

Buy কৃষ্ণপক্ষ Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: সুবর্ণ
- Isbn: 9847029700099
- Number Of Pages: 84
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লেখা কিছু কথাঅরু ও মুহিব বর্তমান প্রজম্মের দুই তরুণ তরুণী। হৃদয় জুড়ে আছে তাদের অকৃত্রিম ভালোলাগা ও ভালোবাসা। তাইতো একে অপরের কাছে এসেছে প্রকৃতির নিয়মে খুব সহজেই।টুকরো টুকরো আনন্দময় কিছু মুর্হুত তাদের জীবনে ছিল। সময়ের স্রোতে এগিয়ে গেছে তারা স্থির সিন্ধান্তের দিকে।কিন্তু নাহ্। তারা পারেনি। বিবাহিত জীবন শুরু করেও পারেনি সুখময় দাপম্পত্য জীবন গড়ে নিতে। অকস্মৎ এক দুর্ঘটনায় মুহিব বিদায় নেয় এই মায়াময় পৃথিবী থেকে। স্বভাবতই অরুর জীবনে নেমে আসে এক ভয়াবহ বিচ্ছিন্নতা। কিন্তু অরুকে তবুও বাঁচতে হবে। বাস্তবের মুখোমুখি হয়ে পারিবারিক নির্দেশে সে আবার ঘর বাঁধে।সময়ও দ্রুত এগিয়ে চলে। সে হয় জননী।দীর্ঘ পঁচিশ বছর পর তার প্রথম মেয়ের বিয়েতে দুই যুগ পূর্বের নির্দিষ্ট স্মৃতি তাকে হঠাৎ অসুস্থ করে তুললো। ছোট মেয়ে কান্তার একটা কথা।আপা দুলাভাইয়ের পাঞ্জাবী আগুন দিয়ে পুড়াচ্ছে।‘বন ফায়ার হবে’ অরুর চোখে জল এসে যাচ্ছে তিনি সেই জল সামলাবার প্রাণপণ চেষ্টা করছেন।........ কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদের সাম্পতিক সময়য়ের হৃদয়ছোঁয়া এক প্রেমের উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে লেখক নিজেই ‘অত্যন্ত প্রিয়’ লেখা হিসেবে উল্লেখ করেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
নিয়তি: নিয়তি মানুষকে কী দিতে গিয়ে কি যে দিয়ে যায়। ভালোবাসার মানুষকে পাওয়ার পরের দিনই যখন পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, তখনই তো আমাদের আবারো বোঝা উচিত ক্ষণস্থায়ী এই দুনিয়ায় বেশি দিনের নয়।

শুধু এটুকু বলবো বইটি পড়তে পড়তে আমি এক কল্পনা জগতে হারিয়ে গিয়েছিলাম। সে অংশের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হুমায়ূন আহমেদ মানেই সব সময় সেরা উপহার।

এই নামে একটা সিনেমা আছে দেখেছি, সিনেমাটা দেখে ভালো লেগেছে তাই বইটা পড়তে মন চাইলো, আগেও পড়েছি ইবুক। অসম্ভব সুন্দর একটা বই তাই নিজের সংগ্রহে রাখতে মন চাইলো। হুমায়ূন স্যারের সব বই ভালো লাগে❤
Gonna give a 5 star rating. This is one of the best novels of Humayun Ahmed so far. And the theme is so beautiful and tragic. It made me cry. Couldn't stop my tears from streaming down my face. Will always be my favorite and highly recommended

হুমায়ুন আহমেদের বই মানে সেখানে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ লেখা। একজনকে গিফট দেওউয়ার জন্য নিছিলাম। সে বই পেয়ে খুব খুশি। রকমারি কে ধন্যবাদ সুন্দরভাবে বইটি আমাদের কাছে পৌঁছে দেওউয়ার জন্য।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি হার্ডকভার?
জি, হার্ডকভার।
koto page?
The Number of Pages 96
বইটি কি এখন আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
Available??
Dear customer, The book is available in stock—order before stock out. Thanks for your query.























