আফটার দ্য প্রফেট
বই কালেকশন

Buy আফটার দ্য প্রফেট Online in Bangladesh

লেখক: লেসলি হ্যাজেলটন

4.21
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: লেসলি হ্যাজেলটন
  • Publisher: আদী প্রকাশন
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 553৳ 65015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর জীবনী সম্পর্কে জানেন, পড়েছেন, বা ধারণা রাখেন এমন অধিকাংশ মানুষকেই যদি জিজ্ঞাসা করা হয়, ইসলামের আবির্ভাব ও অভ্যুত্থান কী করে হয়েছিল? ৫৭০-৭১ সালের হিসেব থেকে থেকে শুরু করে মক্কা বিজয়, বিদায় হজ্ব ও মহানবী (সা)-এর ওফাত পর্যন্ত অনেকেই উত্তর দিয়ে ফেলতে পারবেন। প্রশ্ন হলো, তারপর? এরপর কী হলো? দুঃখজনক হলেও সত্য, তাঁর ওফাতের পর “অতঃপর সকলে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো” গোছের ধ্রুপদী ইতির দেখা মেলেনি। ইসলামের ইতিহাসে তখন যে দুটো অধ্যায়ের সূচনা হয় সেগুলোকে বলা হয় ‘প্রথম ফিতনা’ ও ‘দ্বিতীয় ফিতনা’- চার খলিফার মাঝে গুপ্তঘাতকের হাতে নিহত হন তিনজনই, এরপর নানা বিদ্রোহ ও কারবালার রক্তাক্ত প্রান্তরের মর্মান্তিক ইতিহাস। এগুলোর বিস্তারিত জানতে গিয়ে সুন্নি ও শিয়া উভয় ইতিহাসের মুখোমুখি হতে হয়। এই দুই ইতিহাসের আবার রয়েছে কিছু কমন বিষয়, যেগুলো পড়লে অনুধাবন করা যায়- কিংবা অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে- আসলে কী হয়েছিল? কীভাবে হয়েছিল? কেন হয়েছিল? ইসলামের করুণ এ অধ্যায়ের নানা প্রশ্নের উত্তর মিলে যেতে পারে সংক্ষিপ্ত এ পাঠে। হ্যাঁ, এটা সংক্ষিপ্তই। এই মহাকাব্যিক ইতিহাস কোনোদিনই বিস্তারিতভাবে এত অল্প কথায় শেষ করা যাবে না। কিন্তু এ বইতে সে চেষ্টা করা হয়েছে। অনুবাদক হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি ভুলত্রুটি সংশোধনের, পাঠককে যেন মুদ্রার এপিঠ ওপিঠ সম্পর্কে ধারণা দেয়া যায়। তার চেয়েও বড় কথা, এ বইটি লিখেছেন একজন পশ্চিমা ও একজন অমুসলিম, যার ফলে ইসলামি বিশ্বের শিয়া-সুন্নি দ্বৈরথ নিয়ে পশ্চিমারা কী ভাবে না ভাবে, সেটা সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন। আর, আপনি যদি আমার ‘দ্য প্রফেট’ বইটি পড়ে থাকেন, তাহলে তো পাঠক আগে থেকেই আন্দাজ করতে পারছেন এ বইটি কেমন হতে চলেছে! সুতরাং, পড়তে শুরু করুন ‘আফটার দ্য প্রফেট’ এবং হারিয়ে যান সপ্তম শতকের উত্তাল আরবে!"চিত্তাকর্ষক লেখনি... এতটাই প্রাণবন্ত যে শেষ না করে ওঠার উপায় নেই... আজকের মধ্যপ্রাচ্যকে যদি কেউ বুঝতে চান, জানতে চান এর আদি ইতিহাস, তাহলে তার জন্যই এ বই..." -দ্য সিয়াটল টাইমস

