বিসর্গবিন্দু
বই কালেকশন

Buy বিসর্গবিন্দু Online in Bangladesh

লেখক: রেজওয়ান শুভ

4.88
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রেজওয়ান শুভ
  • Publisher: বিবলিওফাইল প্রকাশনী
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2026
৳ 275৳ 32014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

গ্রামের এক নির্জন প্রান্তে ডালপালা মেলল বিসর্গ আর বিন্দুর রহস্যময় উপাখ্যান। স্মৃতি আর বাস্তবতাকে গুলিয়ে ফেলা বিন্দু বিশ্বাস করে: স্মৃতিরা মগজে নয়, বেঁচে থাকে প্রকৃতির মাঝে। সেই বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে এক অলৌকিক ফুল—নিশুতবুউ; যার পুংকেশরের ডগায় জ্বলে অদ্ভুত এক আলো!ওর চিকিৎসার দায়িত্ব নিয়ে এলেন এক ডাক্তার। বিজ্ঞানের যুক্তিতে সব ব্যাখ্যা করতে চাইলেন তিনি, কিন্তু বিন্দুর রহস্যময় জগতে যে বিজ্ঞানের যুক্তি অর্থহীন!ওদিকে নীরবে বুঝি বিন্দুকে ভালোবেসে গেল বিশু। কিন্তু ব্যাকরণের মতোই বিসর্গ আর বিন্দু এক ফ্রেমে বেমানান…একজনের উপস্থিতিতে অন্যজনকে সরতে হয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.88
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
Md. Kabir
Md. Kabir ভেরিফাইড
09 Mar 2026

Darun Uponnash. Govir rate tahar khopay fote Nisutbu

Milton Ahmed
Milton Ahmed ভেরিফাইড
09 Mar 2026

mela theke boi niyechi. valo legeche pore.

Kamruzzaman Khokon
Kamruzzaman Khokon ভেরিফাইড
09 Mar 2026

ফেসবুকে একটি গান শুনলাম। গভীর রাতে তাহার খোঁপায় ফোটে নিশুতবুউ! নিশুতবুউ কী সেটা জানতে গিয়ে জানলাম এটা একটা উপন্যাস থেকে নেওয়া। সেখানে নিশুতবুউ একটা ফুলের নাম। গোলাপী জবার মতো, কিন্তু ঠিক জবা নয়। সেই কৌতূহল থেকেই বইটা কিনলাম। বইটা ছোট। ৪–৫ ঘণ্টার মধ্যেই এক বসায় শেষ করে ফেললাম। এই বইটা সবার জন্য না। কিছু বিষয় সবাই হয়তো একবারে বুঝতে পারবে না। তবে যারা রহস্য, জন্মান্তর, স্মৃতি, অনুভূতি জাতীয় লেখা পড়তে ভালোবাসে, বইটি তাদের খুব ভালো লাগবে। এটা পুরোপুরি সায়েন্স ফিকশন না। আবার শুধু প্রেমের গল্পও না। রোমান্স, রহস্য আর লোকজ মিথ মিশিয়ে লেখা একটা উপন্যাস। ভালো লেগেছে। কিছু জায়গায় আরো স্পষ্ট করলে আরো ভালো লাগতো। উপন্যাসের কোন এন্ডিং নেই। এক দিক দিয়ে চিন্তা করলে এটাই ঠিক আছে। লেখকের অন্যান্য বইও পড়তে চাই।

Simanto Bulbul
Simanto Bulbul ভেরিফাইড
09 Mar 2026

উপাখ্যানের পাতায় লেখা বিসর্গবিন্দু

Sahana Masud
Sahana Masud ভেরিফাইড
12 Mar 2026

বই- বিসর্গবিন্দু লেখক- রেজওয়ান শুভ রিভিউ- ড. সোহানা এইমাত্র বিসর্গবিন্দু পড়ে শেষ করলাম। মূলত রেজওয়ান শুভ'র আবৃত্তির ভক্ত। এটা আমার পড়া লেখকের ২য় উপন্যাস। এটা নিয়ে লিখতেই হলো, কারণ এটা আলাদা। প্রথমেই বলি, এটা একেবারেই সহজ ধরনের উপন্যাস না। লেখক স্পষ্টই বোঝাতে চেয়েছেন যে তিনি একটু বড় আইডিয়া নিয়ে লিখতে চান। বিজ্ঞান, প্রেম আর রহস্য একসাথে মিশিয়ে গল্পটা এগিয়েছে। নিশুতবুউ নামে যে ফুলের ধারণা এসেছে, সেটাই সম্ভবত বইটার সবচেয়ে আলাদা দিক। সময়, স্মৃতি, পুনর্জন্ম এসব নিয়ে গল্পটা এমনভাবে এগিয়েছে যে মাঝে মাঝে মনে হয়েছে লেখক আইডিয়া নিয়ে বেশ খেলেছেন। কোথাও কোথাও এর আবহে Gabriel García Márquez–এর ম্যাজিক রিয়ালিজমের স্বাদও পাওয়া যায়। আবার সময় আর স্মৃতির ধাঁধার জায়গাগুলোতে পড়তে গিয়ে Jorge Luis Borges–এর কথা মনে পড়ে। বিজ্ঞানভিত্তিক অংশগুলোতে কখনও কখনও Arthur C. Clarke বা Isaac Asimov–এর ধাঁচের সাহসী কল্পনার কথা মনে হয়েছে। তবে সবকিছু নিখুঁত এমনও না। লেখক অনেক বড় বড় বৈজ্ঞানিক ধারণা গল্পে ঢোকাতে চেয়েছেন, কিন্তু সব জায়গায় সেগুলো পুরোপুরি পরিষ্কার হয়নি। ডেথ রিভার্সাল বা পুনর্জন্মকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার জায়গাগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কেউ কেউ হয়তো বলবেন এগুলো বিজ্ঞান কম, কল্পনা বেশি। আরেকটা কথা খোলাখুলি বলি, বইটা অনেক জায়গায় জটিল হয়ে গেছে। কিছু অংশে মনে হয়েছে লেখক একটু কম জটিল করলেও পারতেন। সব পাঠক ধৈর্য ধরে এসব লেয়ার ধরতে পারবে না। ফলে কেউ কেউ মাঝপথে হারিয়েও যেতে পারে। তারপরও একটা জিনিস মানতেই হবে। বাংলাদেশি একজন লেখক এত বড় আইডিয়া নিয়ে, এত সাহস করে গল্প লিখেছেন, এটা সত্যিই আলাদা করে চোখে পড়ে। বইটা সবার জন্য না, কিন্তু যারা রহস্য, দর্শন আর অদ্ভুত ধরনের আইডিয়া পছন্দ করেন তাদের কাছে বইটা মনে থাকার মতো হতে পারে। সর্বপরি লেখক প্রেম আর রহস্য কে দারুণ গেঁথেছেন। আরো ভালো লিখুন। এই সাহস টা ধরে রাখুন। ধন্যবাদ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন