

Buy পদ্মা নদীর মাঝি Online in Bangladesh
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
- Author: মানিক বন্দ্যোপাধ্যায়
- Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। এই উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। কুবের-কপিলা-মালা-রাসুগ শ-নকুল-বুড়া। পীতম মাঝি-ধনঞ্জয়-আমিনুদ্দিন—তারা সবাই এই বিশাল জীবননাট্যের একেকজন কুশীলব। অন্যদিকে রহস্যময়ী পদ্মার মতাে রহস্যময় চরিত্র হােসেন মিয়া।তিনিই যেন-বা তাদের ভাগ্যবিধাতা। তার ওপরেই নির্ভর করে। ঘুরপাক খায় কতগুলাে জীবন। উপন্যাসের প্রধান চরিত্র কুবের মাঝি। প্রকৃতপক্ষে তাকে কেন্দ্র করেই রূপায়িত হয়েছে এর কাহিনী। মাঝি-জেলেদের প্রতিনিধি কুবের। তার নেতৃত্বে জেলেরা নিজেদের জীবনের কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু কুবেরকে যাপন করতে হয় বিপর্যস্ত জীবন। ভাগ্যের অমােঘ পরিণতির শিকার হয়ে শেষপর্যন্ত কুবেরকেও আশ্রয় নিতে হয় হােসেন মিয়ার রহস্যময় ময়নাদ্বীপে, যেখানে কখনােই যেতে চায়নি সে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আলহামদুলিল্লাহ্।অনেক ভালো। page quality অনেক ভালো 🥀🥀।
This book really awsome.I can feel the premium vibe to touch the book .I really like this😀😀



মানিক বন্দ্যোপাধ্যায় এর লেখার প্রেমে পড়েছি
এখনো পড়া শেষ করিনি বাট কোয়ালিটি ভালো ✔️
বইটা পড়ে আসলেই ভালো লাগল।কোয়ালিটিও খুব ভালো।


প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কত পৃষ্ঠার?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬। ধন্যবাদ।
এটাকি সাধু ভাষায় নাকি চলিত ভাষায়
প্রিয় গ্রাহক, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি চলিত ভাষার ভিত্তিতে রচিত। এতে গ্রাম্য জীবন ও জেলেদের কথ্য রীতি ফুটিয়ে তুলতে আঞ্চলিক শব্দ ও প্রয়োগ ব্যবহৃত হয়েছে, যা উপন্যাসটিকে বাস্তব ও জীবন্ত করে তুলেছে। ধন্যবাদ।
boi tine koto page ase
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 176। ধন্যবাদ।
বইটি কত পৃষ্ঠার?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৭৬। ধন্যবাদ।