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.21
(16 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
19%
3
6%
2
0%
1
0%
zannatul ferdous sarah
zannatul ferdous sarah ভেরিফাইড
03 Jan 2026

best book to describe history

Review Upload 1
Review Upload 2
আজিজুর রহমান
আজিজুর রহমান ভেরিফাইড
26 Sep 2025

লেসলি হ্যাজেলটনের After the Prophet: The Epic Story of the Shia-Sunni Split বইটি মহানবী (সা.) এর মৃত্যুর পর ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া রাজনৈতিক দ্বন্দ্ব ও উত্তরাধিকার সংকটকে সহজ ভাষায় বর্ণনা করেছে। এতে বিশেষ করে কারবালা ও আলী, হোসেইন, আয়েশা, মুআৱিয়ার মতো গুরুত্বপূর্ণ চরিত্রদের মানবিক দিক ফুটে উঠেছে। বইটির শক্তি হলো এর প্রাণবন্ত ও পাঠযোগ্য ভঙ্গি—যারা ইসলামের ইতিহাস সম্পর্কে অল্প জানেন, তাদের জন্যও এটি আকর্ষণীয়। তবে গভীর তাত্ত্বিক বিশ্লেষণ কম, আর কিছু উপস্থাপন শিয়া বা সুন্নি পাঠকের কাছে পক্ষপাতদুষ্ট মনে হতে পারে। সামগ্রিকভাবে, এটি ইসলামের ইতিহাসে শিয়া-সুন্নি বিভেদের প্রারম্ভিক কাহিনি বোঝার জন্য এক ভালো সূচনা বই, তবে পূর্ণাঙ্গ গবেষণার বিকল্প নয়।

Tahmina Shikha
Tahmina Shikha ভেরিফাইড
03 Aug 2024

অনুবাদকের ছোট ছোট addition গুলো চমৎকার লেগেছে। ধন্যবাদ।

fma****com
fma****com ভেরিফাইড
21 Jun 2024

বইটি পড়ে আমি ব্যক্তিগতভাবে অনেক নতুন কিছু জানতে পেরেছি। তবে এই বইটি পড়তে হলে ইসলামের ইতিহাস সম্পর্কে আগে থেকে মোটামুটি ধারণা/জানা থাকতে হবে। না হয় সাহাবীদেরকে (রাঃ) ভুল বুঝার সম্ভাবনা থাকতে পারে। যদিও অনুবাদকের সংযোজনটা এক্ষেত্রে বেশ কাজে দিবে।

Mr. K. H. P.
Mr. K. H. P. ভেরিফাইড
18 Apr 2024

দ্য প্রফেটের মতো গুছালো হয় নাই আফটার দ্য প্রফেট। বিভিন্ন ব্যাপার নিয়া শিয়া সুন্নী মতবাদের জটিলতায় অনেক কনফিউশানে ছিলেন লেখিকা, পড়লে বোঝা যায়। তবে আবদুল্লাহ ইবনে মাহমুদের অনুবাদ বরাবরই দুর্দান্ত। আর তার নিজস্ব ব্যাখ্যা আর নোটগুলোর কারণে বইটা পড়ে ভাল লাগছে, অনেক কিছু ক্লিয়ার হওয়া গেছে, যেগুলো লেজলি হেইজেলটনের মূল বই পড়লে ক্লিয়ার হওয়া যেত না, তার মতোই কনফিউশান এ থাকতে হতো। বইয়ের কাহিনি বিন্যাস কেমন যেন। শুরুটা খুবই স্লো, আর মাঝামাঝি যাওয়ার পর অতি দ্রুত এগিয়ে গেছে কাহিনি। দ্য প্রফেট এই ক্ষেত্রে দারুণ ছিল আফটার দ্য প্রফেটের তুলনায়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটার কি ই বুক আসবে

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এই মূহুর্তে বলা যাচ্ছেনা বইটির ই-বুক ভার্সন আসবে কিনা। ধন্যবাদ।

প্রশ্ন

এটার কি ই বুক আসবে

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, এই মূহুর্তে বলা যাচ্ছেনা বইটির ই-বুক ভার্সন আসবে কিনা। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)