মিঠা মিঠা রোদ
বই কালেকশন

Buy মিঠা মিঠা রোদ Online in Bangladesh

লেখক: সামিয়া খান প্রিয়া

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সামিয়া খান প্রিয়া
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Isbn: 978 984 97875 5 6
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: ১ম প্রকাশ, ডিসেম্বর ২০২৩
৳ 315৳ 45030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এক রুপকথাকে তাড়া করে চলে কবীর শাহ। বাজপাখি সম্বোধনে যাকে সকলে চিনে। ইতিহাসে হারিয়ে যাওয়া কবি ইফ্রাতের বর্ণনার পার্শুমাসের সুন্দরী লায়লার হৃদয়টিকে গভীর সমুদ্রে সন্ধান করে চলেছে। নিয়ন্ত্রিত এ পুরুষটির জীবনে হঠাৎ তার আশেপাশের দৃঢ় দেয়ালে ফাঁটল ধরিয়ে শত্রুর কিশোরী কন্যা তোশার আগমন ঘটে। মেয়েটা স্বপ্ন দেখে অদ্ভুতভাবে কিংবা স্বপ্নে বাঁচে।যেখানে বয়সের পার্থক্য বিশ বছর সেখানে কেমন অদ্ভুত অনুভূতি তৈরী হয়ে গেলো। সমুদ্র,একটি রুপকথা,ভালোবাসা, ঘৃণা,ভয়,ষড়যন্ত্র,ধোঁকা সবকিছুর ঝড়কে অতিক্রম করে এক সূর্য উঁকি দিবে।তোশার ভাষ্যমতে সেটিই " মিঠা মিঠা রোদ "

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
880****454
880****454 ভেরিফাইড
22 Apr 2026

eta khub e odbhut shundor ekta uponnash..onno shokol uponnash er theke ektu bhinno tobe shundor

Ee Ee
Ee Ee ভেরিফাইড
19 Mar 2025

বইটা অনেক সুন্দর দেখতে, আশা করি পড়েও অনেক খুশি হবো 🫰🏻😊

Shahnaj Parvin
Shahnaj Parvin ভেরিফাইড
14 Mar 2024

বইয়ের নাম-মিঠা মিঠা রোদ লেখক- Samia Khan Priya প্রকাশন-গ্রন্থরাজ্য প্রকাশনী জনরা-ফ্যান্টাসি/রোমান্টিক থ্রিলার "মিঠা মিঠা রোদ" নামটা শুনেই শীতলতা অনুভব হয় তাই না?মনে হয় টানা বৃষ্টির পর প্রথম রোদ কিংবা শীতের সকালের অভূতপূর্ব মিষ্টি রোদ। উপন্যাসের শুরু রাশিয়ায় যেখানে অন্যতম মাল্টিন্যাশনাল মাফিয়া কোম্পানি সানশাইন কোং এর কর্ণধার মাস্টার।তার অন্যতম নাইটস কবীর শাহ্ এবং ইয়াদ-ইউসুফ।যারা একে-অপরের জাত শত্রু। কবীর ছুটে চলেছে ইতিহাসে হারিয়ে যাওয়া কবি ইফ্রাতের বর্ণনার পার্শুমাসের সুন্দরী লায়লার হৃদয়ের পিছনে।যে বছরের নির্দিষ্ট একটি সময়ে কান্নারত অবস্থায় সমুদ্রের নির্দিষ্ট একটি সিমানায় ঘুরে বেড়ায়।গভীর সমুদ্রে এক রোমাঞ্চকর অভিযান যেখানে সে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয় তার আশেপাশের মানুষ দ্বারাই। অপরদিকে,আকাশের রাজা বাজপাখি এবং সমুদ্রের রাণীর প্রেম যেখানে বয়স কোনো বাধা হতে পারে নি।কবীর-শাহ্ তামাটে বর্ণের সুঠম দেহের ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।অন্যদিকে তোশা তীব্র-কল্পনা সম্পন্ন মানুষ যে নিজের আলাদা কল্পনা জগত তৈরি করে নিয়েছে। তবে মজার ব্যাপার হলো ইয়াদ ইউসুফ যে কিনা তোশার বাবা।এরপরেও তাদের মিলন আদৌ কি সম্ভব? "লায়লা হৃদয়" জিনিসটা আসলে কি?কিসের পিছনে ছুটে চলেছে কবীর,ইয়াদ সহ পুরো সানশাইন কোং?আদৌ কি তারা লায়লার হৃদয় অবধি পৌঁছাতে পেরেছিলো?কিংবা কবীর-তোশার জীবনে আসলেও মিঠা মিঠা রোদ উঠেছিলো কি? পুনশ্চঃ১:আমার মনে হয় এই উপন্যাসের সবচেয়ে বড় থ্রিল লায়লার হৃদয়।লায়লার হৃদয় জিনিস টা কি গেস করতে পারেন?উপন্যাস পড়তে গিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যেতে বাধ্য হবেন। পুনশ্চঃ২: অন্যতম সেরা টপনচ প্লট।একদম ইউনিক।আমি এখন অবধি এরকম প্লটের উপন্যাস পড়ি নি বাংলাদেশের প্রেক্ষিতে।

Ertiza Tasnia Popy
Ertiza Tasnia Popy ভেরিফাইড
08 Mar 2024

❤️❤️❤️❤️❤️

khusnur marjan
khusnur marjan ভেরিফাইড
22 Feb 2024

এতো সুন্দর!! এতো সুন্দর !! কল্পনার মতো সুন্দর ❤❤❤

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯২ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৯২ পৃষ্ঠা, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

বাবলি

বাবলি

৳ 400৳ 400
4.63(2)
কিনুন