

Buy তুমি আমায় ডেকেছিলে কফির নিমন্ত্রণে Online in Bangladesh
লেখক: রাহাত রাস্তি
- Author: রাহাত রাস্তি
- Publisher: তাম্রলিপি
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
সুস্মিতার বাসা থেকে রিকশায় নিজের বাসায় ফিরছে ফরিদ। তার কোলের ওপর একটা মাটির হাড়ি। হাড়ি ভর্তি খেজুর গুড়। এই জিনিস আসার সময় জোর করে হাতে ধরিয়ে দিয়েছে সুস্মিতা। একা একা হাসে ফরিদ। পুরোনো প্রেমিকার চুমুগুলো যে একদিন এভাবে হাড়ি ভরা খেজুর গুড়ে পরিণত হবে কে জানত! সুস্মিতা ও ফরিদের প্রেমের ব্যাপারটি বড় অদ্ভুত। সুস্মিতা ফরিদের দুই বছরের বড়। তাদের প্রেমের শুরুটা কোনো মিষ্টি প্রেমের উপন্যাসের প্রথম কয়টি পাতার মতো। সে প্রেম যেন প্রত্যুষের মিষ্টিরোদে ঝরে পড়া বাগানবিলাস বিছানো উঠানে দুই চড়ুইয়ের অবিরত মৈথুন। সত্যি ঘটনা অবলম্বনে মিষ্টি প্রেমের গল্প নিয়ে রাহাত রাস্তি'র এই নতুন উপন্যাস।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অন্যতম প্রিয় প্রেমের উপন্যাস। পড়ে দেখতে পারেন।
উপন্যাসটি শেষ করে ভালোলাগার একটা অনুভূতি ঘিরে ধরেছিল। সুন্দর প্রেমের গল্প, লেখক শেষ করেছেন অসাধারণভাবে। ভালো লাগল।
খুবই সুন্দর রোমান্টিক গল্প। ছোট ছোট কবিতাগুলো এত ভালো লেগেছে! ''তোমার আর আমার এই পৃথিবীটা গোল/ যতদূর যাও ফের দেখবো গালের টোল।'' আমি এই বইটি সবাইকে সাজেস্ট করব। তবে যারা প্রেমের বই পছন্দ করেন না , তাদের জন্য এই বই নয়।
দুষ্ট মিষ্টি ও বেদনার উপন্যাস। অসামান্য সমাপ্তি, একটু আগেও যা বোঝা যায়নি। পড়তে পারেন।
অনেক সুন্দর একটা রোমান্টিক উপন্যাস।























