

Buy বিয়ে থা Online in Bangladesh
লেখক: ফাতেমা তুজ নৌশি
- Author: ফাতেমা তুজ নৌশি
- Publisher: গ্রন্থরাজ্য
- Number Of Pages: 288
- Language: বাংলা
- Edition: 1st Published, February 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
তুমি কি আমার ক্লান্তি লগ্নের এক ফোঁটা বৃষ্টি হবে?যাকে গায়ে মেখে, আমি দুঃখ ভুলে যাব।তুমি কি আমার একলা আকাশের, চাঁদ হবে?যার আলোয়, নিজেকে হারিয়ে খুঁজে পাব।তুমি কি আমার নীরব রাত্রিতে, মন খারাপের সঙ্গী হবে?যার কাছে মন খুলে, দুঃখ বিলাস করব।তুমি কি আমার তপ্ত দিনের একটুখানি সমীরণ হবে?যার শীতল স্পর্শে, ক্লান্তি ভুলে যাব।প্রেম, দ্রোহ, ঘৃণা, ষড়যন্ত্র আর প্রহেলিকা পেরিয়ে প্রেমিকের প্রেমময় বার্তা, প্রেমিকার নিকট পৌঁছাল। তবে,নিজের সীমানা ডিঙিয়ে প্রেমিকা কি পারবে প্রেমিকের ক্লান্তি লগ্নের এক ফোঁটা বৃষ্টি হতে? নাকি শিশিরের মতন মিলিয়ে যাবে, একটুখানি রৌদ্রস্নানেই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই:বিয়ে থা লেখিকা :ফাতেমা তুজ নৌশি। প্রকাশকাল:২৬ ডিসেম্বর ২০২৪। কাহিনীটা অনেক ভালো লেগেছে। বেশি অবাস্তব জিনিস নেই না আছে কোনো ন্যাকামি।একটু আকটু রোমান্টিক আছে🫠।প্রথমে তো অপূর্বা কে নায়িকা ভাবছি🤦♀️।পরে দেখি কাহিনী তো উল্টো। আদিল -সোহা ভালোবাসা প্রকাশ না করে প্রমিক পুরুষের মনের ঝড় ওঠা।না ভালোবাসর বেশি অনূভূতির কথা না ভেবেও সোহা নামক মেয়েটি তার প্রেমিকের হাত ধরে চলে গেলো। ওদের কাহিনী দিয়েই জেনো আমাদের সুপারস্টার (তানজিদ)আর তার দুষ্ট মিষ্টি(সামিহা) ভালোবাসার মানুষের আগমন।না বলেও একজনের প্রতি আরেকজনের ভালোবাসা অপ্রকাশিত।ধোঁয়াশার মতো তাদের ভালোবাসা আদান প্রদান।একজনের অবহেলা আরেকজনের চোখের ঘৃণা দিয়ে শুরু হয় প্রণয়। হুট করে তাদের কথা বলা যেনো বেড়ে যায়।কোথাও কোথাও হুটহাট ঘুরতে যাওয়া আবার কাছে চলে আসার পর ভুলবুঝা বুঝি হয়ে দূরে যাওয়া। তরিকুল -হাসনা তাদের কাহিনিতে যেনো সোশ্যাল মিডিয়ার এক বাস্তব চিএ ফুটে উঠেছে।কিছু সহজ সরল মানুষ হুট করে আভ্যিজাতের ছোয়া পেয়ে বদলে যায় তেমনি সংসারের প্রতি আসে অবহেলা।শেষ হয়ে যায় মধুর পারিবারিক সম্পর্ক। তণু-শিপন এক কিশোরী মেয়ে ভালোবেসে ফেলে তার বান্ধুবির ঘ্যারত্যাড়া ভাই কে। কয়েকদিন কথা বলে যেনো আরো বেশি দূর্বল হয়ে যায় তারা।কিন্তু শিপন হুট করে যে বলে ফেলে তার ভালোবাসার মানুষ আছে তা যেনো অবিশ্বাস্য কিশোরীর কাছে।