

Buy শবনম Online in Bangladesh
লেখক: সৈয়দ মুজতবা আলী
- Author: সৈয়দ মুজতবা আলী
- Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
- Isbn: 9841800675
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 3rd Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘শবনম’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সৈয়দ মুজতবা আলীর এক অনবদ্য সৃষ্টি শবনম। কিন্তু শবনম কি উপন্যাস, নাটক না সৃষ্টিমুখর প্রেমকাব্য? রাধা-কৃষ্ণ কিংবা শিরি-ফরহাদের প্রেমের চিরায়ত ধারা শবৃনমূ-মজনুনের মাঝেও চিরবহমান সে-প্রেম অনন্ত-অনাদি। তাই শবনমের মুখ থেকে উচ্চারিত হয়। চিরমানবের অন্তর্বেদনা, “আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ে না।” অনুভূত হয় “সর্ব চৈতন্যে, সর্ব কল্পনার যে মহান সত্তা তিনি তার বিশ্বরূপ ব্রহ্মাণ্ড স্বরূপের একটি মাত্র রূপ স্বপ্রকাশ করেছেন— মর্ত্যলোকে তাঁর প্রেমরূপ”। এভাবেই শবৃনম্ হয়ে ওঠে “শারদ-প্রাতে গন্ধবিধুর মাঠের শেফালি-বিছানো গালিচায় বিরহিনী নিশীথিনীর অশ্রুশিশির
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ বই। অনেক রোমান্টিক বই। বইটির কাগজও ভালো। আপনারা নিতে পারেন।

এত ক্লাসিক উপন্যাস এই প্রথমই পড়লাম। সাথেসাথে ক্লাসিক বা ধ্রপদীর সংজ্ঞাটা ভালোভাবে আয়ত্ত হলো। মুজতবা আলীর এই"শবনম"না পড়লে হয়তবা সাহিত্যের অনেক কিছুই অজানা থেকে যেত

বইটি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম। মাশাল্লাহ সে খুব পছন্দ করেছে এবং বইটি অনেক সুন্দর সবাই নিতে পারেন ১০০% ভালো লাগবে।

