কেউ অবশ্যই লিখেছেন। কিন্তু হাল আমলে এসব বিষয় নিয়ে কথার্বাতা আমাদের মূলধারার আলোচনায় তেমন একটা দেখতে পাওয়া যায় না। এর কারণ অবশ্যই মতাদর্শিকভাবে বিভক্তি আমাদের সামাজিক বাস্তবতা। আমার ইতিহাসের বিশেষজ্ঞতা নেই। কিন্তু বাঙ্গালী মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আমার একটা আগ্রহের জায়গা আছে। এই আগ্রহের জায়গা থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কতটা সফল হয়েছে, পাঠক তা বিচার করবেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good!

বাঙালি আদতে কি? হঠাৎ করেই হাজার বছরের বাঙালি..... শব্দগুলোর উদ্ভব হলোই বা কি করে? ভাষাভিত্তিক জাতিয়তার রাজনৈতিক দুরভিসন্ধি সম্পর্কে সংক্ষেপে জানতে এ বইয়ের বিকল্প নেই।
অসাধারণ একটি গ্রন্থ। যারা বাংলা ভাষা ও বাঙ্গালীর ইতিহাস জানতে চান তাঁদের জন্য অবশ্য পাঠ্য এই বইটি।

দারুণ বই।
মনোয়ার শাখাওয়াত সামসী লিখেছেন, ~বাংলাদেশের পোস্ট-কলোনিয়াল ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস প্রকল্প~ বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের 'হাজার বছর' মার্কা একটি বয়ান দিয়ে বাংলাদেশে একটি সমকালীন চেতনাকল্প তৈরি করা হয়েছে। সেটাতেই অনেকে আচ্ছন্ন হয়ে আছে। সেখানে দেখানো হয় যে চর্যাপদ থেকে বৈষ্ণব পদাবলী হয়ে এর অভিযাত্রা। এরপরে উনিশ-বিশ শতকের ঔপনিবেশিক কলকাতায় গজিয়ে ওঠা আধুনিক বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মধ্যস্থতায় বিশ শতকের শেষার্ধ থেকে আজতক চলমান বাংলাদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। অর্থাৎ বাংলাদেশ আজ একটি ভিন্ন রাষ্ট্র হলেও বাংলাদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস কলকাতা হয়ে প্রাক-উপনিবেশ কালের সঙ্গে যুক্ত হচ্ছে। সেখানে উপনিবেশ কালের ছেদ, বিচ্যুতি ও অসম্পূর্ণতাকে চেপে রাখা হয়, অস্বীকার করা হয়। অথচ প্রাক-উপনিবেশ কালে উদীয়মান বাঙালি মুসলমানদের অংশগ্রহণ, সৃজন ও মননের মাধ্যমে যে আরো একটি সম্পূর্ণতর, বহুবাচক, উভসম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তি গড়ে উঠছিল সেটি থেকে দৃষ্টি ও মনোযোগ সরিয়ে নেয়া হয়। ফলে আজ যা বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তি নামে চলছে তা প্রকৃত বিচারে আংশিক, একসম্প্রদায়কেন্দ্রিক এবং আরেকসম্প্রদায়বিচ্ছিন্ন। এই পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রাক-উপনিবেশিক মূল গতিপথের সঙ্গে অঙ্গাঙ্গী সম্বন্ধ পুনর্স্থাপন করবার একটা মহৎ চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই চেষ্টা হল—বাংলার স্বাধীন সুলতান, যারা সর্বপ্রথম একটি অখন্ড আঞ্চলিক ঐক্য গড়ে তুলেছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্যকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন, তাদের সূচিত ইতিহাসকে পুনরুদ্ধার ও পুনর্গতি দেয়ার উদ্যোগ। উপনিবেশ কালের বিচ্ছিন্নতা, বিচ্যুতি ও বিচ্ছেদকে পাশ কাটিয়ে আবার একটা সম্পূর্ণতর, উভসম্প্রদায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তি বিনির্মাণের আকাঙ্খা ও প্রচেষ্টা। এভাবে বাঙালির পরিচয়কে বৃহৎ বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে তোলার কথা ক্রমাগত জোরদার হচ্ছে। ফাহমিদ-উর-রহমানের সাম্প্রতিক দুটি বই 'বঙ্গ, বাঙ্গালা ও বাঙ্গালী' ও 'মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান' এই পরিপ্রেক্ষিতেই লেখা তথ্য ও ভাষ্য ভিত্তিক প্রতিপাদনমূলক উপস্থাপনা।











_Ebong_72_Jin-Shoytane-Kazi_Mac-18b1e-215102.jpg)











