

Buy আদর্শ হিন্দু হোটেল Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 8172934408
- Number Of Pages: 151
- Language: বাংলা
- Edition: 14th Edition, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
হাজারি দেবশর্মা, উপাধি চক্রবর্তী- রাণাঘাটের বেচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এসে বেচু চক্রবর্তীর হোটেলে খায়। কিন্তু হাজারির ভাগ্যে জোটে কেবলই গঞ্জনা। তাই তো সে স্বপ্ন দেখে নিজের হোটেলে। কোনরকম সঞ্চয় না থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস ছিল তাঁর। স্বপ্ন, সততা, একাগ্রতা আর মানুষের ভালবাসা নিয়ে সে শেষ পর্যন্ত হয়েছিলেন একজন সফল হোটেল মালিক। সামান্য হোটেল রাঁধুনি থেকে হোটেলের মালিক হবার চমকপ্রদ কাহিনী 'আদর্শ হিন্দু হোটেল'। যদিও বিভূতিভূষণ উপন্যাসই লিখেছেন কিন্তু তবুও বইটা উদ্যোক্তাদের জন্য হতে পারে টোটকা স্বরূপ। জিরো থেকে হিরো হবার ভ্রমণটা কেমন হতে পারে জানা হয়ে যাবে উপন্যাসের আদলে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Very nice story ...
Recommended
বই এর কোয়ালিটি আরো ভালো হতে পারত।কিন্তু গল্পটা অসাধারণ।
বই: আদর্শ হিন্দু হোটেল লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জনরা: চিরায়ত উপন্যাস প্রায়ই একটা কথা আমরা শুনে থাকি, "পেট শান্ত তো মনও শান্ত"। অথবা এমনও বলতে পারি যে, পেটে ক্ষুধা থাকলে কোনো কাজে মন বসে না। শৈশবে পাঠ্যবইয়ে একটা প্রশ্ন ছিল, "আমরা খাবার কেন খাই?" প্রশ্নের সহজ জবাব, "বেঁচে থাকার জন্য"। কিন্তু সময়ের সাথে এই জবাব আরও পূর্ণতা পেয়েছে। মাছে ভাতে বাঙ্গালি। যতোই মুখরোচক খাবার বাঙালি খাক না কেন একসময় ঠিকই মাছ, সবজি, ভাত, ডাল, ভর্তার জন্য মন কেঁদে ওঠে। মাসের পর মাস, বছরের পর বছর কি না খেয়ে থাকতে পারবেন? ধোঁয়া ওঠা ভাত, গরম ডাল-সবজি ও মাছের ঝোল কি সহজে ভোলা যায়? এমনি তো বলে না বাঙালিরা ভোজনরসিক! রাণাঘাটে রেল-বাজারে বেচু চক্কত্তির হোটেলের বেশ নামডাক। আর দশটা হিন্দু হোটেলের মতো পাওয়া যায় বাঙালির অতিপরিচিত খাবার। কিন্তু... একবার যে এখানে এসেছে, ভুলতে পারে না চক্কত্তি মশাইয়ের হোটেল! কেন? নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে বেশ কয়েকবছর ধরেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে রসুয়ে-বামুন, হাজারি ঠাকুর। হাজারি ঠাকুরের কারিশমায় অতিসাধারণ খাবারও অসাধারণে পরিণত হয় যেন "অমৃত"! তবে মনে সুপ্ত একটা ইচ্ছে আছে রসুয়ে-বামুনের, একটি হোটেল দিবে; "আদর্শ হিন্দু হোটেল"। যেখানে কোনো খদ্দেরকে ঠকানো হবে না। সতেজ-সুস্বাদু-পুষ্টিকর খাবারই হবে যে হোটেলের মূলমন্ত্র। কিন্তু চূর্ণী নদীর ধারে বসে প্রতিদিন দেখা দিবাস্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? পরিবার ছেড়ে এতো দূরে রাণাঘাটে বাবুর্চির জীবন সহজ নয় হাজারি ঠাকুরের। প্রতিদিন পদ্মঝির অযৌক্তিক তিরস্কার, বেচু চক্কত্তির