★সতর্কতা★ ভুলেও ‘শবনম’ পড়বেন না। এই বইটি সবার জন্য নয়৷ ‘উপন্যাসটির মূল কাহিনিতে লেখক একজন তুর্কি বংশোদ্ভূত আফগান ধনাঢ্যের একমাত্র কন্যার সাথে বাঙাল যুবকের প্রণয় উপাখ্যান ফুটিয়ে তুলেছেন নিবিড়ভাবে । রাজনৈতিকভাবে অস্থিতিশীল আফগানের প্রেক্ষাপটে একটা নিখুঁত প্রেমের উপন্যাস। দিনের স্বাভাবিক দিনাতিপাত পার হলেই রাতের আলো-আঁধারী স্বপ্নময় পরিবেশে অনন্যা ‘শবনম’ তার পবিত্রতা আর হেঁয়ালি নিয়ে উপস্থিত হতো।’ শবনমের পরিচয়ঃ একজন সুশ্রী, সুভাষী, সুনয়না, শুচিস্মিতা, অনন্যা রমনী ‘হিমি-হিমিকা-শবনম’। ভাষ্যে, সদা হাস্যে নক্ষত্রের উদ্দীপনাকেও হার মানাবে যেন ৷ মজনুর-লাইলী, ইউসুফের-জুলেখা, ফরহাদের-শিরি তেমনি এ গল্পে মজনুনের- শবনম বানু অদৃষ্টের চাঞ্চল্যতাকে হার মানিয়ে চলা তরুনী। লেখকের লেখনীতে উপমার সর্বাধিক চর্চা করতে চেয়েছেন বলে মনে হয়েছে। শবনম ও অনুভূতিঃ প্রেম ও প্রেমিকা কবিতার মতো। সংসারে যত নারী রয়েছেন মা-মেয়ে-স্ত্রী-প্রেমিকা একেকজনের জন্যে পুরুষের একেক প্রেম। পৃথিবীতে কেবল স্ত্রী-প্রেমিকা জাতীয় মানুষের জন্যেই বোধকরি সর্বাধিক কবিতা রচিত হয়েছে৷ শবনম ও মজনুনের কথামালা বলতে যা ছিলো তার অধিকাংশই কবিতা। ফারসি, সংস্কৃতের ভাব প্রকাশ৷ গভীর আবেগ ও প্রেমের আখ্যান যেন পরতে পরতে বুনে গেছেন গল্পের কারিগর। শব্দশৈলীঃ এই বইয়ের সবচে বেশি আকর্ষণীয় দিক শব্দশৈলী। গুণী এই লেখকের উপমার দক্ষতা ও শব্দের বিচরণ অবাক করে দিবে। যে কারণে বইটি পড়তে নিষেধ করেছি তার একটি বড় কারণ কঠিন শব্দের সমাহার। যারা সহজ শব্দ পড়ে অভ্যস্ত তারা বইটি পড়তে বেশ বেগ পেতে হবে, মর্মোদ্ধারের কথা নাইবা বলি। মুহম্মদ এনামুল হক আমাদের মতো কাঁচা পাঠকদের জন্য বলেছিলেন, ‘উপন্যাসখানা নয়বার পঠন বাঞ্ছনীয়। কেন বইটি পড়া উচিৎ? গতানুগতিক সাহিত্যপাঠ, প্রেমোপন্যাস, বর্তমানের অবাধ যৌনসুড়সুড়িমূলক স্টোরি টেলিং এসবের বাইরেও যে সুন্দর সাবলীল বুদ্ধিবৃত্তিক সামাজিক প্রেম হতে পারে তা এই বইতে স্পষ্ট। প্রিয় ও প্রিয়তমার আচরণের সংযম, লজ্জা ও বিচারবোধ আপনাকে মানসিক শুদ্ধতা শেখাবে। কতিপয় বিশেষ কথনঃ “আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না।” তারপর হঠাৎ হেসে শুধালে, বলো দেখি, মেয়েরা অনেকক্ষণ ধরে চুমু খেতে পারে না কেন? -কি করে বলবো বলো? -দু'মিনিট চোখ মুখ বন্ধ করে থাকতে পারে না বলে, কথা কইতে ইচ্ছে যায়। আরো মারাত্মক কথা কী বলেছে জান? -আমি যাতে তোমার কাছ থেকে ভালোবাসতে শিখি। “সরল হৃদয় মনে করে প্রেম লুকায়ে রাখিতে পারে কাঁচের ফানুস মনে ভাবে লুকায়েছে শিখাটারে।” “আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না।” লেখক ইতিবৃত্তঃ বাংলা সাহিত্যের অন্যতম ক্ষুরধার লেখক সৈয়দ মুজতবা আলীকে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই৷ আমার সবচে পছন্দের লেখকের একজন তিনি। বর্তমানের অধিকাংশ পাঠক-পাঠিকা যারা মাত্রই বইয়ের জগতে নিজেদের সময় ব্যয় করছে, তাদের উচিৎ মুজতবা আলীসহ অন্যান্য গুণী লেখকগণের লেখার সাথে পরিচিত থাকা। ভাষাশিল্প আয়ত্ত্বের জন্যেও এনাদের বই পড়া যেতে পারে। সর্বশেষঃ ‘শবনম’ গ্রন্থাকারে প্রকাশের পূর্বে ৩ বৈশাখ ১৩৬৭ থেকে ১১ ভাদ্র ১৩৬৭ পর্যন্ত ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ‘শবনম’ প্রথম গ্রন্থাকারে বের হয় অধুনালুপ্ত ত্রিবেণী প্রকাশন কলকাতা থেকে, ১৯৬০ সালে। প্রথম সংস্করণের পৃষ্ঠাসংখ্যা ২১৯

শেষটা বেদনাদায়ক না হলে বোধহয় মজা পেতাম না। গল্পের প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি তো পাওয়া যাচ্ছে না, কেনার খুব আগ্রহ ছিলো, আবার কি ছাপানো হবে.?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
boitaki pawar kuno upay ase?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটি পাওয়া যাবে না। ধন্যবাদ।
বইটি কি এখন পাওয়া যাবে?
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বইটি তো পাওয়া যাচ্ছে না, কেনার খুব আগ্রহ ছিলো, আবার কি ছাপানো হবে.?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।