শত চেষ্টার পরও শিপন আর নিজেকে আটকাতে পারে নি নিজের মন কে। আব্রাহাম -শ্রাবণী নায়িকা হয়েও নেই কোনো অহমিকা। ভালো লেগেছে তার চরিত্র টা।মাফিয়া আব্রহাম নিজের মন দিয়ে বসে এই নায়িকাকে।যার জীবন ছিলো বর্ণহীন হুট করে যেনো রঙিন করতে চায় তার জীবনকে।প্রেয়সীর সাথে কথা বলা দেখার করার নানা তালবাহানা খুঁজে। যাকে সবাই ভয় পায় সেখানে সে ভালোবাসার মানুষটার কাছে নারভাস হয়ে যায়।বিয়ে করতে চাওয়ায় যেনো তাদের সবকিছু মিলিয়ে যায়। কি থেকে কী হয়ে গেলো কেউ বুঝলো না। আব্রাহাম -তানজিদ দুজনের বন্ধুত্ব যেনো সবাইকে হার মানাবে।একজন সুপারস্টার আরেকজন মাফিয়া।তাও যেনো নিজেদের কথা না বলে বুঝে যায় তারা।কিন্তু একটা ভুলবুঝা বুঝিতে বন্ধু হয়ে শএু।কেউ কাউকে যেনো সহ্য করতে পারে না।কিন্তু লাস্টে অনেক ভালো লেগেছে। তানভির-আদনান পরিচালক হয়ে ভালো মানুষের আড়ালে এক খারাপ মুখোশ।তার চরিত্র টা এমন ছিলো মুখে মধু অন্তরে বিষ।তার কারনে বন্ধুত্বের মধ্যে বিষ জন্মায়। অবনতি -রৌদ্র-ঈশীতা-ইয়ামিন-ফরাবি ওদের চরিত্র টা অনেক ভালো লেগেছে। দুষ্ট মিষ্টি খুনসুটি। একে অপরকে সাহায্য করা।দুষ্টুমি করা। তানজিদ -সামিহা এবার নায়ক -নায়িকা।তাদের বিয়েটা এই নৌশিন আপু একটু ধোঁয়াশার মধ্যে রেখেছে😑।বিয়ে হলো কি না। আবার কেমনে হইলো।কিন্তু বেশে ভালো লেগেছে সামিহা ন্যাকামি করে নি। বাস্তব ভাবেই তাদের ভালোবাসার দেখানো হয়েছে। এওয়ার্ড নিতে গিয়ে তার সহধর্মিণী ও তার অনাগত সন্তানের কথা জানানো। ৫বছর পর তাদের জমজ বেবি দেখে আর খুশি লেগেছে। তাদের একসাথে কথা বলা।মামু ভাইগ্নার মেয়ে পটানো টা আরো বেশি হাসি পেয়েছে 🤣🤣। অবশেষে তাদের আরেকটি বার বিয়ে থা হলো। বইয়ের কিছু পছন্দের লাইন: "পৃথিবীর সবথেকে বড়ো অ্যাওয়ার্ড জেতার থেকেও, প্রিয়তমার হৃদয় জেতা বেশি সুখের।" "দুঃখকে বুকে চেপে রাখতে নেই। মনটা পুরো খুলে রাখলে, দুঃখরা কেমন করে যেন পালিয়ে যায়। আর তখন সব কিছু সুন্দর লাগে।" মেয়ে, তুমি ছাড়তে চাইলেও, আমি ছাড়ব না তোমায়। তোমার অবস্থান সর্বদা আমারে বুকের মাঝে। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটিতে পৃষ্টা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮৮। ধন্যবাদ।
বইটিতে পৃষ্টা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮৮। ধন্যবাদ।