অবহেলা নিরবে সহ্য করে চলেছে। মনে ক্ষীণ আশা একদিন তার কদর তারা বুঝবে। কিন্তু কবে? হাজারি ঠাকুরের রান্নার জয়জয়কার পদ্মঝির সহ্য হয় না। মিথ্যে মামলা দিয়ে তুলে দেয় দারোগার হাতে। তাতেও সাধ মেটে না! কুৎসা রটানো শুরু করে। পদ্মঝির প্ররোচনায় বেচু চক্কত্তি কাজ থেকে ছাটায় করে দেয়! ভগ্নহৃদয়ে অকূল পাথারে পড়ে হাজারি ঠাকুর। কিন্তু স্বপ্ন যার হৃদয়ে তাকে কি দমিয়ে রাখা যায়? প্রায় দেড় বছর আগে পড়া বিভূতিভূষণের "আদর্শ হিন্দু হোটেল"। মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এতো সময় পরে রিভিউ লিখছি তাহলে বইয়ের বিষয়বস্তু আদোও ঠিকঠাক মনে আছে কিনা। জবাব হলো, "এতো অসাধারণ একটা বইকে ভোলা সম্ভব না"। আমি যদি আরও কয়েকবছর পরও লিখতাম তারপরও বইয়ের অধিকাংশই আমার মনে থাকতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে পরিচয় "চাঁদের পাহাড়" দিয়ে। সুন্দর-সাবলীল লেখনশৈলী। আদর্শ হিন্দু হোটেল পড়ার সময় যেন কল্পনার রাজ্যে হারিয়ে গেছিলাম। রাণাঘাটের সেদিনগুলো, হাজারি ঠাকুরের সংগ্রাম, পদ্মঝির অত্যাচার, স্বপ্নের দিনগুলো যেন চোখের সামনে দেখতে পারছি! খাবারগুলো বর্ণনা, মনে লোভ জাগিয়ে তুলছিল। বইটা শেষ করার পরও রেশ রয়ে গেছিলো। দুটো বিষয়ের জন্য বইটা মনে থাকবে সারাজীবন- ◑ হাজারি ঠাকুরের অসম্ভব ধৈর্য্য ও ইচ্ছেশক্তি। ◑ টক্সিক চরিত্র পদ্মঝি। "প্রত্যেক সফল ব্যক্তির সাফল্যের পিছনে একজন নারীর হাত (ভূমিকা) থাকে" প্রায়ই শোনা একটা কথা। কিন্তু হাজারি ঠাকুরের পিছনে আছে পাঁচজন নারীর অগাধ আস্হা ও অনুপ্রেরণা। শেষ অংশে অতসীর জন্য কষ্ট লাগে। স্টেশনে অতসীকে দেখে হাজারি যখন কেঁদে দেয়... এই অংশ কোনোদিন ভোলা সম্ভব না আমার জন্য। এমন একটা বই যেটা পড়ার সময় খুশি, আশা, কষ্ট, স্বপ্ন, রাগ, বিরক্ত বিভিন্ন অনুভূতি হয়েছে। শত-শত বই পড়েছি কিন্তু পদ্মঝির মতো এতো টক্সিক চরিত্র কমই দেখেছি। পড়ার সময় বারবার মনে হচ্ছিল একটা শিক্ষা হওয়া উচিত। কিন্তু এতো কূটনামির পরও যখন হাজারি মাফ করে দেয় রাগ-বিরক্ত হয়েছিলাম। তবে এইভাবেও ভাবা যায় যে ক্ষমা করে আসলে সবচেয়ে বড় প্রতিশোধই নেওয়া হয়েছে। পদ্মঝি ভুলতে পারবে না অতীতকে! আমার প্রিয় বইগুলোর মধ্যে সবসময়ই থাকবে "আদর্শ হিন্দু হোটেল"। বারবার পড়ার মতো একটা বই। শুধু একটা কথা বলবো, স্বপ্ন পূরণের কোনো বয়স নেই।
বইটা অসাধারণ!! পড়লে অনেক কিছু শিখতে পারবেন আর ইংরেজ আমলের কলকাতার বাহিরের মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
boi ta available ache?
জি এ্যাভেইলেবল রয়েছে, অর্ডার করলে ভারত থেকে সংগ্রহ করে দেয়া হবে।
এটা কি ভারতের প্রিন্ট?
প্রিয় গ্রাহক, জি, এটি অরিজিনাল ভারতীয় প্রিন্ট।
boi ta available ache?
জি এ্যাভেইলেবল রয়েছে, অর্ডার করলে ভারত থেকে সংগ্রহ করে দেয়া হবে।
এটা কি ভারতের প্রিন্ট?
প্রিয় গ্রাহক, জি, এটি অরিজিনাল ভারতীয় প্রিন্ট।























