লাভ ইন হুজুর
বই কালেকশন

Buy লাভ ইন হুজুর Online in Bangladesh

লেখক: মুহাম্মদ শাহাদাত হুসাইন

4.33
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুহাম্মদ শাহাদাত হুসাইন
  • Publisher: আকীল পাবলিকেশন
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 160৳ 32050% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘লাভ ইন হুজুর’৷হুজুরদের আবার ভালোবাসা আছে? তারা তো সারাজীবন প্রেম-ভালোবাসার বিরুদ্ধে কথা বলে আসছেন৷ তাহলে হঠাৎ করে কীভাবে তাদের মধ্যে এই ভালোবাসার সঞ্চার হলো? তারা তো ১৪ই ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন৷ তরুণ-তরুণীদের ফষ্টিনষ্টি করতে দেখলে তদের গায়ে আগুন জ্বলে ওঠে৷ এমন নিষিদ্ধ ভালোবাসার কথা শুনলেই বলে ওঠেন—এসব পশ্চিমা সভ্যতার বস্তাপচা আবর্জনা৷ তাহলে ‘ভালোবাসা’ শব্দটা কি তাদের মুখে মানায়?হ্যাঁ, এই রকম ভালোবাসার কথা তাদের মুখে মানায় না। তারা মূলত বিয়ে-বহির্ভূত অবৈধ ভালোবাসার বিরুদ্ধেই কথা বলেন; বৈধ ভালোবাসায় কিন্তু কখনো বাধ সাধেন না। পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততির প্রতি ভালোবাসা প্রদর্শনে তারা কখনো বাধা দেন না। বলা যায়, বিনা পারিশ্রমিকে হুজুররা পবিত্র ভালোবাসার কথা বলে বেড়ান৷ সময়ের ভুল স্রোতে গা ভাসিয়ে দেন না কখনো৷ তাই বলে কি তারা অসামাজিক? না, কখনোই না৷ তারা তো সবসময় প্রকৃতিগত, মৌলিক ও শুদ্ধ ভালোবাসাময় একটি সমাজের প্রবক্তা৷তাদের ভালোবাসা ইমানের দাবি মেনে চলে৷ তাই তা পবিত্র। বিপরীতে পশ্চিমা সভ্যতায় বিশ্বাসীদের অবৈধ ভালোবাসার উৎসস্থল নোংরামি, বেলেল্লাপনা ও প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করার গোপন মনোবাসনা। তাই তা অপবিত্র, ঘৃণিত। তাদের ভালোবাসার মূল ভিত্তিই হচ্ছে অশ্লীলতা। তাই এর ফলাফল অত্যন্ত ভয়াবহ। কিন্তু ইসলাম অনুসরণকারী হুজুরদের ভালোবাসা একটি সুস্থ সমাজ-গঠন-কেন্দ্রিক। তাই এর ফলাফল নান্দনিক, চমৎকার, মনোজ্ঞ। তারা অবৈধ ভালোবাসায় নিমজ্জিতদের বৈধতার পথ দেখান। হারামে লিপ্ত হয়ে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঝুঁকে পড়া ব্যক্তিদের ভালোবেসে কাছে টেনে নেন৷ তাদের অনুভূতিশূন্য অতিষ্ঠ জীবনকে নতুন করে ভালোবাসতে শেখান। ধসে পড়া সমাজ ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথ দেখান। সামাজিক অসঙ্গতিগুলো দূরীকরণের চেষ্টায় নিয়োজিত থাকেন সর্বদা৷

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
33%
2
0%
1
0%
Abdur Robin
Abdur Robin ভেরিফাইড
10 Jan 2026

বইটায় একটু সমস্যা আছে। কেনা একটা গল্প ভালভাবে না শেষ করে অন্য গল্পে চলে গেছিল। আমি ত প্রথমে বুঝতেই পারি নি।

Meheraj Hossain
Meheraj Hossain ভেরিফাইড
19 Nov 2025

❤️❤️

Masum Rana
Masum Rana ভেরিফাইড
21 Jul 2025

অনেক ভালো একটি বই, বইয়ের কুয়ালিটি ভালো , ধন্যবাদ। আসলেই অনেক ভালো বই , অনেক কিছু জানতে পারা যাবে

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন